বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
দুমকি প্রতিনিধি
প্রকাশ : ১৯ জুলাই ২০২৩, ০৩:৪৪ পিএম
আপডেট : ১৯ জুলাই ২০২৩, ০৭:০২ পিএম
অনলাইন সংস্করণ

ভোটে জিতেই স্ত্রীকে তালাক দিলেন আ.লীগ নেতা 

আ.লীগ নেতা নাসির উদ্দিন মৃধা। ছবি : সংগৃহীত
আ.লীগ নেতা নাসির উদ্দিন মৃধা। ছবি : সংগৃহীত

পটুয়াখালীর দুমকী উপজেলায় ১৭ জুলাই অনুষ্ঠিত শ্রীরামপুর ইউপি নির্বাচনে সদস্য নির্বাচিত হওয়া পর কয়েক ঘণ্টার ব্যবধানে দ্বিতীয় স্ত্রীকে হাত-পা বেঁধে জোরপূর্বক তালাক দেওয়ার অভিযোগ উঠেছে নবনির্বাচিত ইউপি সদস্য মো. নাসির উদ্দিন মৃধার বিরুদ্ধে।

সোমবার (১৮ জুলাই) রাতে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দুমকী গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ইউপি সদস্য নাসির উদ্দিন মৃধা দুমকী ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক এবং শ্রীরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। তার প্রথম স্ত্রী মোসা. নাসিমা বেগম একই প্রতিষ্ঠানে শিক্ষকতা করেন। নাসির ও নাসিমা দম্পতির এক ছেলে এক মেয়ে রয়েছে।

আরও পড়ুন : ১০১ দোররার পর চাচি-ভাতিজার বিয়ে দিয়ে গ্রামছাড়া

এ বিষয়ে নাসির উদ্দীন মৃধার দ্বিতীয় স্ত্রী মোসা. নার্গিস বেগম অভিযোগ করে বলেন, আমাকে হাত-পা বেঁধে জোরপূর্বক তালাক রাখা হয় এবং মারধর করা হয়েছে। এ ছাড়াও তাদের সন্তানকে আটকে রেখেছে। সন্তান ফিরে পেতে দুমকি থানায় গিয়ে অভিযোগ দেওয়া হয়েছে। পরবর্তীতে এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেবেন বলে জানানো হয়।

তিনি আরও বলেন, আড়াই বছর পূর্বে দুমকী প্যাদা বাড়ির বাদশা প্যাদার স্ত্রীকে কৌশলে বিয়ে করেন নাসির উদ্দিন মৃধা। বর্তমানে নাসির-নার্গিস দম্পতির ২২ মাসের এক কন্যাসন্তান রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে নাসির মৃধা বলেন, এখানে জোরপূর্বক তালাকের বিষয়টি সম্পূর্ণ মিথ্যা। দুজনের সম্মতিতে যৌথ তালাক হয়েছে। আমার কিছু রাজনৈতিক প্রতিপক্ষরা ওনার সঙ্গে একত্র হয়ে আমার মানহানি করার জন্য এসব মিথ্যা রটাচ্ছেন। আমার কাছে যৌথ তালাকের যাবতীয় তথ্য প্রমাণাদি রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১০

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১১

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১২

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৩

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৪

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৫

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৬

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৭

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৮

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৯

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

২০
X