আতাউর রহমান, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ১৮ মে ২০২৪, ০৩:৪৮ পিএম
আপডেট : ১৮ মে ২০২৪, ০৪:১৭ পিএম
অনলাইন সংস্করণ

কুমিল্লার গোমতী পাড়ে দেখা মিলেছে ‘মৃত্যুদূত’ পার্থেনিয়ামের

বিষাক্ত উদ্ভিদ পার্থেনিয়াম। ছবি : কালবেলা
বিষাক্ত উদ্ভিদ পার্থেনিয়াম। ছবি : কালবেলা

অধিকাংশ উদ্ভিদই মানুষের নানা রোগ নিরাময়ে ব্যবহার করা হয়। তবে পরিবেশে প্রাণঘাতী বিষাক্ত উদ্ভিদও রয়েছে। এরকমই একটি বিষাক্ত উদ্ভিদ পার্থেনিয়াম। এই উদ্ভিদ পতিত জমি ও সড়কের পাশে জন্মে থাকে। তবে আয়ুর্বেদ শাস্ত্র মতে, পার্থেনিয়ামের রয়েছে ভেষজ গুণ।

এদিকে কুমিল্লার গোমতীর পাড়ে এই উদ্ভিদের দেখা মিলছে। অন্যান্য উদ্ভিদের সঙ্গে এ উদ্ভিদটি গোমতীর পাড়ে সদর্পে বিরাজ করছে। তবে অনেকেই জানেন না এই উদ্ভিদের ক্ষতিকর দিক। ফলে এই উদ্ভিদের বিষক্রিয়া ঝুঁকিতে রয়েছেন স্থানীয়রা।

জানা গেছে, পার্থেনিয়ামের ইংরেজি নাম Parthenium। এটি ডেজি পরিবারের মধ্যে সূর্যমুখী উপজাতিদের উত্তর আমেরিকান গুল্ম প্রজাতির একটি উদ্ভিদ। এটি এক বর্ষজীবী গুল্মজাতীয় বিষাক্ত উদ্ভিদ। এই উদ্ভিদ মানুষ ও প্রাণীকুলের সংস্পর্শে এলে অ্যালার্জি, তীব্র জ্বর, বদহজম, উচ্চ রক্তচাপ, তীব্র মাথাব্যথাসহ আরও নানা সমস্যায় আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। পার্থেনিয়ামের বিষক্রিয়ায় মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। এ ছাড়াও এই উদ্ভিদের প্রভাবে মানবদেহে ত্বকের ক্যান্সার হওয়ার ঝুঁকি রয়েছে। এই আগাছাটি সম্পূর্ণ ক্ষতিকর। বিশেষ করে এর ফুলের রেনুতে সেস্কুটার্পিন ল্যাকটোন জাতীয় পদার্থ পার্থেনিন রয়েছে। এই উদ্ভিদের শরীরে থাকা বিষাক্ত রাসায়নিক ক্যাফেইক অ্যাসিড, পি-অ্যানিসিক অ্যাসিড মানবদেহের বা গবাদিপশুর ক্ষতস্থানে লেগে রক্তের সঙ্গে মিশে চর্মরোগসহ নানা রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে।

বিষাক্ত উদ্ভিদ পার্থেনিয়াম প্রতিকূল পরিবেশের মধ্যেও নিজেদের অস্তিত্ব ধরে রাখতে পারে। হঠাৎ দর্শনে এটিকে ধনিয়া গাছ বলে ভ্রম হবে। এই গাছে সবুজ খাঁজ কাটা পাতা ও ছোট ছোট গোলাকৃতির সাদা ফুল ফোটে। এটি প্রাণিকুলের পাশাপাশি যে কোনো ফসলেরও ব্যাপক ক্ষতির কারণ হয়ে উঠতে পারে। এই পার্থেনিয়ামের কারণে ফসল উৎপাদন ব্যাহত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। এদিকে মানুষ, প্রাণিকুল ও ফসলের ক্ষতিকারক এই পার্থেনিয়াম দেখা মাত্রই ধ্বংস করে ফেলার কথা বলছেন কৃষি বিভাগ।

আয়ুর্বেদ চিকিৎসকরা বলছেন, এই আগাছাটি বাহ্যিকভাবে মানুষ ও গবাদিপশুর ক্ষতিসাধন করলেও এর রয়েছে ভেষজ গুণ। এই উদ্ভিদ থেকে মানুষের প্রচণ্ড জ্বর, বদহজম, টিউমার, আমাশয়সহ নানা জটিল রোগের প্রতিষেধক তৈরি হচ্ছে। এমনকি এই উদ্ভিদ দিয়ে গবেষকরা মরণব্যাধি ক্যান্সারের প্রতিষেধক তৈরি করতে সক্ষম হয়েছেন।

