নোয়াখালী ব্যুরো
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৪, ০৪:০৮ এএম
আপডেট : ২৪ এপ্রিল ২০২৪, ০৭:১২ এএম
অনলাইন সংস্করণ

জ্ঞান ফেরেনি মায়ের, ছেলের কবরের পাশে পায়চারি করছেন বাবা

নিহত তৌফিকের বাবাকে সান্ত্বনা দিচ্ছেন এলাকাবাসী। ছবি : কালবেলা
নিহত তৌফিকের বাবাকে সান্ত্বনা দিচ্ছেন এলাকাবাসী। ছবি : কালবেলা

রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ছাত্র তৌফিক হোসেনের শোকে বিহ্বল তাদের পুরো বাড়ি। কেউই কথা বলেছে না। পুরো বাড়িতে চলছে হাহাকার। দরজা বন্ধ করে কাঁদছেন মা। বাবা বারবার ছেলের কররের পাশে গিয়ে ঘুরে আসছেন নীরবে। শত চেষ্টা করেও একটু কথা বলেতে পারেননি ছেলের মায়ের সঙ্গে।

মঙ্গলবার (২৩ এপ্রিল) নোয়াখালীর সুধারামের নিউ কলেজ রোড দুই নম্বর ওয়ার্ডের বাসিন্দা চুয়েট ছাত্র তৌফিক হোসেনদের বাড়িতে গিয়ে এমন অবস্থা দেখা যায়। আগের দিন সোমবার বিকেলে চট্টগ্রামের কাপ্তাই সড়কের সেলিনা কাদের চৌধুরী কলেজ সংলগ্ন এলাকায় বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তৌফিকসহ নিহত হন চুয়েটের দুই শিক্ষার্থী।

তৌফিকের মা বারবার বলছেন, দুর্ঘটনার পর পরই তাকে ফোন করে তৌফিক। সে বলেছে- মা, আমি গাড়ির ধাক্কায় ছিটকে পড়েছি রাস্তায়। আমার বন্ধুরা গাড়ির নিচে পড়ে গেছে। মা, লোকজন আমাকে ধরাধরি করে হাসপাতালে নিয়ে যাচ্ছে। তুমি আর আব্বা রওনা দাও। রওনা দেওয়ার পরেও ছেলের সঙ্গে কথা হয় মায়ের, মা তুমি তাড়াতড়ি আসো।

পরবর্তীতে আর ফোন রিসিভ করেনি ছেলেটা। হাসপাতালে গিয়ে বাবা-মা দেখতে পান ছেলের নিথর দেহ।

বাবা প্রকৌশলী দেলোয়ার হোসেন জানান, ছেলে যেতে চায়নি বাড়ি থেকে। তার শরীরে জ্বর ছিল। কিন্তু ক্লাস করতেই হবে তাই বাবার কাছে আবদার ছিল নিজেদের গাড়িতে করে চট্টগ্রাম পৌঁছে দেওয়ার জন্য। বাবা দেরি না করে পরদিনই গাড়িতে করে চুয়েটে নামিয়ে দিয়ে আসেন ছেলেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, আহত ৫০

বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী

চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার বিএনপি নেতাকে শোকজ 

ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা / জুলাই আন্দোলনে লুকিয়ে স্নাইপার গুলি করেছে, ব্যাপারগুলো এরকম না

ব্যবসায়ী ‌হত্যা ‌মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিপ শিল্পে স্বনির্ভরতার পথে চীন

বেফাক ও হাইআতুল উলয়ায় সচেতন আলেম সমাজের ১২ প্রস্তাবনা

রাজধানীতে টিসিবির পণ্য কেনার সময় দেয়াল ধস, নিহত ২

কমিউনিকেশনস পেশাজীবীদের জন্য হাতে-কলমে এআই প্রশিক্ষণ দিচ্ছে বিসিপিএস

মেয়ের আত্মহত্যার ৩ মাস পর পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১০

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

১১

শিশুর মতোই গাছের চারাকে লালন-পালন করতে হবে: তথ্যমন্ত্রী

১২

ইসরায়েলি সেনা পাহারায় আল আকসা মসজিদে শতাধিক অবৈধ বসতি স্থাপনকারীর অনুপ্রবেশ

১৩

কর্ণফুলী টানেলের মেইনটেন্যান্স কাজের জন্য ট্রাফিক ডাইভারসন

১৪

‘পুলিশ আর কারও লাঠিয়াল বাহিনী হবে না’

১৫

তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে নরসিংদীর জনজীবন বিপর্যস্ত

১৬

হরমুজ প্রণালি পরিচালনা নিয়ে ইরানকে নতুন প্রস্তাব দিল ওমান

১৭

সাপ কি মরার পরও কামড়াতে পারে? যা বলছেন বিশেষজ্ঞরা

১৮

সাকিব আল হাসানকে টপকে পরীমনির নতুন রেকর্ড

১৯

জিওব্যাগেও মিলছে না সুরক্ষা, পায়রার ভাঙনে বিলীন হচ্ছে মির্জাগঞ্জ

২০
X