লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশ : ০২ মে ২০২৪, ০১:৩০ পিএম
অনলাইন সংস্করণ

সাংবাদিকের ওপর ছাত্রলীগ নেতার হামলা

নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি চঞ্চল শাহারিয়ার মীম। ছবি : কালবেলা
নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি চঞ্চল শাহারিয়ার মীম। ছবি : কালবেলা

নড়াইলের সদরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি চঞ্চল শাহারিয়ার মীমের নেতৃত্বে হামলার শিকার হয়েছেন সময় টিভির নড়াইল প্রতিনিধি সজিব রহমান।

বুধবার (১ মে) রাত ১টার দিকে সদরের আউড়িয়া মণ্ডলপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

ঘটনাস্থলে থাকা পুলিশের উপপরিদর্শক আমির হোসেন কালবেলাকে বলেন, আমরা টহলে থাকা অবস্থায় খবর পাই ছাত্রলীগ নেতা মীমের বাড়িতে ঝামেলা হচ্ছে। পরে সেখানে গিয়ে দুপক্ষের সঙ্গে কথা বলি। তারপর কারও কোনো অভিযোগ থাকলে থানায় আসতে বলি দুপক্ষকে। তখন সময় সংবাদের নড়াইল প্রতিনিধি সজিব রহমান ঘটনাস্থলে গিয়ে আমার কাছে বিষয়টি নিয়ে জানতে চান।

তিনি বলেন, এ সময় আমি তার সঙ্গে কথা বলে গাড়িতে উঠি। আর সজিব রহমান মোটরসাইকেলে উঠে রওনা দিলে তার মোটরসাইকেল থামিয়ে নাকি মীম ও তার লোকেরা হামলা চালিয়েছে। এ ঘটনায় সাংবাদিক সাধারণ ডায়েরি করেছেন।

আহত সাংবাদিক সজিব রহমান বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই। গিয়ে প্রথমে পুলিশের কাছ থেকে বিষয়টি জানতে চাই। এ সময় পুলিশ কাউকে আটক না করায় আমরা রওনা দেই। পথে আমার মোটরসাইকেল থামিয়ে মীম ও তার লোকেরা জানতে চান আমি কীভাবে খবর পেয়েছি আর কেন এখানে এসেছি।

তিনি বলেন, একপর্যায়ে তারা আমার ওপর হামলা চালায়। আমার জামা ধরে টানাটানি করে। পুলিশের সামনে গালাগালি ও আমাকে হত্যার হুমকি দেয়।

ছাত্রলীগ নেতা চঞ্চল শাহারিয়ার মীম হামলার কথা অস্বীকার করে বলেন, এটা ছিল আমার পারিবারিক একটা ঝামেলা। সময় টিভির জেলা প্রতিনিধি সজিব রহমান একটা পক্ষ নিয়ে আসায় এলাকার লোকজন খেপে তাকে গালমন্দ করে। তবে কোনো ধরনের হাতাহাতির মতো ঘটনা ঘটেনি। সজিব রহমান আমার নামে মিথ্যা নিউজ করায় আমি তার বিরুদ্ধে মামলা করব।

নড়াইল সদর থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেছেন হামলার শিকার সময় টিভির নড়াইল জেলা প্রতিনিধি সজিব রহমান। এ বিষয়ে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ম্যাচ শেষে স্টেডিয়াম পরিষ্কার করলেন জাপানি সমর্থকরা

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে রায় আজ

ডাচদের হৃদয় ভেঙে শেষ ষোলোয় মরক্কো

শপথ নিতে পারবেন না চট্টগ্রাম-৪ আসনের বিএনপি প্রার্থী

পশ্চিমবঙ্গের হলদিয়া রিফাইনারিতে ভয়াবহ আগুন, আহত ১৫

গোপালগঞ্জে ৭ বছরেও শেষ হয়নি মডেল মসজিদের নির্মাণকাজ

ব্রাজিল কোন কৌশলে জাপানকে হারাল, জানালেন আনচেলত্তি

ঘুমন্ত স্বামীকে বিশেষ কায়দায় হত্যার পর মাটিচাপা দেন স্ত্রী

পেরুর প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে ডানপন্থি, বাগড়া বামপন্থিদের

আজকের স্বর্ণের বাজারদর

১০

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন জার্মানির কিংবদন্তি গোলরক্ষক

১১

চোখ উপড়ানো অবস্থায় মরদেহ উদ্ধার

১২

যুক্তরাষ্ট্র চুক্তি মানলেই প্রতিশ্রুতি রক্ষা করবে ইরান, বললেন পেজেশকিয়ান

১৩

রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৭.৬ শতাংশ

১৪

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৭১৯

১৫

ব্রাজিলের জয়ে অনন্য রেকর্ড ক্যাসেমিরোর

১৬

বিশ্বকাপে মহা অঘটন, ৪৪ বছরের ইতিহাস ভেঙে জার্মানির বিদায়

১৭

১২ কোটি টাকার মডেল মসজিদে ফাটল 

১৮

আইভরি কোস্ট বা নরওয়ের বিপক্ষে ব্রাজিলের রেকর্ড কেমন?

১৯

রাজধানীতে আজ কোথায় কী

২০
X