মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ মে ২০২৪, ১০:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

ফের বন্দর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হলেন ছালিমা হোসেন

সালিমা হোসেন (শান্তা)। ছবি : সংগৃহীত
সালিমা হোসেন (শান্তা)। ছবি : সংগৃহীত

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে বন্দর (নারায়ণগঞ্জ) উপজেলায় টানা দ্বিতীয়বারের মতো মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন ছালিমা হোসেন (শান্তা)। তিনি ফুটবল প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ২৯ হাজার ৪৫৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহমুদা আক্তার পেয়েছেন ২৬ হাজার ২৮৪ ভোট।

বুধবার (৮ মে) রাতে উপজেলা অডিটরিয়াম থেকে বেসরকারি ফল ঘোষণা করা হয়।

ঘোষিত তথ্য অনুযায়ী, চেয়ারম্যান প্রার্থী হিসেবে সর্বোচ্চ ভোট পেয়েছেন মো. মাকসুদ হোসেন। আনারস প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ২৯ হাজার ৮৭৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এম এ রশিদ দোয়াত-কলম প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ১৪ হাজার ৮৩৮ ভোট। বাকিদের মধ্যে চিংড়ি প্রতীক নিয়ে মো. আতাউর রহমান (মুকুল) পেয়েছেন ১২ হাজার ৬২২ ভোট। মো. মাহমুদুল হাসান হেলিকপ্টার প্রতীক নিয়ে পেয়েছেন ২৫৫ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মো. আলমগীর। তিনি মাইক প্রতীক নিয়ে পেয়েছেন ১৭ হাজার ৬০৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সানাউল্লাহ (সানু) উড়োজাহাজ প্রতীক নিয়ে পেয়েছেন ১৭ হাজার ১ ভোট। বাকি দুই প্রার্থীর মধ্যে শহিদুল ইসলাম (জুয়েল) টিউবওয়েল প্রতীক নিয়ে পেয়েছেন ১৩ হাজার ৪২৮ ভোট। মো. মোশাঈদ রহমান তালা প্রতীক নিয়ে পেয়েছেন ৮ হাজার ৪০৬ ভোট।

বন্দর উপজেলার ৫টি ইউনিয়নে ৫৪টি কেন্দ্রের ৩৫৭টি ভোটকক্ষে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। মোট ভোটার ছিল ১ লাখ ১৫ হাজার ৫৬৪ জন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী নির্বাচনে মোট ভোট পেড়েছে ৬০ হাজার ৩৪০ ভোট। এর মধ্যে বৈধ ভোটের সংখ্যা ৫৬ হাজার ৪৪১ ভোট। বাতিল হয়েছে ৩ হাজার ৮৯৯ ভোট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তরুণ উদ্যোক্তা মোস্তাকিমের অনলাইনে বিষমুক্ত আমের সফল গল্প

অবশেষে মার্কিন ফুটবলারের ‘লাল কার্ড’ প্রসঙ্গে মুখ খুললেন ট্রাম্প

মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রীর ‘প্রেস কর্মকর্তা’ হলেন মাহফুজ কবির মুক্তা

ভেঙে গেল রোনালদোর বিশ্বকাপ স্বপ্ন

বিশ্বকাপ শেষ রোনালদোর, পর্তুগালকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

চোট নিয়ে মাঠ ছাড়লেন নুনো মেন্দেস

কোয়ার্টার ফাইনালে যেতে আর্জেন্টিনার নতুন কৌশল

বিশ্বকাপে লাল কার্ডের আন-লাকি থার্টিন

সিডনিতে বাংলা হান্ড্রেড লিগে চ্যাম্পিয়ন কুমিল্লা

প্রথমার্ধে রোমাঞ্চকর লড়াই, গোলশূন্য সমতায় বিরতিতে স্পেন-পর্তুগাল

১০

উদযাপন করতে গিয়ে কবজি ভেঙে বিশ্বকাপ শেষ হেন্ডারসনের

১১

মহরণে স্পেন-পর্তুগাল, শুরুর একাদশে রয়েছেন যারা

১২

পদযাত্রায় হামলার জন্য সাভারের এমপিকে সন্দেহ নাহিদের

১৩

ডিজি ছাড়া ইসিতে এনআইডি সেবা বন্ধ, সেবা মিলবে মাঠে

১৪

এনসিপির সমাবেশে বোমা বিস্ফোরণ, ‘প্রশাসনের সহায়তায় হয়েছে’ দাবি নাহিদের

১৫

সরকার জনগণকে দেওয়া প্রতিশ্রুতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: নাহিদ ইসলাম

১৬

পিপলস্ ইন্স্যুরেন্স পিএলসিতে থ্যালাসেমিয়া সচেতনতা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

১৭

এক উপদেষ্টাসহ আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

১৮

শুধু ব্রাজিল নয়, ভারতকেও দুঃস্বপ্ন দেখিয়েছিলেন হালান্ড

১৯

দাবি স্বাস্থ্য কর্মকর্তার / আমি কখনো কাউকে স্যার সম্বোধন করতে বলিনি

২০
X