নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৪, ০৮:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

প্রায় এক বছর ধরে টয়লেটে বন্দি যুবক

উদ্ধার হওয়া সুজিত দাস। ছবি : কালবেলা
উদ্ধার হওয়া সুজিত দাস। ছবি : কালবেলা

বাড়ির পেছনের টয়লেটে আটকে রাখা হয়েছিল সুজিতকে। সেখানেই খাবার দেওয়া হতো তাকে। মা, ভাই এবং ভাইয়ের বউ মিলে নিয়মিত সুজিতের দেখাশোনা করেন। টয়লেটের ভেতরেই বালিশ মাথায় দিয়ে ঘুমায় সে। এভাবেই প্রায় বছরখানেক ধরে আছে সে।

সোমবার (২৯ এপ্রিল) দুপুরে স্থানীয় একজন টয়লেটের নিচের ফাঁকা অংশ দিয়ে দেখতে পান সুজিতকে। পরে তিনি পুলিশকে খবর দেন। পুলিশ এসে সুজিতকে উদ্ধার করে। ঘটনাটি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার সদর ইউনিয়নের কাশিপাড়া এলাকায় ঘটি।

উদ্ধার হওয়া সুজিত দাস (৩৪) কাশিপাড়া এলাকার হরেন্দ্র দাসের ছেলে। উদ্ধারের পর পুলিশ সুজিতকে স্বজনদের মাধ্যমে গোসল করিয়ে ভালো কাপড় পরানো হয়।

নাসিরনগর থানার ওসি সোহাগ রানা জানান, সুজিত মানসিক ভারসাম্যহীন। ৭ থেকে ৮ বছর আগে তিনি তার চাচাকে আঘাত করেন। পরে সেই আঘাতে তার চাচার মৃত্যু হয়। এ ঘটনায় মামলা দায়েরের পর সুজিত জেল খাটে। জেল থেকে বের হয়ে আবার পাগলামি শুরু করে সুজিত। এতে পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভোগে। কাকে, কখন আবার আঘাত করে এ আতঙ্কে থাকতেন পরিবার।

তিনি আরও জানান, পরিবারের স্বজনরা সুজিতকে অনেক চিকিৎসাও করায়। তাতেও তার কোনো কাজ হয়নি। পরে পরিবারের সদস্যরা নিজেদের নিরাপত্তা স্বার্থে ছোট্ট একটি রুমে তাকে আটকে রাখে। এই রুমে সুজিত প্রায় ৮ থেকে ৯ মাস আটকা ছিল। সোমবার দুপুরে স্থানীয় একজনের মাধ্যমে খবর পায় পুলিশ। পরে পুলিশ এসে এই রুম থেকে সুজিতকে উদ্ধার করে।

এ ব্যাপারে সুজিতের মা আরুতি রাণী দাস বলেন, মা হয়ে সন্তানকে এভাবে আটকে রাখা খুবই যন্ত্রণাদায়ক ব্যাপার। তবুও সামাজিক ও পারিবারিক সদস্যদের নিরাপত্তার স্বার্থে ওকে আটকে রাখা হয়েছিল। আমরা সুজিতের চিকিৎসার জন্য দীর্ঘদিন প্রচেষ্টা চালিয়েছি। কিন্তু সে ওষুধ গ্রহণের ব্যাপারে কোনোভাবেই আগ্রহী নয়। বরং সে বিভিন্ন সময় হিংস্র ও আক্রমণাত্মক হয়ে ওঠে। তবে তাকে আটকে রাখাকালীন সময়ে তার খাবার ও পরিচর্যার ক্ষেত্রে আমরা যথাসাধ্য চেষ্টা করেছি।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরার সাবেক এমপি নজরুল ইসলাম গ্রেপ্তার

স্কুলে ঢোকার পথ নেই, দুর্ভোগে সব শিশু শিক্ষার্থী

খল অভিনেতা হয়ে পর্দায় আসছেন সরকার রওনক রিপন

শ্বশুরবাড়ির পুকুরপাড়ে মিলল পুলিশ কর্মকর্তার মরদেহ

সার্ভেয়ার-কানুনগোদের ঘন ঘন বদলি নয়, একই কর্মস্থলে অন্তত ২ বছর রাখার নির্দেশ

শেষ আশ্রয়টুকুও গিলে খাচ্ছে ছোট ফেনী নদী

মিসওয়াকের গুরুত্ব ইসলামে এত বেশি কেন?

সলোমন দ্বীপপুঞ্জে স্বর্ণের খনিতে ধস

হরমুজ প্রণালিতে ৬টি জাহাজ থামাল ইরান

বিনিয়োগকারীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিতে গুরুত্ব দিচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যালে অফিসিয়াল সিলেকশনে ‘মাটি’

১১

এনসিপির পথসভার কাছে মিলল বোমাসদৃশ বস্তু

১২

রাষ্ট্রপতি নির্বাচন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আলোচনায় বসছে ইসি

১৩

উগ্র ইসলামপন্থিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল বুরকিনা ফাসো

১৪

মার্কেন্টাইল ব্যাংকের ‘নয়াবাজার শাখা’ নতুন ঠিকানায় স্থানান্তর

১৫

জুনিয়র এনটিআরের সিনেমায় ইউরোপিয়ান ধামাকা

১৬

নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

১৭

এতিমদের বরাদ্দের চালে নয়ছয়, অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

১৮

পদ্মা সেতুতে ইটিসির নতুন মাইলফলক, ১০ কোটি টাকা ছাড়াল টোল আদায় 

১৯

ফেনীতে বিজিবির অভিযানে বিপুল ভারতীয় মালামাল জব্দ 

২০
X