দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশ : ১১ মে ২০২৪, ০২:৩১ পিএম
অনলাইন সংস্করণ

চুয়াডাঙ্গায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

চুয়াডাঙ্গার দামুড়হুদায় মাঠে কাজ করার সময় বজ্রপাতে আহাম্মদ ম‌ল্লিক (৬৫) নামে এক কৃষক মারা গেছেন। অপর ঘটনায় টুনু খাতুন (৩০) নামে এক গৃহবধূ আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন।

শ‌নিবার (১১ মে) সকাল সাড়ে ৮টার দিকে পাটাচোরা মাঠে ও গো‌বিন্দহুদা গ্রামের বাড়িতে পৃথক এ দুর্ঘটনা ঘটে।

মৃত আহাম্মদ ম‌ল্লিক উপজেলার পাটাচোরা গ্রামের মৃত খেদের ম‌ল্লিকের ছেলে ও আহত টুনু খাতুন একই উপজেলার গো‌বিন্দহুদা গ্রামের মিলনের স্ত্রী।

দামুড়হুদা সদর ইউ‌নিয়নের সাবেক মেম্বার পাটাচোরা গ্রামের কুতুব উদ্দীন বলেন, সকালে সাড়ে ৮টার দিকে বজ্রসহ বৃ‌ষ্টি শুরু হয়। এ সময় মাঠে কাজ কর‌ছিলেন আহাম্মদ ম‌ল্লিক। পরে তিনি মাঠ থেকে বা‌ড়ি ফেরার জন্য রওনা দিলে রাস্তায় বজ্রপাতের আঘাতে মারাত্মকভাবে আহত হন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে দামুড়হুদা উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে নি‌লে জরুরি বিভা‌গের চি‌কিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে গো‌বিন্দহুদা গ্রামে বজ্রপা‌তে আহত গৃহবধূর স্বামী মিলন মিয়া জানান, বজ্রবৃ‌ষ্টির সময় বাড়িতে ঘরের দরজায় বসে ছিলেন টুনু। এমন সময় উঠানে বজ্রপাত হলে সে গুরুতর আহত হয়ে জ্ঞান হারিয়ে ফেলে। প‌রিবারের সদস্যরা সঙ্গে সঙ্গে তাকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে নিয়ে গেলে চি‌কিৎসক তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার করেন।

দামুড়হুদা উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সের ইনচার্জ (স্বাস্থ্য ও প‌রিবার প‌রিকল্পনা) ডা. হেলেনা আক্তার নিপা জরুরি বিভা‌গের চি‌কিৎসক না‌জিয়া নওরিনের বরাত দিয়ে বলেন, হাসপাতালে আসার আগেই বজ্রপাতে আহত আহাম্মদ ম‌ল্লিক মারা যান।

চুয়াডাঙ্গা সদর হাসপাতা‌লের জরুরি বিভা‌গের চি‌কিৎসক ডা. ওয়া‌হিদ আশরাফ র‌বিন জানান, বজ্রপা‌তে আহত গৃহবধূ টুনু খাতুন‌কে ম‌হিলা মে‌ডিসিন ওয়ার্ডে ভ‌র্তি করা হয়েছে। কয়েক ঘণ্টা না গেলে কিছু বলা যাবে না। তবে তার শরীরে কোথাও পোড়ার চিহ্ন‌ নেই। প্রাথ‌মিকভাবে ধারণা করা হচ্ছে, বজ্রপাতের শব্দে তার কানের সমস্যা হয়েছে।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেন মেসিকে বাদ দিয়ে রদ্রিকে দেওয়া হলো গোল্ডেন বল

যুক্তরাজ্যের নয়া প্রধানমন্ত্রী অ্যান্ডি দায়িত্ব নিচ্ছেন আজ

বিশ্বজয়ের পর কাকে কোলে নিয়ে ইয়ামালের উচ্ছ্বাস, শিশুটি কে?

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খাঁন

ওয়াংচুককে হাসপাতালে নেওয়ার পর ভারতে তীব্র উত্তেজনা

বিপৎসীমার ১৬ সেন্টিমিটার ওপরে সুরমা নদীর পানি

নজরুল বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক দুই নেতা ছাত্রদলের কমিটিতে

মেঘনার চরে হোগল গুঁড়া সংগ্রহ, হাসি ফুটছে শত পরিবারের

২০৩০ বিশ্বকাপ কবে, কোথায়? আসরটি কেন বিশেষ

আবারও এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেল ওয়ালটন

১০

গাভির কোন মন্তব্যের কারণে তাকে আঘাত করেন পারেদেস

১১

শিক্ষা সংস্কারের দাবিতে উত্তাল দিল্লি / ভারতের পার্লামেন্ট অভিমুখে ‘ককরোচ জনতা পার্টির’ মিছিল

১২

আজকের স্বর্ণের বাজারদর

১৩

পুরুষ-নারী দুদলই বিশ্বচ্যাম্পিয়ন, ইতিহাস গড়ল স্পেন

১৪

ফুড ডেলিভারিম্যান জিতে নিলেন চীনের শীর্ষ সাহিত্য পুরস্কার

১৫

কেন বাতিল হয়েছিল নিকোর গোল?

১৬

চতুর্থ সন্তানের বাবা হলেন জেডি ভ্যান্স, ভাঙলেন ১৫০ বছরের রেকর্ড

১৭

দুপুরের মধ্যে দেশের ১৭ জেলায় ঝড়ের পূর্বাভাস

১৮

শেখ হাসিনার পতন থেকে বিএনপির শিক্ষা নেওয়া উচিত: হাসনাত আবদুল্লাহ

১৯

সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা

২০
X