সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
জাজিরা (শরীয়তপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৪, ০১:৩২ পিএম
আপডেট : ২৫ এপ্রিল ২০২৪, ০২:০৮ পিএম
অনলাইন সংস্করণ

শরীয়তপুরে বৃষ্টির জন্য বিশেষ নামাজ

নামাজ শেষে মোনাজাতে কান্নায় ভেঙে পড়েন মুসল্লিরা। ছবি : কালবেলা
নামাজ শেষে মোনাজাতে কান্নায় ভেঙে পড়েন মুসল্লিরা। ছবি : কালবেলা

তীব্র দাবদাহে বিপর্যস্ত হয়ে উঠেছে সারাদেশের জনজীবন। এমন পরিস্থিতি থেকে পরিত্রাণের জন্য মহান সৃষ্টিকর্তার নিকট দুই রাকাত ইসতিসকার নামাজ আদায় করেছেন শরীয়তপুরের জাজিরা উপজেলার বিভিন্ন বয়সের মুসল্লিরা। নামাজ শেষে বৃষ্টির আশায় বিশেষ মোনাজাত করা হয়। এ সময় মুসল্লিরা কেঁদে কেঁদে বৃষ্টির প্রত্যাশায় দোয়া করেন।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে জাজিরা শামসুল উলুম কামিল মাদ্রাসার মাঠে কয়েকশ মুসল্লি বিশেষ নামাজে অংশগ্রহণ করেন। বিশেষ নামাজে মোনাজাত পরিচালনা করেন হজরত মাওলানা আব্দুর রব হাসেমী।

আবুল কাসেম নামে এক মুসল্লি বলেন, আমার বয়স ৬০ বছর। আমার জীবনে আমি এমন গরম দেখিনি। এই তীব্র গরম থেকে বাঁচতে আজ বিশেষ নামাজ আদায় করলাম। আল্লাহ পাক যেন বৃষ্টির মাধ্যমে পরিবেশটা শীতল করে দেন।

নামাজে আগত জাহিদ হাসান নামে একজন বলেন, তীব্র খরতাপে সাধারণ মানুষ খুব কষ্টে দিন পার করছে। গরমের তীব্রতায় ঘরে-বাইরে কোথাও শান্তি নেই। সে জন্য আল্লাহর রহমতের আশায় নামাজ আদায় করে বৃষ্টি প্রার্থনা করতে সকলে সমবেত হয়েছে।

জাজিরা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি মাহবুবুর রহমান বলেন, টানা দাবদাহে মানুষ খুব কষ্টে আছে। আল্লাহ তায়ালা সালাতের মাধ্যমে বৃষ্টি চাইতে বলেছেন। সেজন্যই সবাই একত্রিত হয়ে ইসতিসকার সালাত আদায় করেছি।

নামাজ ও মোনাজাত পরিচালনাকারী মাওলানা আব্দুর রব হাসেমী বলেন, তীব্র দাবদাহ ও প্রখর রোদে জনজীবন বিপর্যস্ত। এতে পরিবেশের ওপর প্রভাব পড়েছে। শিশুরা অসুস্থ হয়ে পড়ছে। শুধু তাই না তীব্র দাবদাহের কারণে সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। এ কঠিন পরিস্থিতি থেকে পরিত্রাণের জন্য আমরা বিশেষ নামাজ আদায় করলাম।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, শরীয়তপুরে এক সপ্তাহর বেশি সময় ধরে সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। তবে আপাতত তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১০

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১১

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১২

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৩

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৪

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৫

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৬

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৭

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১৮

এনসিপির ফল উৎসবে হামলা

১৯

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

২০
X