কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ০১ মে ২০২৪, ০৮:০৬ এএম
অনলাইন সংস্করণ

ঘরে পড়ে ছিল শিশুর মাথা বিচ্ছিন্ন লাশ

শিশু দুলালীর মরদেহ উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। ছবি : কালবেলা
শিশু দুলালীর মরদেহ উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। ছবি : কালবেলা

কুড়িগ্রামের সদরে নিজ ঘর থেকে আড়াই বছরের এক শিশুর মাথা বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে উপজেলার পাঁচগাছী ইউনিয়নের মাস্টারপাড়া এলাকার বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত দুলালী পাঁচগাছী ইউনিয়নের মাস্টারপাড়া গ্রামের দুলাল-শাবনুর দম্পতির একমাত্র মেয়ে।

স্থানীয়রা জানান, চিৎকার শুনে দুলালীর বাড়িতে গিয়ে ঘরের ভেতর দেহ থেকে মাথা বিচ্ছিন্ন মরদেহ মাটিতে পড়ে থাকতে দেখি। এ সময় মরদেহের পাশে একটি রক্তমাখা বটি দেখতে পাই আমরা। পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিহত দুলালীর মা শাবনুর কালবেলাকে বলেন, দুপুরে মেয়েকে নদীতে গোসল করিয়ে বাড়িতে পাঠিয়ে দেই। পরে বাড়িতে এসে মেয়ের কোনো সাড়াশব্দ না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে বাইরে শিকল আটকানো ঘরের দরজা খুলে ভেতরে মেয়ের রক্তমাখা মরদেহ দেখি।

তিনি বলেন, ‘দীর্ঘদিন পর আল্লাহ আমাকে একটা মেয়েসন্তান দিয়েছে। সেই সন্তানকে আজ জবাই করা হলো। আমার অবুঝ শিশুকে যে খুন করেছে তার বিচার চাই। তার বিচার না হলে, আমি আমার জীবন শেষ করে দেব।’

কুড়িগ্রাম সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াহিদুননবী কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, কন্যাশিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্তসাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ দেশের নাগরিকদের সৌদি ভ্রমণে নিষেধাজ্ঞা

কাঁটাবনের আবাসিক ভবনের আগুন নিয়ন্ত্রণে, আহত ২

ইরাককে ৫-০ গোলে উড়িয়ে দিল সেনেগাল

নরওয়েকে ৪-১ গোলে হারাল ফ্রান্স

ফিফা পাওয়ার র‍্যাংকিংয়ে ভিনিসিয়াসের বড় লাফ, মেসির অবস্থান কোথায়?

পেলের রেকর্ড ভাঙলেন এমবাপ্পে

লাল কার্ডে বিপর্যস্ত ইরাক, প্রথমার্ধে এগিয়ে সেনেগাল

বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিক করলেন দেম্বেলে, প্রথমটি কার?

হ্যাটিট্রক করে দেম্বেলের নতুন ইতিহাস

রাজধানীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট

১০

৩-১ গোলে এগিয়ে ফ্রান্স

১১

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে, আগেভাগেই জানিয়ে চমকে দিল এআই

১২

দেম্বেলের জোড়া গোলে এগিয়ে ফ্রান্স

১৩

হলান্ডকে ছাড়াই মাঠে নামছে নরওয়ে, চার পরিবর্তনে ফ্রান্স

১৪

জাবির সিনেটে শূন্য থাকবে ২ আসন

১৫

কমিটি ঘোষণার ২১ দিনেই পদ হারালেন ছাত্রদল নেতা

১৬

মিসরের ৯২ বছরের অপেক্ষার অবসান, নাকি ইরানের ইতিহাস?

১৭

লক্ষ্মীপুরে একই পরিবারের ৪ জনকে হত্যার ঘটনায় মামলা

১৮

ভারতকে হারিয়ে আয়ারল্যান্ডের অঘটন

১৯

ফুটবল, শপথ আর স্বপ্নে মুখর বাগেরহাট, যাত্রা শুরু রকেট ফুটবল একাডেমির

২০
X