বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
ভোলা প্রতিনিধি
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৪, ০১:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

ভোলায় সপ্তাহের ব্যবধানে ডুবে ৮ শিশুর মৃত্যু

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

ভোলায় পানিতে ডুবে সপ্তাহের ব্যবধানে ৮ শিশুর মৃত্যু হয়েছে। গত ২০ এপ্রিল থেকে রোববার (২৮ এপ্রিল) পর্যন্ত জেলার সদর, চরফ্যাশন, মনপুরা, দৌলতখান, লালমোহন উপজেলায় এসব শিশুর মৃত্যু হয়।

এর মধ্যে চরফ্যাশনে চারজন, সদরে দুজন, মনপুরায় একজন ও দৌলতখানে একজনসহ ৮ শিশুর মৃত্যু হয়। তাদের সবার বয়স ৯ বছরের কম।

জানা গেছে, রোববার (২৮ এপ্রিল) ভোলা সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের প্রবাসী মো. মহিউদ্দিনের ছেলে ওসমান (২), চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানা এলাকার বড় মানিকা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আবুল কালাম মাঝির ছেলে আওলাদ হোসেন (৬) এবং মনপুরা উপজেলার ৩ নম্বর সাকুচিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চর গোয়ালিয়া এলাকায় জান্নাতুল ফেরদৌসসহ (৬) তিন শিশু পুকুরের পানিতে ডুবে মারা গেছে।

এর আগে শনিবার (২৭ এপ্রিল) পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা হলেন, ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মো. শাহীনের ছেলে মো. ইয়াছিন (৬) এবং দৌলতখান উপজেলার চরখলিফা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের শফিক মাঝির মেয়ে মিনজু আক্তার (৭)।

শুক্রবার (২৬ এপ্রিল) চরফ্যাশনের আসলামপুর ইউনিয়নে পানিতে ডুবে মারা গেছে একই উপজেলার হাজারিগঞ্জ ইউনিয়নে আরেফিন (৮) নামে আরও এক শিশু।

এ ছাড়া গত শনিবার (২০ এপ্রিল) ভোলার চরফ্যাশনে পানিতে ডুবে মারা গেছে দুই ভাই-বোন। শশিভূষণ থানা এলাকার রসুলপুর ইউনিয়নের ভাসানচরে এ ঘটনা ঘটে। শিশু বায়েজিদ (৬) ও মারিয়া (৪) ভাসানচর গ্রামের মো. রাসেল মিয়ার সন্তান।

পরপর কয়েকদিনে পানিতে ডুবে ও পৃথক ঘটনায় শিশু মৃত্যুর ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে ভোলার প্রশাসন। জেলার শিশুদের প্রতি যত্নবান হওয়ার জন্য অভিভাবকদের সচেতনতা বৃদ্ধিতে জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেক উপজেলায় মাইকিং করা হয়েছে।

কালবেলা/এসআই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১০

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১১

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১২

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৩

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৪

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৫

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৬

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৭

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৮

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৯

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

২০
X