মোংলা প্রতিনিধি
প্রকাশ : ২০ জুলাই ২০২৩, ০২:২৫ পিএম
আপডেট : ২০ জুলাই ২০২৩, ০৩:০০ পিএম
অনলাইন সংস্করণ

ভাড়াটিয়ার দখলে মালিকের বাড়ি, পথে পথে ঘুরছেন সন্তানরা

মোংলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। ছবি : কালবেলা
মোংলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। ছবি : কালবেলা

মোংলায় ঘর ভাড়া দিয়ে বিপাকে পড়েছেন শারীরিক প্রতিবন্ধী এক ব্যক্তি। এ নিয়ে ওই প্রতিবন্ধী মোতালেব জমাদ্দারের ১৩ সন্তান তাদের বাড়িতে গেলে বুধবার (১৯ জুলাই) সকালে তাদের মারধর করা হয়।

এ ঘটনায় মাসুদা বেগম (৪৮) নামে তার এক সন্তান আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের মোর্শেদ সড়ক এলাকায় এ ঘটনা ঘটে।

এদিকে এদিন এ বিষয়ে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন মোতালেব জমাদ্দারের ছেলে মতিউর রহমান রানা। তিনি সাংবাদিকদের বলেন, ২০০০ সালে মোর্শেদ সড়কে ১৫ দশমিক ৫০ শতক জমি ক্রয় করে বসবাস করে আসছিলেন। পরে ২০০৩ সালে স্থানীয় সাইফুর রহমান সাব্বির নামে এক ব্যক্তিকে তাদের বাড়িতে ভাড়া দেন। এরপর তারা কাজের উদ্দেশে ঢাকায় যান। ২০১৫ সাল পর্যন্ত নিয়মিত তাদের ঘর ভাড়া দিতে থাকেন। পরে ঘর ভাড়া নিয়ে টালবাহানা করে তাদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে বাড়ি ছাড়া করেন। এ নিয়ে ২০১৮ সালে থানায় জিডি করা হয়। এতে ক্ষীপ্ত হয়ে আরেকটি মামলা করেন ভাড়াটিয়া সাব্বির। পরে তিনি জাল কাগজ তৈরি করে বাড়িটি দখলে নেন।

আরও পড়ুন : ভাড়াটিয়ার দখলে মালিকের বাড়ি

এ নিয়ে পৌরসভাসহ বিভিন্ন দপ্তরে তারা অভিযোগ করেও কোনো সুরাহা হয়নি বলে জানান মতিউর রহমান রানা। তিনি বলেন, সাব্বির অত্যন্ত ভয়ংকর প্রকৃতির লোক। এখন তাদের বাড়িতে উঠতে দিচ্ছেন না। তাই বাড়িতে উঠতে না পেরে পথে পথে ঘুরছেন তারা।

এ বিষয়ে জানতে অভিযুক্ত সাইফুর রহমান সাব্বিরের মোবাইলে ফোন করা হলে তা বন্ধ পাওয়া যায়।

মোংলা থানার ওসি মোহাম্মদ শামসুদ্দীন বলেন, মারামারির বিষয়টি ফোনে শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। থানায় কেউ লিখিত এজাহার দাখিল করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১০

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১১

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১২

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

১৩

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

১৪

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

১৫

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

১৬

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

১৭

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

১৮

টিভিতে আজ যত খেলা

১৯

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

২০
X