মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ : ১৩ মে ২০২৪, ১০:৩১ পিএম
অনলাইন সংস্করণ

নানা বাড়িতে মিষ্টি দিয়ে বাড়ি ফেরা হলো না শিক্ষার্থীর

জান্নাতুজ্জামান চঞ্চল। ছবি : কালবেলা
জান্নাতুজ্জামান চঞ্চল। ছবি : কালবেলা

নানা বাড়িতে এসএসসি পাসের মিষ্টি দিয়ে আর বাড়িতে ফেরা হলো না জান্নাতুজ্জামান চঞ্চলের (১৬)। ঘাতক ট্রাক কেড়ে নিল তার প্রাণ। সোমবার (১৩ এপ্রিল) বিকেলে গাংনী-কাথুলি সড়কের ভাটপাড়া ডিসি ইকোপার্কের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জান্নাতুজ্জামান চঞ্চল মেহেরপুরের গাংনী উপজেলার চৌগাছা গ্রামের মোল্লাপাড়ার প্রবাসী রকিবুজ্জামানের ছেলে। সে সন্ধানী স্কুল অ্যান্ড কলেজের ছাত্র।

প্রত্যক্ষদর্শী এবং নিহতের বন্ধু আলিফ জানায়, ‘তারা ইজিবাইকে চড়ে নওপাড়া থেকে গাংনীতে আসছিল। হঠাৎ পেছন থেকে একটি দ্রুতগামী ট্রাক ইজিবাইকটিকে ধাক্কা দিলে রাস্তার ওপর ছিটকে পড়ে তারা। মুমূর্ষু অব্স্থায় চঞ্চলকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

নিহতের বাবা রাকিবুজ্জামান বলেন, ‘আমার ছেলে এসএসসির ফলাফল পেয়েছে। তার ফলাফল ছিল জিপিএ-৪.৩৩। পাসের আনন্দ ভাগাভাগি করতে সে নানিবাড়ি ধলা গ্রামে মিষ্টি দিতে গিয়েছিল।’

গাংনী হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সুমাইয়া আক্তার কালবেলাকে বলেন, ‘হাসপাতালে আনার আগেই চঞ্চল মারা গেছে। মাথায় আঘাত এবং প্রচুর রক্তক্ষরণের কারণে তার মৃতু হয়।’

গাংনী থানার ওসি মো. তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি পালিয়ে যায়। তবে বর্তমানে ট্রাক ও তার চালককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পরে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কালবেলা/এসওআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রান্নাঘরের ছুরি দিয়ে প্যারিসে নারীদের ওপর হামলা, অন্তঃসত্ত্বাসহ আহত ৩

কৃষক সেজে আসামি ধরল পুলিশ

১০ বছরেও হয়নি সেতু / নদীর ওপারে কবরস্থান, লাশ দাফনে ভোগান্তি

ইবিএলের নতুন চেয়ারম্যান আনিস আহমেদ

ভিউয়ের লড়াইয়ে শীর্ষে ‘শ্বশুরবাড়িতে ঈদ’, তৃতীয় ‘বড় ছেলে’ – দ্বিতীয় কোন নাটক?

বেবি পাউডারে ক্যানসার ঝুঁকি, মামলা সরাতে ৫.৫ বিলিয়ন ডলার প্রস্তাব জনসনের

টোকিও সরকারের ডেটিং অ্যাপের মাধ্যমে ২৬৫ বিয়ে

আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে আসছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইসি প্রস্তুত, দিনক্ষণ ঠিক হয়নি: সিইসি

জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও

১০

দ্রুত রিজিক বৃদ্ধির ৫ আমল

১১

পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

১২

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে করা রিট খারিজ

১৩

সেনাবাহিনীতে চাকরি, ২৮ বছর বয়সেও আবেদনের সুযোগ

১৪

অভিযোগের জবাব দেওয়ার শেষ সময় ৯ আগ‌স্ট / ফিফাকে ঘিরে নতুন দুর্নীতির ঝড়

১৫

‘মানুষের জয়গান গাওয়া’ সেই তরুণের নাম আজহারুল

১৬

তিন মাসে পুলিশের হাতে গ্রেপ্তার ১ লাখ ৪২ হাজার

১৭

বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করল চীনা দূতাবাস

১৮

দুই ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড শেলটেক সিরামিকসের

১৯

আনন্দ ভ্রমণে গিয়ে শাপলা বিলে ডুবে যুবকের মৃত্যু

২০
X