পার্থেনিয়াম নিয়ে সুখবর হচ্ছে, এ উদ্ভিদের বিষক্রিয়ার শিকার হওয়ার রেকর্ড এখনো আমাদের দেশে নেই। তবে এখনই এ বিষয়ে জনসচেতনতা না বাড়ালে অদূর ভবিষ্যতে এই উদ্ভিদের বিষক্রিয়ার শিকার হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কৃষকদের মধ্যে ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে পার্থেনিয়াম সচেতনতা অত্যন্ত জরুরি।

পার্থেনিয়াম বিষয়ে স্থানীয় কয়েকজন কৃষকের সঙ্গে কথা হয়। তারা কখনো এরকম নামের কোনো উদ্ভিদের কথা শোনেননি বলে জানান। এর বিষক্রিয়ার বিষয়েও তারা জানেন না। তারা বলছেন, এ ধরনের বিষাক্ত উদ্ভিদের বিষয়ে জনসচেতনতা সৃষ্টি করা জরুরি।

স্থানীয় বাসিন্দা একরামুল ইসলাম কালবেলাকে বলেন, গণমাধ্যমে পার্থেনিয়াম বিষয়ে পড়েছি। এই উদ্ভিদের ক্ষতির দিক জেনেছি। তবে আমাদের কুমিল্লায়ও পার্থেনিয়াম দেখা গেছে তা শুনিনি। পার্থেনিয়ামের ক্ষতিকর দিক সাধারণ মানুষের মধ্যে উপস্থাপন করে জনসচেতনতা সৃষ্টি করা প্রয়োজন। সংশ্লিষ্ট দপ্তরকে এ বিষয়ে এগিয়ে আসা উচিত।

এদিকে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউনানী চিকিৎসক ডা. সোহেল রানা কালবেলাকে বলেন, মানব কল্যাণে বহু গাছ, উদ্ভিদ ও লতা ভেষজ উদ্ভিদ হিসেবে ব্যবহৃত হয়। তবে আমাদের পরিবেশে কিছু বিষাক্ত উদ্ভিদও রয়েছে। পার্থেনিয়ামও একটি বিষাক্ত উদ্ভিদ। কিন্তু বাহ্যিকভাবে এটি বিষাক্ত হলেও এর রয়েছে ভেষজ গুণ। প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে এই উদ্ভিদ মানুষের রোগ নিরাময়ে ব্যবহার করা হয়। এটি চর্মরোগ, রিউমাটয়েড আর্থ্রাইটিস রোগে কার্যকর, তবে প্রয়োজনীয় প্রস্তুত প্রণালি না জেনে এটি ব্যবহার করা উচিত নয়। তবে সহজেই মানুষের সংস্পর্শে আসতে পারে এরকম স্থানে এই উদ্ভিদ না থাকা বাঞ্ছনীয়।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিহীন মায়ামির জয়, অভিষেকেই নজর কাড়লেন কাসেমিরো

অসম্পূর্ণ কাজ শতভাগ দেখিয়ে চূড়ান্ত বিল উত্তোলন

চীনে আঘাত হেনেছে টাইফুন ‘নৌল’

সুবিধা চেয়ে আদালতে পলক / আমার বিরুদ্ধে ৯৮টি মামলা, ৯৯ দিন রিমান্ডে ছিলাম

যুক্তরাষ্ট্রকে যুদ্ধে সহায়তা করলে যুক্তরাজ্যেও হামলার হুমকি ইরানের

এক গ্রাম থেকেই ৮ শিক্ষার্থীর বৃত্তি অর্জন

বিদায়ী রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হবে কি না জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

সাঙ্গু নদীতে ভেসে উঠল নিখোঁজ পর্যটকের মরদেহ

টানা ৩ দিন ১২ ঘণ্টা করে গ্যাস থাকবে না যেসব এলাকায়

দেশ সংস্কার না করে কুসংস্কারের জন্ম দেওয়া হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১০

ট্রাকচালক হোসেন হত্যা: হাসিনা-পলকসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ১৩ আগস্ট

১১

স্পেনে দাবানলের ক্ষত কাটছে না, চিন্তায় হাজারো মানুষ

১২

রাষ্ট্রপতি নির্বাচন / তিন কারণে পছন্দের শীর্ষে মির্জা ফখরুল

১৩

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে হাফিজ উদ্দিন আহমদের প্রথম কর্মদিবস শুরু

১৪

‘মানুষের নিরাপত্তা আজ প্রশ্নের মুখে’ / ছাতাবোমার ঘটনায় গোলাম পরওয়ারের উদ্বেগ

১৫

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

১৬

ব্রিটেনের স্বার্থে প্রয়োজনে ট্রাম্পের বিরুদ্ধেও অবস্থান নেব: অ্যান্ডি বার্নহ্যাম

১৭

হরমুজ প্রণালির নৌচলাচল নিয়ে ওমানের সঙ্গে আলোচনায় অগ্রগতি

১৮

ইরান অবরোধ ভাঙার অভিযোগে তেলবাহী জাহাজ অচল করল মার্কিন বাহিনী

১৯

হজের প্রাথমিক নিবন্ধন শুরু ২৭ জুলাই, যেতে পারবে না যারা

২০
X