আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৪, ০৮:৩১ পিএম
অনলাইন সংস্করণ

আশাশুনি উপজেলা চেয়ারম্যান পদে টাকা জমা দিলেন রাজ

মনোনয়নের জন্য টাকা জমা দিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আলহাজ গাউসুল হোসেন রাজ। ছবি : কালবেলা
মনোনয়নের জন্য টাকা জমা দিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আলহাজ গাউসুল হোসেন রাজ। ছবি : কালবেলা

আগামী একুশে মে দ্বিতীয় দফায় সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ইতোমধ্যে ব্যাপক গণসংযোগ শেষ করে মনোনয়ন সংগ্রহের কাজে নেমেছেন প্রার্থীরা। এরই অংশ হিসেবে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে মনোনয়নের জন্য টাকা জমা দিলেন আলহাজ্ব গাউসুল হোসেন রাজ।

রোববার (২১ এপ্রিল) মনোনয়ন জমা দানের শেষ দিন থাকলেও তিনি বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে আশাশুনির জনতা ব্যাংক শাখায় নির্বাচনী ট্রেজারি চালানের টাকা জমা দিয়েছেন। এ সময় তার সঙ্গে তার পিতা আলহাজ গনি সরদার ও পরিবারের সদস্যসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। একই দিনে তিনি অনলাইনে মনোনয়ন দাখিল করবেন বলেও জানা গেছে।

মনোনয়নের টাকা জমা প্রদান শেষে ব্যাংক থেকে বেরিয়ে তিনি উপস্থিত গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে বলেন, সরকার যেহেতু একটা সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচন করতে বদ্ধপরিকর সেহেতু আমি বিশ্বাস করি জনগণ আমাকে বিপুল ভোটে বিজয়ী করবে।

এ সময় তিনি আরো বলেন, আগামী উপজেলা পরিষদ নির্বাচনে জয়লাভ করলে আমি একটি জবাবদিহিতামূলক উপজেলা গড়তে চাই। জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে যা যা করা দরকার তিনি করবেন বলেও আশা প্রকাশ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে কারণে মধ্যপ্রাচ্যের ৩ দেশ সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ঢাকার কাছে বারবার ভূমিকম্প: বড় বিপদের আগাম সংকেত!

যেভাবে সৌদিতে জমির মালিক হতে পারবেন প্রবাসীরা 

মুখ ঢেকে কথা বললে লাল কার্ড, কিন্তু বেলিংহ্যাম কেন দেখলেন না?

স্ত্রীকে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

প্রধানমন্ত্রীর সফরচিত্রে গান, যা বললেন হাবিব

বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান 

আ.লীগ নেতাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা, আটক ৮

বিশ্বকাপে টাইব্রেকারের নিয়মে পরিবর্তন আনছে ফিফা

কলেজে যাওয়ার পথে প্রাণ গেল ছাত্রীর

১০

রাঙ্গুনিয়ায় বেহাল ২০ কোটি টাকার সড়ক-কালভার্ট / লাশ নেওয়ার পথও এখন উত্তল-অবতল

১১

সব দলের দুই ম্যাচ শেষে কার অবস্থান কোথায়

১২

কারাগারে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতার মৃত্যু

১৩

ডেঙ্গু প্রতিরোধে ১৯ সদস্যের জাতীয় টাস্কফোর্স গঠন

১৪

‘তিথির হাতের মেহেদী দেওয়া ছবিতে আলভী লেখা এআই জেনারেটেড’

১৫

গান আছে সম্মান আছে, নেই শুধু চিকিৎসার টাকা

১৬

দুই দিনের রিমান্ডে আলভী

১৭

বান্দরবানের পাহাড়ে মিলল কঙ্কাল, পাশে কাঁধের ব্যাগ

১৮

তৃষার এক পোস্টেই সকল গুঞ্জনের সমাপ্তি

১৯

সামনের সারির একটি আসনের বিনিময়ে নীতি বিকিয়ে দিলেন: তাসনিম জারা

২০
X