মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৪, ১১:৩৭ এএম
আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ১২:৪২ পিএম
অনলাইন সংস্করণ

ট্রাকচাপায় ভ্যানের যাত্রীসহ নিহত ৩

ঘাতক ট্রাকটি জব্দ করেছে পুলিশ। ছবি : কালবেলা
ঘাতক ট্রাকটি জব্দ করেছে পুলিশ। ছবি : কালবেলা

বাগেরহাটের রামপালে ট্রাকচাপায় ইঞ্জিনচালিত ভ্যানের ৩ জন নিহত হয়েছেন।

শনিবার (২৭ এপ্রিল) সকাল ৭টা ৪০ মিনিটের দিকে খুলনা-মোংলা মহাসড়কের চেয়ারম্যানের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মো. সাইদ মোড়ল (৪৫), মো. আজাদ (৩৫), ভ্যানচালক মো. মনি (৪৫)। তারা তিনজনই রামপালের বাসিন্দা।

বাগেরহাটের রামপাল থানা পুলিশ সূত্রে জানা যায়, মোংলাগামী একটি ট্রাক ইঞ্জিনচালিত একটি ভ্যানকে চাপা দেয়। এ সময় ভ্যানের ২ যাত্রী ও ভ্যানচালক গুরুতর আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

সংবাদ পেয়ে রামপাল থানা পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে হাজির হয়। ঘাতক চালক মো. সারাফাহ হোসেন ও ট্রাকটিকে পুলিশ হেফাজতে নিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের সব গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন ঢাবি শিক্ষার্থীরা: প্রধানমন্ত্রী

গলায় বাদাম আটকে ৩ বছরের শিশুর মৃত্যু

হাত বাঁধা, গলায় রশি পেঁচানো নারীর রক্তাক্ত মরদেহ, রহস্য উদ্‌ঘাটন

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল

ভারতীয় ভিসা আবেদনে ‘টাইম স্লট’ নিয়ে নতুন সিদ্ধান্ত

বিশ্লেষণ / ট্রাম্পের মধ্যপ্রাচ্য যুদ্ধের সবচেয়ে বড় বিজয়ী চীন

ফরিদপুরে ৫ গ্রামবাসীর মধ্যে তুমুল সংঘর্ষ

এমবাপ্পে: বঁদির গলির ছেলে যে বিশ্বকাপের পুরো পাঁচ লক্ষ ডলার দিয়ে দিল প্রতিবন্ধী শিশুদের

বিদ্যুৎস্পৃষ্টে বড় ভাইয়ের মৃত্যু, হাসপাতালে ভর্তি ছোট ভাই

ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা মাসুকুর গ্রেপ্তার

১০

সাবেক এমপিকে প্রধান অতিথি করায় পণ্ড বিদায় অনুষ্ঠান

১১

নদী-খাল-বিলে চায়না দুয়ারীর দৌরাত্ম্য, হুমকির মুখে দেশীয় মাছ

১২

কঠোর মুদ্রানীতিতে ম্লান হতে পারে প্রবৃদ্ধিমুখী বাজেট: ডিসিসিআই

১৩

রাস্তার ওপর ময়লার ভাগাড়, দুর্গন্ধে নাকাল হবিগঞ্জবাসী

১৪

বিএনপির মিছিলে হামলা, ছাত্রশিবির নেতা গ্রেপ্তার

১৫

সংসদে বাজেট পাস, রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল

১৬

বিদ্যুৎ বিল বেশি এলে হটলাইনে কল করার অনুরোধ মন্ত্রণালয়ের

১৭

ভেনেজুয়েলার ভূমিকম্পে আর্জেন্টাইনসহ দুই ফুটবলারের পরিবার নিহত

১৮

ডিজিটাল লেনদেনে ‘বাংলা কিউআর’ প্রচারে ওয়ান ব্যাংক

১৯

উজানের ঢলে ফুঁসছে যমুনা, বন্যার আশঙ্কা

২০
X