কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৪, ০৬:১৩ পিএম
আপডেট : ১৮ এপ্রিল ২০২৪, ০৬:২৩ পিএম
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে বাসচাপায় মোটরসাইকেল আরোহী মামা-ভাগ্নে নিহত

সড়ক দুর্ঘটনায় নিহতদের লাশ উদ্ধার করছে হাইওয়ে থানা পুলিশ। ছবি : কালবেলা
সড়ক দুর্ঘটনায় নিহতদের লাশ উদ্ধার করছে হাইওয়ে থানা পুলিশ। ছবি : কালবেলা

কিশোরগঞ্জে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) ১২টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার কামালিয়ারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলেই দুই আরোহী নিহত হয়।

নিহতরা হলেন বাজিতপুর উপজেলার কৈলাগ গ্রামের দিলবাহারের ছেলে মামুনুর রশিদ মামুন (২৫) ও একই গ্রামের আব্দুল্লাহ আল রাজিবের ছেলে আশরাফুল ইসলাম (২০)। নিহতরা সম্পর্কে মামা-ভাগ্নে।

প্রত্যক্ষদর্শী জুয়েল মিয়া বলেন, কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া অনন্যা নামে একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। রাস্তা ফাঁকা থাকায় বাসচাপা দিয়ে পালিয়ে যায়। এসময় ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়।

বিন্নাটি ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য বকুল মিয়া জানান, মোবাইলে খবর পেয়ে ঘটনাস্থলে এসে তাদের মৃত দেখতে পাই। লাশ দুটি রাস্তার দুই পাশে পড়েছিল। পরে পুলিশের খবর দিলে লাশ উদ্ধার করে। এ স্থানটিতে প্রতিবছর চার থেকে ৫টি দুর্ঘটনা ঘটে মানুষ মারা যায়।

বিন্নাটি ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম বলেন, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী ঘটনার সঙ্গে সঙ্গে এখানে আসেন। এই স্থানটি অধিক ঝুঁকিপূর্ণ প্রতি বছর এখানে বেশ কিছু দুর্ঘটনা ঘটে মানুষ মারা যায়। এখানে দুর্ঘটনা রোধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

কটিয়াদী হাইওয়ে থানার ওসি নজরুল ইসলাম বলেন, লাশ উদ্ধারের পর কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাদের নাম পরিচয় নিশ্চিত হওয়ার পর তাদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরি দেবে হীড বাংলাদেশ, ৫০ বছরেও আবেদন

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর রায় ৩০ জুন

দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদারের পদত্যাগ

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

১০

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

১১

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

১২

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

১৩

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

১৪

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপে চমক দেখাল মিসর

১৫

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

১৬

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

১৭

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচগেট

১৮

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

১৯

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

২০
X