ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ : ১৫ মে ২০২৪, ০১:০৮ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচনী পথসভায় হামলার ঘটনায় তিন ছাত্রলীগ নেতা আটক

ঝালকাঠি সদর উপজেলার দোয়াত-কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ও সমর্থকদের ওপর হামলার একটি খণ্ডচিত্র। ছবি : সংগৃহীত
ঝালকাঠি সদর উপজেলার দোয়াত-কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ও সমর্থকদের ওপর হামলার একটি খণ্ডচিত্র। ছবি : সংগৃহীত

ঝালকাঠিতে নির্বাচনী পথসভায় হামলার ঘটনায় তিন ছাত্রলীগ নেতা আটক করেছে পুলিশ। সদর উপজেলার দোয়াত-কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান সুলতান হোসেন খান ও তার নেতাকর্মীদের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।

বুধবার (১৫ মে) সকালে পুলিশ তাদের আটক করে ঝালকাঠি সদর থানায় নিয়ে আসে। আটককৃতরা হলেন জেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আলফি শাহরুন শুভ, ইশতিয়াক আহমেদ ও তুহিন হাওলাদার।

বিষয়টি নিশ্চিত করে ঝালকাঠি সদর থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

এর আগে মঙ্গলবার (১৪ মে) রাতে কীর্তিপাশা মোড়ে ঝালকাঠি সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সুলতান হোসেন খানের পথসভায় হামলা চালানো হয়। এতে আহত হয়েছেন সুলতানসহ ১৫ জন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী বর্তমান চেয়ারম্যান আরিফ খানের সমর্থকরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন সুলতান হোসেনের সমর্থকরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, কীর্তিপাশা মোড়ে সুলতান হোসেনের একটি নির্বাচনী পথসভা চলছিল। রাত ৮টার দিকে হঠাৎ সেখানে কে বা কারা হামলা চালায়। প্রথমে মারধর করা হয় সুলতানকে, এরপর চেয়ার ও লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে উপস্থিত সাংবাদিকসহ কমপক্ষে ১৪ জনকে আহত করে তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশি পাহারায় সুলতানকে প্রথমে ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়া হয়, সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে। সদর হাসপাতালের চিকিৎসক নাইম জানান, সুলতান হোসেন কাঁধ ও মাথায় আঘাত পেয়েছেন।

হামলায় আহত অন্যরা হলেন ইত্তেফাকের জেলা প্রতিনিধি শফিউল ইসলাম সৈকত, ডিবিসি নিউজের অলোক সাহা, আমাদের বার্তার প্রতিনিধি কামরুজ্জামান সুইট, জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এস এম রুহুল আমিন রেজভী, সুলতান হোসেন খানের সমর্থক কে এস জাহিদ, মনির খান, রুবেল হোসেন ও বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মিলু। তারা ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৫ আগস্ট নিউরোসায়েন্সেস হাসপাতালের দ্বিতীয় ইউনিট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

যৌন সম্পর্কের ঘটনায় অ্যান্ড্রুর ‘পিজা এক্সপ্রেস অ্যালিবাই’ নিয়েও হয়েছে তদন্ত

ন্যাটো সম্মেলনের আগে কিয়েভে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ৮

ঘরের ওপর উল্টে পড়ল পাথরবোঝাই ট্রাক, প্রাণ গেল স্কুলছাত্রীর

দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, ভরি কত

প্রশ্ন ফাঁসের গুজব ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: ডিসি ফরিদা

এনআইডির জরুরি সেবা বন্ধ নিয়ে ইসির নতুন আদেশ

বুনো ফল খেয়ে অসুস্থ ১৪ শিশু

ভারত নামের একটি দেশ থেকে আমরা অসাধারণ সমর্থন পাই: নেতানিয়াহু

‘আওয়ামী লীগ করার কারণে প্রতিদিন দশটা জুতার বাড়ি আমার প্রাপ্য’

১০

স্থলভাগে উঠে এসেছে বঙ্গোপসাগরের নিম্নচাপ

১১

ডিএমপির ক্রাইম অ্যান্ড অপারেশন্স বিভাগের দায়িত্বে ওসমান গনি

১২

তেহরানে আজ খামেনির প্রতি শেষশ্রদ্ধা, এরপরের কর্মসূচি কী

১৩

সড়কের পাশে পড়ে ছিল নবজাতক, হাসপাতালে ভর্তি

১৪

‘দুঃখজনক, ইনশাআল্লাহ আগামীবার’

১৫

শত ফিলিস্তিনিকে নিজ দেশে নিলো স্পেন

১৬

রেকর্ডভাঙা তাপপ্রবাহের পর ভয়াবহ দাবানলে পুড়ছে ফ্রান্স

১৭

খুলনা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ, আবেদন করতে পারবেন যারা

১৮

একবারেই পে-স্কেল বাস্তবায়নের সুপারিশ, বৈঠক আজ

১৯

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

২০
X