গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৭ মে ২০২৪, ১০:৫৭ এএম
আপডেট : ০৭ মে ২০২৪, ১২:১১ পিএম
অনলাইন সংস্করণ

বন্ধুর সঙ্গে গোসলে গিয়ে বাড়ি ফেরা হয়নি আলিফের

মো. আলিফ হোসেন। ছবি : কালবেলা
মো. আলিফ হোসেন। ছবি : কালবেলা

মুন্সীগঞ্জের গজারিয়ায় বন্ধুর সঙ্গে মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার দুই দিন পর মো. আলিফ হোসেন নামে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ মে) সকাল ৯টার দিকে উপজেলার হোসেন্দী ইউনিয়নের সিটি কোম্পানি সংলগ্ন ভবানিপুর খেয়া ঘাট মেঘনা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আলিফ হোসেন উপজেলার ভবেরচর ইউনিয়নের লক্ষ্মীপুরা এলাকায় বাসিন্দা প্রবাসী মো. ফয়সাল প্রধানের ছেলে

এর আগে রবিবার (৫ মে) দুপুর ১টার দিকে বন্ধুকে সঙ্গে নিয়ে মেঘনা সেতু সংলগ্ন তেঁতুইতলা এলাকায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় আলিফ।

জানা গেছে, রবিবার বন্ধুর সঙ্গে মেঘনা নদীতে গোসল করতে যায় আলিফ। সাঁতার না জানায় বাসা থেকে পরিবারের সদস্যরা বারবার বারণ করে। তারপরও গোসলে যান তিনি। মেঘনা সেতু সংলগ্ন তেঁতুইতলা এলাকায় নদীতে গোসলে নামে। পরে তীব্র স্রোতের কারণ পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়। খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করে। পরে দুপুরে ফায়ার সার্ভিসের ডুবুরিরা উদ্ধার কাজ শুরু করে। কিন্তু তখন তাকে পাওয়া যায়নি।

গজারিয়া থানার ওসি রাজিব খাঁন কালবেলাকে বলেন, আলিফের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা আমাদের খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষ হয়ে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

কালবেলা/এসআই/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুর মতোই গাছের চারাকে লালন-পালন করতে হবে: তথ্যমন্ত্রী

ইসরায়েলি সেনা পাহারায় আল আকসা মসজিদে শতাধিক অবৈধ বসতি স্থাপনকারীর অনুপ্রবেশ

কর্ণফুলী টানেলের মেইনটেন্যান্স কাজের জন্য ট্রাফিক ডাইভারসন

‘পুলিশ আর কারও লাঠিয়াল বাহিনী হবে না’

তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে নরসিংদীর জনজীবন বিপর্যস্ত

হরমুজ প্রণালি পরিচালনা নিয়ে ইরানকে নতুন প্রস্তাব দিল ওমান

সাপ কি মরার পরেও কামড়াতে পারে? যা বলছেন বিশেষজ্ঞরা

সাকিব আল হাসানকে টপকে পরীমনির নতুন রেকর্ড

জিওব্যাগেও মিলছে না সুরক্ষা, পায়রার ভাঙনে বিলীন হচ্ছে মির্জাগঞ্জ

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা / রাষ্ট্রপতি পদে থাকার আগে-পরে অভিযোগ থাকলে আইনি ব্যবস্থা

১০

গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৩৩৩

১১

দেশে ৫ ধরনের ক্যানসার বাড়ছে, কারণ কী?

১২

ককটেল বিস্ফোরণে উড়ে গেল প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাংক

১৩

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী

১৪

ঘুমের মধ্যে হঠাৎ উপর থেকে পড়ে যাওয়ার অনুভূতি হয় কেন?

১৫

যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার খবর প্রত্যাখ্যান করল ইরান

১৬

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

১৭

আঁচল-অমির ‘আতা গাছে তোতা পাখি’

১৮

সেই ফিলিস্তিনি কিশোরীকে ধন্যবাদ জানালেন স্পেনের প্রধানমন্ত্রী

১৯

সেনাপ্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

২০
X