ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৪, ০৭:৪০ পিএম
আপডেট : ১৭ এপ্রিল ২০২৪, ০৭:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

হানিমুনে যাওয়া হলো না ইমরান-নিপা নবদম্পতির

ইমরান-নিপা নবদম্পতিসহ ছয়জনকে বহন করা প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে গেছে। ছবি : কালবেলা
ইমরান-নিপা নবদম্পতিসহ ছয়জনকে বহন করা প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে গেছে। ছবি : কালবেলা

ছোটবোন নিপার একমাস আগে ইমরানের সঙ্গে বিয়ে হয়েছে। তাদের হাতের মেহেদীও এখন পর্যন্ত মুছে নাই। তাদের ইচ্ছে ছিল বরিশাল থেকে কুয়াকাটা গিয়ে হানিমুন করবে। কিন্তু সেই ইচ্ছে আর পূরণ হলো না। এখন হানিমুনের পরিবর্তে অন্তিম শয়ানে শায়িত হবে।

বুধবার (১৭ এপ্রিল) বিকেলে সদর হাসপাতালে মরদেহের পাশে বিলাপ করতে করতে কথাগুলো বলছিলেন নিপার বোন তরিকা আক্তার।

ঝালকাঠির রাজাপুরের সাংগর গ্রামের একই পরিবারের ছয়জন প্রাইভেটকারে করে বরিশাল যাচ্ছিলেন। গাবখান ব্রিজের টোল প্লাজায় টোল দিচ্ছিলেন চালক। এ সময় সিমেন্টবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে ধাক্কা দিলে দুমড়েমুচড়ে যায় মাইক্রোবাসটি।

এ সময় গাড়িতে থাকা একই পরিবারের হাসিবুর রহমান (৩২), স্ত্রী নাহিদা আক্তার (২৭) সন্তান তাকিয়া (৪), তাহমিদ (৮ মাস), সদ্য বিবাহিত ইমরান (২৬) ও তার স্ত্রী নিপা (২২) ঘটনাস্থলে নিহত হয়। এ দুর্ঘটনায় আরও আটজনসহ মোট ১৪ জন নিহত হয়েছেন।

আহাজারি করতে করতে তরিকা আক্তার বলেন, দুপুর দেড়টার দিকে সবাইকে নিয়ে খাওয়া-দাওয়া শেষে প্রাইভেটকারে বরিশালে যাচ্ছিল তারা। পরে খবর পাই ট্রাকচাপায় তারা মারা গেছেন। ওরে নাহিদা, ওরে নিপা তোদের ছাড়া আমি কেমনে থাকব। তোদের ছোট ছোট সন্তানদেরও আদর করে দিলাম। এটাই যদি শেষ আদর হবে বুঝতাম তাহলে আরও বেশি করে আদর দিতাম।

এর আগে বুধবার (১৭ এপ্রিল) দুপুর ২টার দিকে ঝালকাঠির সদর উপজেলার গাবখান সেতু টোল প্লাজায় ট্রাক-প্রাইভেটকার ও অটোরিকশার সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৭ জন পুরুষ, ৪ জন নারী ও ৩ জন শিশু রয়েছে। এ ছাড়া আহত হয়েছেন অন্তত ১৫ জন।

দুর্ঘটনার তদন্তে ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রুহুল আমিনকে প্রধান করে ৪ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। আগামী পাঁচদিনের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপ থেকে ভেসে আসছে মানুষের আর্তনাদ

কিংবদন্তি পেলে ও রিভালদোর এক অনন্য রেকর্ডে নাম লেখালেন নেইমার

ভেনেজুয়েলায় উদ্ধার সহায়তার প্রস্তাব এল সালভাদরের

ভেনেজুয়েলায় ভূমিকম্পে ১০ হাজারের বেশি প্রাণহানির আশঙ্কা

দুর্দান্ত জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল, নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি

ভেনেজুয়েলায় পরপর শক্তিশালী ২ ভূমিকম্প, বহু ভবন ধস

১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

গ্রুপসেরা হয়ে নকআউটে ব্রাজিল

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে ফিরলেন নেইমার

টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে এবারের বিশ্বকাপ ব্রাজিলের

১০

জোড়া গোলের লিড নিয়ে বিরতিতে ব্রাজিল

১১

৫২ বছরের অপেক্ষার অবসান, মরক্কোর জালে হাইতির গোল

১২

বন্য শিয়াল শিকার করে অনলাইনে মাংস বিক্রি

১৩

লাইনচ্যুত তিন বগি রেখে চট্টগ্রামের পথে বিজয় এক্সপ্রেস

১৪

ভিনিসিয়াসের গোলে এগিয়ে গেল ব্রাজিল

১৫

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউটে সুইজারল্যান্ড

১৬

বিশ্বকাপের মাঝেই ৫ ম্যাচ নিষিদ্ধ হলেন কাতারের তারকা মিডফিল্ডার

১৭

হেরেও দ্বিতীয় রাউন্ডে উঠল কানাডা

১৮

স্কটল্যান্ডের বিপক্ষে একাদশ ঘোষণা ব্রাজিলের

১৯

ছেলে নেইমারকে নিয়ে বাবার বার্তা

২০
X