মনিরামপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ : ০২ মে ২০২৪, ০২:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

ধানক্ষেতে পড়ে ছিল যুবকের রক্তাক্ত লাশ

ধানক্ষেতে যুবকের মরদেহ দেখতে স্থানীয়দের ভিড়। ছবি : কালবেলা
ধানক্ষেতে যুবকের মরদেহ দেখতে স্থানীয়দের ভিড়। ছবি : কালবেলা

যশোরের মনিরামপুরে ধানক্ষেত থেকে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ মে) সকালে উপজেলার জোঁকা গ্রামের ঈদগাহের পাশে ধানক্ষেত থেকে মরদেহ উদ্ধার করা হয়।

তার বয়স আনুমানিক ৩২ বছর হবে, তবে তার পরিচয় জানতে পারেনি পুলিশ।

স্থানীয়রা জানান, সকালে ঈদগাহের পাশের মাঠে ধানক্ষেতে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ পড়ে ছিল। কয়েকজন শ্রমিক ধান কাটতে গেলে লাশটি দেখতে পান। শ্রমিকরা মরদেহটি দেখতে পেয়ে ধান না কেটে ফিরে আসেন। এরপর স্থানীয়দের বিষয়টি জানান। পরে পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

মনিরামপুর থানার ওসি এবিএম মেহেদী মাসুদ বলেন, ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। তার পরনে লুঙ্গি এবং লাল রঙের শার্ট ছিল। মরদেহের বুকের বাম পাশে রক্তে ভেজা। বুকের বাম পাশে জখম রয়েছে। বুকের বাম পাশে ছুরিকাঘাত করে তাকে হত্যা করা হয়েছে।

তিনি বলেন, পাশে খেতের মধ্যে পানির একটি খালি বোতল পড়ে ছিল। যুবকের পরিচয় উদ্‌ঘাটনের চেষ্টা চলছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠান হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা/এসআই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবির নতুন ট্রেজারার ড. সোহেল রানা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০৯ শিক্ষার্থীকে ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

১০

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোজাম্মেল হক

১১

ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু

১২

ইতিহাসের এই দিনে

১৩

আজকের নামাজের সময়সূচি

১৪

শেখ হাসিনার দেশে ফেরার জায়গা নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৫

ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগ, সপ্তাহে ২দিন ছুটি

১৬

সিলেটে গ্যাস সিলিন্ডার গোডাউনে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৩

১৭

হরমুজ প্রণালির জাহাজগুলোকে যুক্তরাষ্ট্রের হুমকি, অভিযোগ ইরানের

১৮

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৯

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

২০
X