বরিশাল ব্যুরো
প্রকাশ : ০২ মে ২০২৪, ০৯:৪৮ পিএম
আপডেট : ০২ মে ২০২৪, ১০:০৫ পিএম
অনলাইন সংস্করণ

বরিশালে মসজিদ থেকে তাবলিগ জামাতের মাংস চুরি

বরিশালের ব্রাউন কম্পাউন্ড এলাকার দারুল মোকাররম জামে মসজিদ। ছবি : কালবেলা
বরিশালের ব্রাউন কম্পাউন্ড এলাকার দারুল মোকাররম জামে মসজিদ। ছবি : কালবেলা

বরিশালে তাবলিগ জামায়াতের মুসল্লিদের জন্য রান্নার উদ্দেশ্যে রাখা ১৩ কেজি গরুর মাংস চুরির অভিযোগ উঠেছে। বুধবার (১ মে) দুপুরে নগরীর ব্রাউন কম্পাউন্ড এলাকার দারুল মোকাররম জামে মসজিদের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।

এমন ঘটনার পর স্থানীয়দের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৬ মাসে এ মসজিদে অর্ধডজন চুরির ঘটনা ঘটেছে বলে দাবি মুসল্লিদের।

এর আগে বুধবার সকালে ঢাকার কাকরাইল মসজিদ থেকে ১৯ জন মুসল্লি ৪০ দিনের চিল্লায় এ মসজিদে আসেন। এ খবরে বরিশালের স্থানীয় তাবলিগ জামায়াতের সাথীরা ছুটে এসে অতিথিদের আপ্যায়নের জন্য মাংস কিনে রাখেন। দুপুরে মসজিদের দ্বিতীয় তলায় মাংস রেখে তাবলিগের সাথীরা জোহরের নামাজ পড়তে গেলে সেই মাংস চুরি হয়ে যায় বলে অভিযোগ করেন তারা।

তাবলিগ জামায়াতের সাথী ও স্থানীয়রা জানান, মসজিদ থেকে বিভিন্ন সময় অনেক কিছু চুরি হলেও ১৩ কেজি গরুর মাংস চুরির ঘটনা এটাই প্রথম। মাংস চুরির পর পরই ৬ হাজার টাকাসহ একটি মানিব্যাগ ও একটি সাইকেল চুরির ঘটনা ঘটেছে। একইদিন মসজিদ কম্পাউন্ডে ৩টি চুরির ঘটনায় হতবাক সবাই।

মসজিদ কমিটির সভাপতি সৈয়দ মাহবুবুর রহমান বলেন, চুরির রহস্য উদঘাটন ও অপরাধী ধরতে আইনের আশ্রয় নেওয়া হবে।

বরিশাল কোতোয়ালি মডেল থানার সহকারী পুলিশ কমিশনার নাফিসুর রহমান বলেন, বিষয়টি আমি মৌখিকভাবে শুনেছি। এখনো কোনো অভিযোগ পাইনি। পেলে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। নগরীতে হঠাৎ করে চুরি বৃদ্ধি পেয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, চুরির ঘটনা রোধ করতে কয়েকটি টিম মাঠে কাজ করছে। আশা করি অচিরেই চুরি বন্ধ হবে।

কালবেলা/এমএ/বিএনএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে অবসরের পরিকল্পনা ‘চূড়ান্ত’ করেছেন মেসি!

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

'লোকে বলে' গানের সাফল্যে উচ্ছ্বসিত ফারিয়া

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে জরুরি সংবাদ সম্মেলন ডাকল সংসদ সচিবালয়

৪৭ বছর পরও অমলিন মহানায়ক উত্তম কুমার

যমুনার ভয়ংকর ভাঙনে নির্ঘুম চরাঞ্চলবাসী, বিলীন দুই শতাধিক ঘরবাড়ি

নতুন করে জ্বালানির দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী

আল-আকসায় ইসরায়েলিদের অনুপ্রবেশের নিন্দা ৮ মুসলিম ও আরব দেশের

ইরাকি প্রধানমন্ত্রীর মাধ্যমে পাঠানো মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান

১০

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করছেন, কখন নিশ্চিত না

১১

ইরাকের এরবিল বিমানবন্দর এলাকায় বিস্ফোরণ

১২

ম্যাজিক চুলায় রান্না করতে গিয়ে গৃহবধূর মৃত্যু

১৩

ওটামেন্ডির পর অবসরের ইঙ্গিত দিলেন পারেদেস

১৪

কবে যুক্তরাষ্ট্র সফরে আসছেন চীনের প্রেসিডেন্ট, জানালেন ট্রাম্প

১৫

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে ‘গুজবে বিভ্রান্ত না হওয়ার’ আহ্বান মির্জা ফখরুলের

১৬

বৈরী আবহাওয়া উপেক্ষা করে দিনাজপুরে রথযাত্রায় হাজারো ভক্তের ঢল

১৭

সিকৃবির কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদে ছাত্র সমিতির নতুন কমিটি 

১৮

২৩তম কমনওয়েলথ গেমস উদ্বোধন / টেকসই পৃথিবী গড়ার আহ্বান রাজা চার্লসের

১৯

মেহেদির রং না মুছতেই প্রাণ গেল যুবকের

২০
X