সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ১৮ জুলাই ২০২৩, ০৮:২৭ এএম
আপডেট : ১৮ জুলাই ২০২৩, ০৮:৪৯ এএম
অনলাইন সংস্করণ

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, আটক ৩

সুন্দরবন। ছবি : কালবেলা
সুন্দরবন। ছবি : কালবেলা

বিষ প্রয়োগ করে মাছ শিকারের অভিযোগে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ থেকে তিন বনজীবীকে আটক করেছে বন বিভাগের কদমতলা স্টেশনের সদস্যরা।

সোমবার (১৭ জুলাই) ভোর রাতের দিকে কদমতলা স্টেশন কর্মকর্তা মো. ফজলুল হকের নেতৃত্বে কোবাদক স্টেশনসংলগ্ন নাগজোড়া খাল থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, শ্যামনগর উপজেলার ছোট ভেটখালী গ্রামের মৃত আবদুল সানার ছেলে মো. হাফিজুল সানা (৩৯), ফজলে সানার ছেলে মো. আজিজুল সানা (৩৬) ও মৃত আবদুল মজিদ গাজীর ছেলে মো. শফিকুল গাজী (৪৪)। এ সময় অব্যবহৃত একটিসহ বিষের দুটি বোতল, জাল ও নৌকা জব্দ করা হয়।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ইকবাল হোসাইন চৌধুরী সত্যতা নিশ্চিত করে জানান, নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও আটকরা অবৈধভাবে সুন্দরবনে প্রবেশ করে বিষ প্রয়োগ করে মাছ শিকার করছিল। হাতেনাতে আটকের পর ফরেস্ট রেঞ্জার ফজলুল হক বাদী হয়ে অবৈধ অনুপ্রবেশসহ বিষ প্রয়োগে মৎস্য সম্পদের ক্ষতির অভিযোগে মামলা দিয়ে আদালতে পাঠিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নরসিংদীতে ৫ দিনে ৭ জনের মরদেহ উদ্ধার

মাগুরায় স্কুলছাত্রীকে গলা কেটে হত্যায় যুবকের মৃত্যুদণ্ড

পুনঃপেনশন-ভাতার রায় বাস্তবায়নে গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ অবসরপ্রাপ্তদের

বিসিএস শিক্ষা ক্যাডারে পদোন্নতি পেলেন ১৪৫ প্রদর্শক

ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ায় প্রাণ দিলেন স্বামী

ইয়ামালের প্রেমিকা কে এই গার্সিয়া, কীভাবে পরিচয়?

মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে প্রাণ গেল যুবকের

হামাসের নতুন প্রধান নির্বাচিত হলেন খলিল আল-হাইয়া

টানা ৩০ দিন ভেজানো কিশমিশ খেলে শরীরে যে ৫ পরিবর্তন আসতে পারে

ইরানের হামলায় আহত বহু মার্কিন সেনার তথ্য গোপন রেখেছে পেন্টাগন

১০

জিয়াউল আহসানের রূপগঞ্জের বাড়িতে দুদকের অভিযান

১১

সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস্ অব বাংলাদেশের সভা অনুষ্ঠিত

১২

মায়ের কাছ থেকে যে ৮ বৈশিষ্ট্য পায় সন্তান

১৩

এনসিপির এক নেতা বহিষ্কার

১৪

রূপায়ণ সিটিতে বিশ্বকাপের রোমাঞ্চ, একসঙ্গে উচ্ছ্বাসে মাতলেন দেশি-বিদেশিরা

১৫

‘এসএসসিতে গণিতে কেউ ফেল করবে না’ লক্ষ্য নিয়ে শিক্ষকদের সমন্বিত উদ্যোগ

১৬

দিল্লির প্রেস মিনিস্টার হলেন সাংবাদিক সাইদুর রহমান

১৭

আইসিএবি’তে সাফা কুইজ, গণ বক্তৃতা ও প্রবন্ধ প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত

১৮

আভিজাত্যপূর্ণ খাবারের নতুন ঠিকানা ‘দ্য গ্র্যান্ডিয়র’ ও ‘প্লেফিনিটি’

১৯

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছাড়ল একদল সমর্থক

২০
X