পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৪, ০৭:২০ পিএম
অনলাইন সংস্করণ

‘প্রযুক্তি ব্যবহারে কৃষক অনেক লাভবান হবেন’

পাইকগাছায় ক্লাইমেট-স্মার্ট কৃষিপ্রযুক্তি মেলার উদ্বোধন। ছবি : কালবেলা
পাইকগাছায় ক্লাইমেট-স্মার্ট কৃষিপ্রযুক্তি মেলার উদ্বোধন। ছবি : কালবেলা

কৃষিতে নতুন নতুন জাত তৈরি করতে গবেষণায় সরকার বিশেষভাবে নজর দিয়েছে। বর্তমান সময়ে কৃষিকাজে প্রযুক্তির সংমিশ্রণ ঘটাতে পারলে কৃষক অনেক লাভবান হবে বলে মন্তব্য করেছেন (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য মো. রশীদুজ্জামান।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে আগের মতো কৃষিকাজ আর নেই। অতিবৃষ্টি, ঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, খরা, নদী ভরাট, লবণাক্ততা বৃদ্ধিজনিত কারণে আদি কৃষি ব্যবস্থার পরিবর্তন ঘটেছে। সে কারণে বর্তমান সরকার কৃষিকে গুরুত্ব দিয়ে হাজার হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছে। স্বল্প দামে সার, বীজ, কীটনাশক দিচ্ছে সরকার।

রোববার (২১ এপ্রিল) পাইকগাছায় ৩ দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

পাইকগাছা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত মেলায় উপজেলা নির্বাহী অফিসার মায়েরা নাজনীনের সভাপতিত্বে ও উপসহকারী কৃষি অফিসার শেখ তোফায়েল আহম্মেদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অসিম কুমার দাশ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইফতেখারুল ইসলাম শামিম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, থানার ওসি মো. ওবাইদুর রহমান, ইউপি চেয়ারম্যান কওসার আলী জোয়ার্দার, কে এম আরিফুজ্জামান তুহিনসহ শত শত কৃষক-কৃষাণি।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিবির হাতে গ্রেপ্তার ভাইরাল সেই রুনা 

ভরা মৌসুমেও ইলিশের আকাল, কারণ খুঁজতে মাঠে বিশেষজ্ঞ দল

বিশ্বকাপ ট্রফি হাতে দেশে ফিরল স্পেন, মাদ্রিদে লাখো মানুষের ঢল

ইউক্রেনে বাণিজ্যিক জাহাজে হামলা, ৪ ভারতীয় নাবিক নিহত

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

নিবন্ধন পেল বাংলা পোস্ট

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

১০

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

১১

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগ

১২

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ 

১৩

কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

১৪

যুক্তরাষ্ট্রের যুদ্ধের কৌশল বুঝে ফেলেছে ইরান: গালিবাফ

১৫

অস্ত্রোপচারে ড্রিলের ফলা রেখে সেলাইয়ের অভিযোগ

১৬

ভারতে প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন, কারা নিতে পারবেন

১৭

উগ্রবাদে জড়িতের অভিযোগে গ্রেপ্তার মামুন রিমান্ডে

১৮

ভূয়াপুর-তারাকান্দি মহাসড়কে যান চলাচল বন্ধ

১৯

নেত্রকোনায় নদীর পানি বিপৎসীমার ওপরে, সড়কে ধস

২০
X