লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৪, ০৩:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

তীব্র তাপদাহে ১৫ জন শিক্ষার্থী অসুস্থ

গরমে অসুস্থ হয়ে পড়েছেন স্কুলের শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
গরমে অসুস্থ হয়ে পড়েছেন স্কুলের শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

নড়াইলের লোহাগড়ায় ইতনা স্কুল অ্যান্ড কলেজে প্রচণ্ড তাপদাহের কারণে ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। এদের মধ্য ছয়জন অজ্ঞান হারিয়ে ফেলে।

সোমবার (২৯ এপ্রিল) বেলা সোয়া ১১টার দিকে স্কুল শাখায় এ ঘটনা ঘটে।

ইতনা স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অনিদ্য সরকার কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

অনিদ্য সরকার কালবেলাকে বলেন, স্কুল চলাকালীন সময়ে বেলা সোয়া ১১টার দিকে হঠাৎ করে ১৫ জন শিক্ষার্থী প্রচণ্ড তাপদাহের কারণে অসুস্থ হয়ে পড়ে। এদের মধ্য ছয়জন শিক্ষার্থী জ্ঞান হারিয়ে ফেলে। এ সময় ইতনা সরকারি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ডা. বজলুর রহমানকে খবর দেওয়া হলে দ্রুত স্কুলে চলে আসেন। তিনি অসুস্থ শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা প্রদান করেছেন।

তিনি বলেন, অসুস্থ শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা শেষে শিক্ষার্থীদের অভিভাবকদের নিকট বুঝে দেওয়া হয়েছে। তারা সবাই সুস্থ আছেন।

ইতনা সরকারি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের চিকিৎসক ডা. বজলুর রহমান বলেন, তীব্র তাপমাত্রার কারণে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়েছে। সবার হার্টবিট বেশি ছিল, সবাই প্রচুর পরিমাণে ঘাম বের হচ্ছিল।

তিনি বলেন, প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে অসুস্থ শিক্ষার্থীদের উন্নত চিকিৎসার জন্য লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার জন্য অভিভাবকদের বলেছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

যুক্তরাষ্ট্র-ইরানের বোঝাপড়াকে সমর্থন জানাল কাতার

নেইমার ভক্তদের জন্য সুখবর

আবারও কাশ্মীরে টহলরত ভারতীয় সেনাদের কাছে বিস্ফোরণ

১০

চুক্তির শর্ত পূরণ করলেই সুবিধা পাবে ইরান : হোয়াইট হাউস

১১

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকে জানান দিলেন ‘এখনো তিনিই রাজা’

১২

মেসির আগে বিশ্বকাপে ১৬ গোল করেছিলেন যিনি

১৩

আলজেরিয়ার বিপক্ষে মেসির তিন গোলের ইতিহাস

১৪

মেসির পায়ে ভর করে আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

১৫

রোনালদোর যে রেকর্ডে ভাগ বসালেন মেসি

১৬

ইরানের সঙ্গে চুক্তি করার পরণতি সবাইকে ভোগ করতে হবে : রেজা পাহলভি

১৭

দোকানের সামনে বিএনপিকে হুমকি দিয়ে বোমাসদৃশ বস্তু ও চিরকুট

১৮

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

১৯

বক্সের বাইরে থেকে ৫ গোল, ব্রাজিলিয়ান কিংবদন্তির পাশে মেসি

২০
X