ফেনী প্রতিনিধি
প্রকাশ : ১৯ জুলাই ২০২৩, ০৩:০৯ পিএম
আপডেট : ১৯ জুলাই ২০২৩, ০৪:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

ফেনীতে বিএনপির ২০০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বিএনপির পদযাত্রা কর্মসূচি চলাকালে শহীদ শহীদুল্লা কায়সার সড়ক ও ট্রাংক রোডে পুলিশের সতর্ক অবস্থান। ছবি : কালবেলা
বিএনপির পদযাত্রা কর্মসূচি চলাকালে শহীদ শহীদুল্লা কায়সার সড়ক ও ট্রাংক রোডে পুলিশের সতর্ক অবস্থান। ছবি : কালবেলা

ফেনীতে বিএনপির পদযাত্রাকে কেন্দ্র করে ঘটে যাওয়া সংঘর্ষের ঘটনায় পুলিশের পক্ষ থেকে দুটি আলাদা মামলায় ৮৮ জনের নাম উল্লেখ করে দেড় থেকে দুই হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে।

বুধবার (১৯ জুলাই) ফেনী মডেল থানার এসআই হায়াত উল্লাহ বাদী হয়ে বিস্ফোরক আইন ও পুলিশের কর্তব্যরত কাজে বাধা দেওয়ার ঘটনায় এ মামলা দায়ের করেন।

ফেনী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহফুজুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেন।

উভয় মামলায় ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার ও সদস্য সচিব আলাল উদ্দিন আলালসহ বিএনপি-যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের শীর্ষস্থানীয় ৮৮ জনের নাম উল্লেখ করে দেড় থেকে দুই হাজার ব্যক্তিকে অজ্ঞাত আসামি করা হয়।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বলেন, মঙ্গলবার বিকেলে বিএনপির পদযাত্রা কর্মসূচি চলাকালে শহীদ শহীদুল্লা কায়সার সড়ক ও ট্রাংক রোডে নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা চালায়। এ সময় তারা পুলিশ ও পথচারীদের গাড়ি ভাঙচুর করে। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে।

আরও পড়ুন: আ.লীগ-বিএনপি সংঘর্ষে রণক্ষেত্র ফেনী, আহত শতাধিক

মামলার প্রতিক্রিয়া জানিয়ে জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল জানান, শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ ও ছাত্রলীগ অতর্কিত হামলা ও গুলি চালিয়েছে। আবার এখন মামলাও হয়েছে আমাদের বিরুদ্ধে। এসব করে এ সরকারের ক্ষমতা আর ধরে রাখা যাবে না।

এর আগে মঙ্গলবার প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার ও সদস্য সচিব আলাল উদ্দিন আলালের নেতৃত্বে অন্তত ২০ হাজার নেতাকর্মী শহরের ট্রাংক রোডস্থ দাউদপুর ব্রিজ সংলগ্ন স্থান থেকে পদযাত্রা শুরু হয়। পদযাত্রাটি শহরের জিরোপয়েন্টে এলে পুলিশ শহীদ শহীদুল্লা কায়সার সড়কের দিকে ঘুরিয়ে দেয়। পরে পদযাত্রাটি ওই সড়কের ইসলামপুর রোড়ের মাথায় পৌঁছলে পুলিশের আরেকটি দল জেলা বিএনপির মিছিলটি জেলা বিএনপির কার্যালয়ের দিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করে। এতে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের ধাক্কাধাক্কির একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। পুলিশ বিএনপির ধাওয়া-পালটাধাওয়ার সময় ইটপাটকেল ও গুলির বিকট শব্দে পুরো শহর প্রকম্পিত হয়ে ওঠে। খবর পেয়ে শহরের জিরো পয়েন্ট এলাকায় অবস্থান নেয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপি নেতাকর্মীদের ধাওয়া দেওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের থামিয়ে দেয়। ঘটনার পর, বিএনপি দাবি করছে সংঘর্ষে তাদের দুই শতাধিক নেতাকর্মী আহত হয়েছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X