হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ১৮ মে ২০২৪, ০৯:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

বিদ্যুৎস্পর্শে পল্লীবিদ্যুৎ শ্রমিকের মৃত্যু

বিদ্যুৎস্পর্শে আহত ব্যক্তিকে চিকিৎসা দেওয়ার জন্য নেওয়া হচ্ছে। ছবি : কালবেলা
বিদ্যুৎস্পর্শে আহত ব্যক্তিকে চিকিৎসা দেওয়ার জন্য নেওয়া হচ্ছে। ছবি : কালবেলা

ময়মনসিংহের হালুয়াঘাটে বিদ্যুৎস্পর্শে পল্লীবিদ্যুতের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ছাড়াও গুরুতর আহত হয়েছেন একজন। শনিবার (১৮ মে) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার দড়িনগুয়া গ্রামে ময়মনসিংহ পল্লীবিদ্যুৎ সমিতি-৩ উপকেন্দ্রে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম সোহাগ মিয়া (৩০)। তিনি ফুলপুর উপজেলার ইমাদপুর গ্রামের আমিনের পুত্র। গুরুতর আহত ব্যক্তির নাম অলি (৩০)। তিনি একই উপজেলার নৈহাটি গ্রামের সাহাব উদ্দিনের পুত্র।

এ বিষয়ে উপকেন্দ্রের লাইনম্যান মোবারক হোসেন বলেন, সকাল বেলায় উপকেন্দ্রের বিদ্যুতের চারটি নতুন খুঁটি লাগাতে আসেন ঠিকাদারি প্রতিষ্ঠানের চারজন নির্মাণ শ্রমিক। উপকেন্দ্রের বিদ্যুৎ পুরো স্টেশনের সাট ডাউন না নিয়েই কাজ শুরু করে দেয়। একপর্যায়ে খুঁটি সোজা করতে গিয়ে উপরের একটি তার সরানোর জন্য দুজন শ্রমিক উপরে ওঠে। একটি তার নিচে ফেলায় নিচ থেকে দুই শ্রমিক সোহাগ ও অলি ওই বিদ্যুতের তার সোজা করতে গিয়ে পাশে চালু থাকা লাইনে স্পর্শ করে। এ সময় দুজন আহত হন।

সঙ্গে থাকা অপর শ্রমিকরা দুজনকেই উদ্ধার করে হালুয়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সোহাগকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহতাবস্থায় অলিকে উন্নত চিকিৎসার জন্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

ময়মনসিংহ পল্লীবিদ্যুৎ সমিতি-৩ এর ডেপুটি জেনারেল ম্যানেজার মো. নুরুল হুদা বলেন, উপকেন্দ্রের আপডেট কাজ করতে গিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের চার নির্মাণ শ্রমিক খুঁটি লাগাতে যায়। তারা উপকেন্দ্রের বিদ্যুতের সব লাইন বন্ধ না করেই কাজ শুরু করে দেয়। এ ঘটনার জন্য তিনি নির্মাণ শ্রমিকদেরই দায়ী করেন।

ঘটনার সময় উপস্থিত লাইনম্যান মোবারক আলী বলেন, আমি তাদের এক ঘণ্টা পর কাজ করতে বলেছিলাম। নিষেধ করেছিলাম কাজ করার জন্য। তারা না মেনে কাজ শুরু করে দেয়।

এ বিষয়ে হালুয়াঘাট থানার ওসি মোহাম্মদ মাহবুবুল হক বলেন, পল্লীবিদ্যুতের লোকজন বা ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে কেউ অবগত করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হত্যা মামলায় যুবলীগ নেতা কারাগারে

প্রতিশোধ নিতে গলায় গামছা পেঁচিয়ে ভাগনেকে হত্যা, খালুর মৃত্যুদণ্ড

‘রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড’

প্লাস্টিকের বোতল থেকে পানি খেলে কি ক্যানসার হয়?

ঢাবিতে জোরাল হচ্ছে ‘নীল দল’ নিষিদ্ধের দাবি, যে কোনো সময় সিদ্ধান্ত

টাঙ্গাইলে গ্যাস লাইনে ফাটল, উত্তরবঙ্গে গ্যাস সরবরাহ বন্ধ

কাস্পিয়ান সাগরে জাহাজে হামলা সরাসরি ইরানের ওপর আঘাত: রাশিয়া

২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তের নির্দেশ হাইকোর্টের

জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান পুলিশ সদর দপ্তরের

নিম্ন আদালতে জামিন পেয়ে আইভী বললেন  / ‘আল্লাহ আছেন, নির্দোষ হয়েও আজ আমি অপরাধী’

১০

খালার বাসা থেকে ফেরার পথে কিশোরীকে জবাই করে হত্যা

১১

গরু চোর সন্দেহে স্বামী-স্ত্রীকে মারধর

১২

ভারমুক্ত হলেন আইসিটি সচিব মামুনুর রশীদ ভূঞা

১৩

ধর্ষণের পর শিশু বর্ষা হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু

১৪

পদ্মায় নৌকাডুবি, বাবা-ছেলে নিখোঁজ, উদ্ধার ৬

১৫

জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, আহত ৫০

১৬

বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী

১৭

চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার বিএনপি নেতাকে শোকজ 

১৮

ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা / জুলাই আন্দোলনে লুকিয়ে স্নাইপার গুলি করেছে, ব্যাপারগুলো এরকম না

১৯

ব্যবসায়ী ‌হত্যা ‌মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

২০
X