সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০২ মে ২০২৪, ০৩:১৩ পিএম
অনলাইন সংস্করণ

থানায় ঢুকে বিশৃঙ্খলা, গ্রেপ্তার ১০

সিরাজগঞ্জের বেলকুচিতে থানায় বিশৃঙ্খলা সৃষ্টির চিত্র। ছবি : কালবেলা
সিরাজগঞ্জের বেলকুচিতে থানায় বিশৃঙ্খলা সৃষ্টির চিত্র। ছবি : কালবেলা

সিরাজগঞ্জের বেলকুচিতে গভীর রাতে থানায় ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি, উচ্চস্বরে গালাগাল ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর ১০ কর্মী-সমর্থককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা করা হয়েছে।

বুধবার (১ মে) গভীর রাতে বেলকুচি থানায় এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (২ মে) সকালে বেলকুচি থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল বারিক জানান, বুধবার রাতে প্রচারণা চালানোর একপর্যায়ে চালা সাত রাস্তার মোড়ে উপজেলা চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম সরকার (দোয়াত-কলম) ও বদিউজ্জামান ফকিরের (মোটরসাইকেল) কর্মী সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এরপর অভিযোগ দিতে বদিউজ্জামান ফকির থানায় আসেন। কিছুক্ষণ পরই আমিনুলের কর্মী-সমর্থকরাও থানার ভেতরে ঢুকে উচ্চস্বরে গালাগাল করতে থাকে এবং পরিবেশ বিনষ্ট করে। একপর্যায়ে জেলা সদর থেকে ডিবি পুলিশ আসে এবং থানা পুলিশ মিলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। এরপরই অভিযান চালিয়ে আমিনুল গ্রুপের ১০ জনকে গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, পুলিশের কাজে বাধা প্রদান এবং গভীর রাতে থানায় অনধিকার প্রবেশ করে থানার পরিবেশ বিনষ্ট করার অভিযোগে পুলিশের পক্ষ থেকে মামলা করা হয়েছে। মামলায় ২২ জনের নাম উল্লেখ করে অন্ততঃ ২০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। থানার ভিডিও ফুটেজ দেখে অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী বদিউজ্জামান ফকিরের ভাই মান্নান ফকির অভিযোগ করে বলেন, স্থানীয় চালা সাত রাস্তার মোড়ে চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম নিজে উপস্থিত থেকে তার ভাই বদি ফকিরের কর্মী-সমর্থকদের মারধর করে। এ ঘটনায় মামলা করতে থানায় গেলে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আমিনুল মোটরসাইকেলের বহর নিয়ে থানায় ঢুকে তার ভাইকে মারধর করার জন্য চেষ্টা করেন। পুলিশের সহায়তায় তারা থানার অভ্যন্তরে নিরাপদে থাকলেও আমিনুলসহ তার লোকজন থানার ভেতরে উত্তেজনা ছড়াতে থাকে। আমরা এ ঘটনার বিচার চাই।

এ প্রসঙ্গে পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল জানান, রাতের বেলায় থানায় ঢুকে অস্থীতিশীল পরিস্থিতি তৈরির অভিযোগে দায়ের করা মামলায় অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করে বাকি আসামিদের গ্রেপ্তার করা হবে।

এ বিষয়ে জানতে চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলামের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলেও তিনি কল রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

এ উপজেলায় প্রথম ধাপে ৮ মে নির্বাচন অনুষ্ঠিত হবে। চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীরা সবাই আওয়ামী লীগের নেতাকর্মী।

কালবেলা/এসওআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজিবির বাধায় ব্যর্থ পরশুরাম সীমান্তে ৭ জনকে পুশ-ইনের চেষ্টা

বিশ্বকাপ মাতানো ভোজিনহাকে দলে নিয়ে চমকে দিলো লাতিন যে ক্লাব

কথা বলার সময় এই ৮ ‍ভুল করছেন? এখনই সতর্ক হোন

সীমান্তে বিএসএফের ৬ জনকে পুশইনের অপচেষ্টা, রুখে দিল বিজিবি

‘ফেসবুকের ভেরিফায়েড’ ব্যাজ পেতে সেলিব্রিটি হওয়া লাগবে না, পাবেন ফ্রিতে

মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে মাসুদ সাঈদীর স্ট্যাটাস

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা চালাল হুথি

সমুদ্রে সৃষ্টি হচ্ছে লঘুচাপ, বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

বিশ্লেষণ / মোদির প্রতিশ্রুতি বনাম শিক্ষার্থীদের অনড় অবস্থান, কী হতে যাচ্ছে

ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট উদ্বোধন প্রধানমন্ত্রীর

১০

ইশার নামাজের সর্বশেষ সময় কখন? সঠিক নিয়ম জানুন

১১

ফেনীতে চুরির উপদ্রব বৃদ্ধি, দোকান থেকে ১০৪ সিলিন্ডারসহ টিউবওয়েল চুরি

১২

শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু ২৭ জুলাই

১৩

এই ৬ গুণ থাকলে বুঝবেন আপনি জান্নাতি

১৪

হোদেইদায় সৌদির হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি হুথির

১৫

ইবাদতে তৃপ্তি পাচ্ছেন না? তাহলে এই ৪টি কাজ করুন

১৬

একের পর এক কল ও বার্তায় সাড়া মেলেনি স্বামীর, শেষ রাতে এলো মৃত্যুর খবর

১৭

সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: আইনমন্ত্রী

১৮

একে একে চার পরিবহনের সংঘর্ষ, প্রাণ গেল ২ ভাইয়ের

১৯

প্রবাসীর ঘামে সমৃদ্ধ মাতৃভূমির অর্থনীতি

২০
X