চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৪, ০৯:০৩ পিএম
অনলাইন সংস্করণ

ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে স্বামী-স্ত্রীকে পিটিয়ে ভেঙে দিল হাত

হাসপাতালে চিকিৎসাধীন ভুক্তভোগী সুকুরানী দেববর্মা। ছবি : কালবেলা
হাসপাতালে চিকিৎসাধীন ভুক্তভোগী সুকুরানী দেববর্মা। ছবি : কালবেলা

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রেমা কালেঙ্গার গারনিংপাড়ায় রাস্তা আটকিয়ে স্বামীকে বেঁধে স্ত্রীর ওপর শারীরিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে কয়েক যুবকের বিরুদ্ধে। মঙ্গলবার (১৬ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় রেমা কালেঙ্গা গ্রামের লেবু বাগানের নির্জন রাস্তায় এ ঘটনা ঘটে।

অভিযুক্তরা হলেন- উপজেলার কালেঙ্গা গ্রামের বাসিন্দা ইউপি সদস্য খলিল মিয়ার ভাতিজা মেহেরুল্লার ছেলে মারুফ মিয়া ও ইসমাইল হোসেনের ছেলে এমতাজ মিয়া। ভুক্তভোগী রেমা কালেঙ্গার গারনিংপাড়ার বাসিন্দা সুকুরানী দেববর্মা (৩০) ও তার স্বামী সুদিনা দেববর্মা (৩৫)।

স্থানীয়রা জানান, মারুফ মিয়া ও এমতাজ মিয়াসহ ৪-৫ জন মিলে রাস্তা আটকিয়ে তাদের ওপর শারীরিক নির্যাতন করে। এতে সুকুরানী দেববর্মার হাত ভেঙে যায়। বর্তমানে তারা চুনারুঘাট উপজেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।

আহত সুকুরানী দেববর্মা বলেন, বাড়িতে ফেরার পথে আমাকে ধর্ষণ করার চেষ্টা করেছে দু’জন ব্যক্তি (মারুফ মিয়া ও এমতাজ মিয়া)। আমার গালে দাঁত দিয়ে কামড়ে দিয়েছে। নাকে, মুখে নখ দিয়ে আঁচড় কেটেছে। হাতে আঘাত পেয়েছি। শরীরের বিভিন্ন স্পর্শকাতর জায়গায় আঘাত করেছে তারা।

গ্রেটার সিলেট ত্রিপুরা ডেভেলপমেন্ট কাউন্সিলরের প্রেসিডেন্ট জনক দেববর্মা বলেন, এই ঘটনাটি খুবই ঘৃণ্য কাজ। নির্যাতিত ব্যক্তির বক্তব্য ও শরীরের আঘাতের চিহ্নে পরিষ্কার বোঝা গেছে ধর্ষণের চেষ্টা করেছে। নারী ধর্ষণকারীদের রক্ষার জন্য চুনারুঘাটের কতিপয় রাজনৈতিক নেতা, প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থাদেরকে চাপ প্রয়োগ করে আপস মীমাংসায় ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে।

চুনারুঘাট থানার ওসি হিল্লোল রায় বলেন, মৌখিক অভিযোগ পেয়েছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কৃষিকাজে ব্যবহার করা প্যারাকুয়াট নিষিদ্ধ করছে ভারত

দলিল লেখক হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন

যাত্রীবেশে নারীকে কুপিয়ে ছিনতাই, হোতাসহ গ্রেপ্তার ২

ভারতের চেয়ে বাংলাদেশের পাট উন্নত: ভারতের কৃষিমন্ত্রী

স্থানীয় নির্বাচন / এবার মাঠকর্তাদের ভোটকেন্দ্র ঠিক করতে বলছে ইসি

ইন্ডাস্ট্রি বাদ দিলেও হার মানেননি গোবিন্দ

‘‎সড়কে ইজিবাইক বন্ধ করলে বাস চলাচল বন্ধ করে দেওয়া হবে’ 

সুনামগঞ্জে অবৈধ বালু উত্তোলনে নিষেধাজ্ঞা

মানব পাচার ও প্রযুক্তির অপব্যবহার রোধে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

খালে গোসল করতে নেমে প্রাণ গেল মাদ্রাসা শিক্ষার্থীর

১০

রাজধানীতে শিক্ষার্থীদের ফের সড়ক অবরোধ

১১

বিআইএন নিবন্ধন নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংককে এনবিআরের চিঠি

১২

বন্যা মোকাবিলায় সরকার সমন্বিতভাবে কাজ করেছে: ত্রাণমন্ত্রী

১৩

বন্যা-পরবর্তী পুনর্বাসনে কাজ করছে সরকার: ত্রাণমন্ত্রী

১৪

হত্যা মামলায় ফের গ্রেপ্তার সাবেক সচিব জিয়াউল 

১৫

যৌন নিপীড়ন মামলায় ৫৬ লাখ ডলারের বেশি ক্ষতিপূরণ দিলেন ট্রাম্প

১৬

রাতারাতি ঢাকাকে বদলানো সম্ভব নয়, মেয়র-প্রশাসকও অসহায়: মির্জা ফখরুল

১৭

ব্যাংক খাতে সন্দেহজনক লেনদেন বেড়েছে ৭৪ শতাংশ

১৮

জীবনানন্দের ‘মাল্যবান’ থেকে মঞ্চে ‘সম্‌+সার’

১৯

নরসিংদীতে শিশুর পা মুচড়ে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেপ্তার ২

২০
X