অভয়নগর (যশোর) প্রতিনিধি
প্রকাশ : ০২ মে ২০২৪, ০২:১৬ পিএম
অনলাইন সংস্করণ

অটোরিকশা ছিনতাইকালে গণপিটুনিতে যুবক নিহত

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

যশোরের অভয়নগরে চালককে আহত করে অটোরকিশা ছিনতাই করার সময় গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছেন।

বুধবার (১ মে) রাত ১০টার দিকে উপজেলার উপজেলার ভুলোপাতা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম পিয়ারুল ইসলাম। তিনি সাতক্ষীরা সদর এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, রাত ১০টার দিকে নিহত পিয়ারুল ও তার সহযোগী নওয়াপাড়া থেকে জামিরা যাওয়ার কথা বলে অটোরিকশা ঠিক করে। চালক তাদের নিয়ে ভুলোবাতা বিলের মাঝামাঝি পৌঁছলে পূর্ব থেকে অবস্থান করা দুই ব্যক্তি অটোরিকশাটি আটকায়। যাত্রী বেশে থাকা দুজনসহ তারা চালক রাজুর কাছে চাবি চাইলে তিনি দিয়ে দেন।

তখন নিহত পিয়ারুল রাজুকে বলে, তোর কাছ থেকে এভাবে ইজিবাইক নেব না বলেই ইট দিয়ে চালক রাজুর মাথায় আঘাত করে। রাজু ছিনতাইকারী পিয়ারুলকে ধরে চিৎকার দিলে স্থানীয়রা এগিয়ে এলে অন্য তিনজন পালিয়ে যায়। তখন পিয়ারুলকে গণপিটুনি দেওয়া হয়। এতে তিনি গুরুতর আহত হন। পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অভয়নগর থানার ওসি এস এম আকিকুল ইসলাম কালবেলাকে বলেন, রাতে খবর পেয়ে একজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে। ভুলোপাতা এলাকায় উত্তেজনা বিরাজ করছিল আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। বিষয়টি তদন্ত চলছে। এ ব্যাপারে মামলা করা হয়েছে।

কালবেলা/এসআই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

টিভিতে আজ যত খেলা

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১০

আজকের নামাজের সময়সূচি

১১

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১২

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৩

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

১৪

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১৫

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

১৬

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

১৭

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

১৮

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

১৯

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

২০
X