ডেমরা (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৪, ০৫:১৬ পিএম
অনলাইন সংস্করণ

জামাইয়ের বাড়িতে শ্বশুর-শ্যালক মিলে চুরি

আলমারি ভেঙে চুরি করে চোর। ছবি : কালবেলা
আলমারি ভেঙে চুরি করে চোর। ছবি : কালবেলা

রাজধানীর ডেমরায় মেয়ের জামাইয়ের বাড়ি ফাঁকা পেয়ে শ্বশুর ও শ্যালক তাদের এক সহযোগীকে নিয়ে চুরি করেছেন। এ ঘটনায় ভুক্তভোগী মো. ইউসুফ সরকার মঙ্গলবার (১৬ এপ্রিল) রাতে ডেমরা থানায় অভিযুক্ত ওই তিনজনের বিরুদ্ধে মামলা করেন।

অভিযুক্তরা হলেন- ডেমরার ডগাইর নিউটাউন এলাকার মৃত লাল মিয়া আমিনের ছেলে ও বাদীর শ্বশুর মুখলিছুর রহমান কাসেমী (৬০), তার ছেলে মো. আসাদ (১৪) ও সহযোগী চাঁদপুরের সদর থানার মধ্যইচর গ্রামের মো. আব্দুল কাদেরের ছেলে মো. আরিফুল ইসলাম (২৪)। সিসি ক্যামেরার ফুটেজে চুরির ঘটনা ধরা পড়ায় বর্তমানে আসামিরা পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জানা যায়, ১০ এপ্রিল ঘরে তালা দিয়ে স্বপরিবারে গ্রামের বাড়িতে বেড়াতে যান মো. ইউসুফ। গত ১২ এপ্রিল বিকেলে তারা বাড়ি ফিরে এসে দেখেন ঘরে চুরি হয়েছে। পরে সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, ১১ এপ্রিল গভীর রাতে শ্বশুর, শ্যালক মিলে তাদের এক সহযোগীকে নিয়ে চুরি করেছে। এ সময় তারা ওই ঘরে থাকা নগদ ৯ লাখ টাকা, সাড়ে ৬ ভরি স্বর্ণালঙ্কার যার আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৫০ হাজার টাকা, ৭০ হাজার টাকা মূল্যের ১টি মোবাইলফোন, ৩০ হাজার টাকা মূল্যের ১টি ট্যাব, বাড়ির দলিলপত্র, মামলার কাগজপত্র ও ব্যাংকের চেক বই চুরি করে।

এ ছাড়াও এ এলাকায় একই ভবনের ৪টি ফ্ল্যাটে একইসঙ্গে চুরির ঘটনা ঘটেছে। গত ৯ এপ্রিলের সকাল ৯টা থেকে ১৫ এপ্রিল রাত ১১টার যে কোনো সময়ে ২৫৪/৩৫ ভবনে এ চুরির ঘটনা ঘটে।

জানা যায়, পরিবারের সবার সঙ্গে ঈদ উদযাপনের জন্য মো. সোলাইমান, সামছুর রহমান, বোরহানউদ্দিন, মো. ওয়াহিদুজ্জামান সকলেই ৯ এপ্রিল সকাল ৯টার দিকে দেশের বাড়িতে পাড়ি জমান। তারা সকলেই একই ভবনের বাসিন্দা। পরে ১৫ এপ্রিল রাত ১১টায় বাসায় এসে বাসার আলমারি, শোকেস, আসবাবপত্র ভাঙা দেখতে পান।

ওয়াহিদুজ্জামানের ফ্ল্যাট নং ২/বি থেকে ৩৫ হাজার টাকা, সোলাইমানের ৩/এ থেকে ৪ লাখ ৭০ হাজার টাকা, সামছুর রহমানের ৩/বি থেকে ৬ লাখ টাকা এবং বোরহান উদ্দিনের ৪/এ থেকে ৫৫ হাজার টাকাসহ প্রতিটি ফ্ল্যাটে থাকা সব স্বর্ণালঙ্কারসহ যাবতীয় মালামাল চুরি হয়েছে বলে জানা যায়। এ ভবন থেকে নগদ ১১ লাখ ৬০ হাজার টাকা এবং ৫ লাখ টাকার স্বর্ণালঙ্কার নিয়ে যায় অজ্ঞাত চোর চক্র।

ডেমরা থানার ওসি মো. জহিরুল ইসলাম বলেন, এবার রোজার সময়েই আমরা বিশেষভাবে কখনো মাইকিং কখনো মসজিদে জুমার দিনে মাইকিং করে সবাইকে সজাগ থাকার জন্য অনুরোধ করেছি। কারণ ঈদের লম্বা ছুটিতে অসাধু লোকেরা সুযোগ নিতে পারে। তারপরও কিছু কিছু বিছিন্ন চুরির ঘটনা ঘটছে। আমরা এসব চোরদের ব্যাপারে সিরিয়াস। দ্রুত তাদের আইনের আওয়তায় আনা হবে।

কালবেলা/এনএএস/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিকঅ্যাক্স মাউন্টেনে কোনো পারমাণবিক কার্যক্রম নেই: ইরান

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

নিউইয়র্কে একক কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারত্বের চুক্তি

দল থেকে বহিষ্কার, গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

সাঁতার জানতেন না কাউসার, সহকর্মীকে উদ্ধারে গিয়ে হারালেন প্রাণ

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে চার্জগঠন পেছাল

আইইউবিএটি ও লে মেরিডিয়ান ঢাকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

কাল মুক্তি পাচ্ছে বিজয়ের বিদায়ী সিনেমা

১০

এলএল.বি ফল-২০২৬ / ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠিত

১১

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা, পুলিশ সদস্য নিহত

১২

গাজী নজরুলকে নিয়ে দলীয় সিদ্ধান্ত ইসিকে জানাবে জামায়াত

১৩

বিশ্বকাপে ইরানের ফুটবল দলের ওপর বৈষম্যমূলক আচরণ করেছে যুক্তরাষ্ট্র: রাশিয়া

১৪

একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১৫

অবৈধ সিসা কারখানা গুঁড়িয়ে দিয়ে ২ লাখ জরিমানা

১৬

এসিল্যান্ড হচ্ছেন প্রশাসন ক্যাডারের ৫০ কর্মকর্তা

১৭

দেশে কত দিনের জ্বালানি তেলের মজুত আছে, জানাল মন্ত্রণালয়

১৮

নৈতিক স্খলন প্রমাণিত / জামায়াত এমপি গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার

১৯

বিশ্বকাপ থেকে রেকর্ড আয় ফিফার, অঙ্ক শুনলে চমকে যাবেন

২০
X