কয়রা (খুলনা) প্রতিনিধি
প্রকাশ : ১৯ মে ২০২৪, ০৭:০১ পিএম
অনলাইন সংস্করণ

খুলনায় মিথ্যা অভিযোগে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

খুলনার কয়রা উপজেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে আ. হামিদ শেখ। ছবি : কালবেলা
খুলনার কয়রা উপজেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে আ. হামিদ শেখ। ছবি : কালবেলা

খুলনার কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার তেতুলতলারচর গ্রামের আ. হামিদ শেখ নামে এক ব্যক্তি। তিনি সুন্দরবন খুলনা রেঞ্জের হায়াতখালী বন টহল ফাঁড়ির কমিউনিটি পেট্রোলিং গ্রুপ (সিপিজি) সদস্য।

রোববার (১৯ মে) বেলা ১১টায় কয়রা উপজেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন তিনি।

হামিদ শেখ বলেন, গত ১৬ মে মহেশ্বরীপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. গনি মোড়ল সংবাদ সম্মেলনের মাধ্যমে আমার বিরুদ্ধে যে সকল অভিযোগ করেছেন তা সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন ও বানোয়াট। গত ১৪ মে আমার বাড়ি থেকে সুন্দরবনের কর্তন নিষিদ্ধ কাঠসহ গোলপাতা উদ্ধার করা হয়েছে। ঘটনাটি সঠিক না। পরিত্যক্ত অবস্থায় সেগুলো উদ্ধার করা হয়েছে। আমাকে হয়রানি করার উদ্দেশ্যে এমন তথ্য প্রদান করা হয়েছে।

প্রকৃত ঘটনাটি হলো, আমি কমিউনিটি পেট্রোলিং গ্রুফ (সিপিজি) সদস্য হিসাবে বন বিভাগকে তথ্য প্রদান করে সহযোগিতা করে থাকি। আমার তথ্যের ভিত্তিতে বন বিভাগের সদস্যরা অনেক বন অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের আটক ও তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে। যার প্রেক্ষিতে সুন্দরবনের অবৈধ সম্পদ আহরণকারী সদস্যরা আমার বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সম্প্রতি বন অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইউপি সদস্যের ছেলে শহিদুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করে বন বিভাগ। ওই ঘটনাকে ধামাচাপা দিতে আমার বিরুদ্ধে তার পিতাকে দিয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে হয়রানি করার চেষ্টা করছে। বন বিভাগ কোনো সাধারণ মানুষের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করে না।

তিনি বলেন, ইউপি সদস্য মো. গনি মোড়লের ছেলে শহিদুল ইসলাম সুন্দরবনের সবপ্রকার অবৈধ কাজের সঙ্গে জড়িত রয়েছে। তার মদদে বিষ প্রয়োগ করে মাছ ও হরিণ শিকার এবং কাঠ পাচার করে থাকে অসাধু জেলেরা। এমনকি তার বিরুদ্ধে জায়গা দখলসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। ইতিপূর্বে বিভিন্ন অভিযোগে মামলাও হয়েছে। প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস পায় না। তাদের এসব কাজের প্রতিবাদ করায় আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করা হচ্ছে। প্রকৃত ঘটনা উদঘাটনের পাশাপাশি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১০

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১১

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১২

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৩

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৪

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৫

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৬

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

১৭

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

১৮

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

১৯

হতাশায় গাঁজার নেশায় ঝুঁকছে ব্রাজিলের তরুণরা, বলছে গবেষণা

২০
X