বগুড়া ব্যুরো
প্রকাশ : ১৯ মে ২০২৪, ০৯:৫২ পিএম
অনলাইন সংস্করণ

আবারও আলুর হিমাগারে মিলল লাখো ডিম

আলুর হিমাগার থেকে ডিম উদ্ধার। ছবি : কালবেলা
আলুর হিমাগার থেকে ডিম উদ্ধার। ছবি : কালবেলা

বগুড়ায় আবারও আলুর হিমাগারে (কোল্ড স্টোর) থেকে অবৈধভাবে মজুদ করা ১ লাখ ডিম উদ্ধার করা হয়েছে। শনিবার (১৮ মে) সন্ধ্যায় সদর উপজেলার নুনগোলা ইউনিয়নে ঘোড়াধাপহাট এলাকায় সাথী কোল্ড স্টোরেজ-২ এ ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে ডিমগুলো উদ্ধার করে। অভিযান পরিচালনা করেন বগুড়া সদরের সহকারী কমিশনার (ভূমি) রাকিব হাসান চৌধুরী।

তিনি জানান, অভিযানে ওই কোল্ড স্টোর থেকে অবৈধভাবে মজুতকৃত এক লাখ ডিম পাওয়া যায়৷ এ অপরাধে কৃষি বিপণন আইনে কোল্ডস্টোরের ম্যানেজার আব্দুল করিমকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া করা হয়। একই সঙ্গে তাৎক্ষণিকভাবে প্রায় ৪০ হাজার ডিম ব্যবসায়ীদের মাধ্যমে তাদের বাজারজাত করা হয়। এ ছাড়া অবশিষ্ট ৬০ হাজার ডিম অতিদ্রুত বাজারজাত তাদের ক্রয় মূল্যে বিক্রি করার জন্য বলা হয় এবং মুচলেকা নেওয়া হয়।

অভিযানে বগুড়া সদর থানা পুলিশ ও কৃষি বিপণন অধিদপ্তরের কর্মকর্তারা সহযোগিতা করেন।

এর আগে বুধবার (১৫ মে) সন্ধ্যায় বগুড়ার কাহালু উপজেলার মুরইল বাজার এলাকায় অবস্থিত আফরিন কোল্ড স্টোরেজে (হিমাগার) ৫ লাখ পিস ডিম অবৈধভাবে মজুদ করা হয়েছিল। পরে ওই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে মজুত করা ডিম আগামী ৭ দিনের মধ্যে বাজারজাত করার নির্দেশ দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাঙ্গাইলে গ্যাস লাইনে ফাটল, উত্তরবঙ্গে গ্যাস সরবরাহ বন্ধ

কাস্পিয়ান সাগরে জাহাজে হামলা সরাসরি ইরানের ওপর আঘাত: রাশিয়া

২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তের নির্দেশ হাইকোর্টের

জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান পুলিশ সদর দপ্তরের

নিম্ন আদালতে জামিন পেয়ে আইভী বললেন  / ‘আল্লাহ আছেন, নির্দোষ হয়েও আজ আমি অপরাধী’

খালার বাসা থেকে ফেরার পথে কিশোরীকে জবাই করে হত্যা

গরু চোর সন্দেহে স্বামী-স্ত্রীকে মারধর

ভারমুক্ত হলেন আইসিটি সচিব মামুনুর রশীদ ভূঞা

ধর্ষণের পর শিশু বর্ষা হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু

পদ্মায় নৌকাডুবি, বাবা-ছেলে নিখোঁজ, উদ্ধার ৬

১০

জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, আহত ৫০

১১

বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী

১২

চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার বিএনপি নেতাকে শোকজ 

১৩

ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা / জুলাই আন্দোলনে লুকিয়ে স্নাইপার গুলি করেছে, ব্যাপারগুলো এরকম না

১৪

ব্যবসায়ী ‌হত্যা ‌মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

১৫

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিপ শিল্পে স্বনির্ভরতার পথে চীন

১৬

বেফাক ও হাইআতুল উলয়ায় সচেতন আলেম সমাজের ১২ প্রস্তাবনা

১৭

রাজধানীতে টিসিবির পণ্য কেনার সময় দেয়াল ধস, নিহত ২

১৮

কমিউনিকেশনস পেশাজীবীদের জন্য হাতে-কলমে এআই প্রশিক্ষণ দিচ্ছে বিসিপিএস

১৯

মেয়ের আত্মহত্যার ৩ মাস পর পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

২০
X