চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ০২ মে ২০২৪, ১০:০৭ পিএম
অনলাইন সংস্করণ

বজ্রপাতে কৃষকের মৃত্যু

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

কুমিল্লার চান্দিনায় বজ্রপাতে দৌলতুর রহমান (৪৭) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ মে) বিকেল ৫টায় উপজেলার বরকইট ইউনিয়নের কিছমত-শ্রীমন্তপুর গ্রামে তার মৃত্যু হয়।

নিহত দৌলতুর রহমান ওই গ্রামের সুন্দর আলীর ছেলে।

স্থানীয় বাসিন্দা মন্দির মিয়া জানান, ধানক্ষেতে ওষুধ ছিটানোর সময় হঠাৎ বৃষ্টি নামলে ওষুধ ছিটানোর মেশিন জমির কাছে রেখে বাড়িতে চলে আসে। কিছুক্ষণ পর ওই মেশিনটি আনতে গেলে বজ্রপাতে আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চান্দিনা থানার ওসি আহাম্মদ সনজুর মোরশেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান আমাকে ফোন করে ঘটনাটি জানিয়েছেন।

এদিকে সিলেটের কানাইঘাটে বোরো ধান কাটতে গিয়ে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরও দুজন। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার দিঘিরপার পূর্ব ইউনিয়নের শফিক হাওরে বজ্রপাতে কৃষক বাবুল আহমদ (৪৮) নিহত হন।

নিহত বাবুল আহমদ দক্ষিণ কুয়রেরমাটি মৃত আব্দুস সালামের ছেলে। বজ্রপাতে ঝলসে গিয়ে গুরুত্বর আহত হয়েছেন নিহত বাবুল আহমদের ভাতিজা ফাহিম আহমদ (১৭) ও মানিকপুর গ্রামের বাবু বিশ্বাসের ছেলে প্রদীপ বিশ্বাস (২০)।

নিহতের স্বজন ও স্থানীয় জানান, বৃহস্পতিবার দুপুরে বাবুল আহমদ স্থানীয় শফিক হাওয়রে বর্গা জমিতে বোরো ধান কাটতে যান। এ সময় তার সঙ্গে ছিল ভাতিজা ফাহিম আহমদ ও প্রদীপ বিশ্বাসসহ দুজন। হঠাৎ করে প্রচণ্ড বজ্রপাত এসে তাদের ওপর পড়লে ঝলসে গিয়ে গুরুত্ব আহত হন তারা। খবর পেয়ে স্থানীয় লোকজন ধানকাটা জমি থেকে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঝলসে গিয়ে আহত ফাহিম ও প্রদীপকে তাৎক্ষণিক চিকিৎসকরা সিলেট এমওজি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ও নিহতের লাশ কানাইঘাট থানায় নিয়ে আসার পর আইনি প্রক্রিয়ার মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী ও ইউপি সদস্য সাহাব উদ্দিন জানান, পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি ছিলেন বাবুল আহমদ। এ অসহায় পরিবারের পাশে সবাইকে দাঁড়ানোর জন্য তারা আহবান করেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৪,৩৩৩

৮৪ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

ঢাকা-চট্টগ্রাম ‎মহাসড়কে চলন্ত স্ক্র্যাপবোঝাই লরিতে আগুন

তৃতীয় লিঙ্গ নিয়োগ পেল বরিশাল সিটি করপোরেশনে 

মেয়েকে পরীক্ষার হলে দিয়ে মসজিদে যাওয়ার পথে বাবার পা বিচ্ছিন্ন

অনলাইন এডিটরস ফোরামের আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার

সীমান্তে আটক ৩ ভারতীয়কে ফেরত পাঠাল বিজিবি

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা নিয়ে যা জানা গেল

তদবির-উৎকোচ ছাড়া সরকারি চাকরি পাওয়ার নজির ছিল না, দাবি প্রতিমন্ত্রীর

২ কিডনি বিকল মাহিনের, সন্তানের জীবন বাঁচাতে মানুষের দ্বারে দ্বারে মা

১০

সংসদ ভবন চত্বরে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

১১

বাংলাদেশে মিনি কোল্ডস্টোরেজের প্রশংসা মার্কিন কৃষি বিভাগের

১২

ভ্রাম্যমাণ আদালতে জব্দকৃত দুই কোটি টাকার জালের হিসেবে গরমিল

১৩

সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পায়ের অংশ বিচ্ছিন্ন

১৪

মাদ্রাসায় শিশু সুরক্ষা ও সুশাসনে ২১ দফা প্রস্তাব

১৫

‘এক ঘণ্টার মধ্যেই ইরানের অধিকাংশ সেতু ধ্বংস করে দিতে পারি’

১৬

কওমি মাদ্রাসার ভাবমূর্তি রক্ষা ও সংস্কারে আহমাদুল্লাহর ৬ দফা প্রস্তাব

১৭

জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত

১৮

এমপি মনিরুলকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সনাতনী সমাজের সংবাদ সম্মেলন

১৯

বিএসইসির কমিশনার হিসেবে হোসেন সাদাতের যোগদান

২০
X