দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ : ২০ মে ২০২৪, ০৮:১২ এএম
অনলাইন সংস্করণ

বন্ধুর বাড়ি থেকে যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার

বন্ধুর বাড়ি থেকে সাকিব হাসানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছবি : কালবেলা
বন্ধুর বাড়ি থেকে সাকিব হাসানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছবি : কালবেলা

দিনাজপুরের বোচাগঞ্জে বন্ধুর বাড়ি থেকে সাকিব হাসান নামে একজন যুবকের হাত-পা বাঁধা অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২০ মে) সকালে উপজেলার নাফানগর ইউনিয়নের টেনা গ্রামের লাইসুর রহমানের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সাকিব হাসান বোচাগঞ্জের নাফানগর উত্তরপাড়ার মমিনুল ইসলামের ছেলে।

নিহত সাকিবের বাবা মমিনুল ইসলাম কালবেলাকে বলেন, শুক্রবার বিকালে কৃষিকাজ শেষে বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলতে ব্যাটসহ বাইসাইকেল নিয়ে বেরিয়ে আর ফেরেনি সাকিব। বন্ধুদের সঙ্গে রয়েছে বলে নিখোঁজের বিষয়ে থানায় কোনো অভিযোগ জানাইনি। পরে রোববার সকালে মরদেহ উদ্ধারের খবর পেয়েছি।

বোচাগঞ্জ থানার ওসি আবু বক্কর সিদ্দিক রাসেল কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে খবর পেয়ে ১ নম্বর নাফানগর ইউনিয়নের টেনা গ্রামের লাইসুর রহমানের বাড়ি থেকে চাঁদরে মোড়ানো হাত-পা বাঁধা অবস্থায় সাকিবের মরদেহ উদ্ধার করেছি। মরদেহ থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল। এ সময় বাড়িতে একজন বাকপ্রতিবন্ধী নারী ছাড়া কেউ ছিল না।

তিনি বলেন, ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করা হয়েছে। গৃহকর্তাসহ পরিবারের সদস্যরা পালিয়ে গেছে। গৃহকর্তা লাইসুরের ছেলের সঙ্গে সাকিবের বন্ধুত্ব ছিল। হত্যার কোনো কারণ এখনো জানতে পারিনি। তবে পালিয়ে থাকা ব্যক্তিদের আটক করতে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে। তাদের আটক করতে পারলে প্রকৃত কারণ জানা যাবে।

কালবেলা/এসআই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আজ বৈঠকে বসছে সিইসি

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ১

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ভারতীয় ট্রাকচালককে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

মাতামুহুরীর ভাঙনে সর্বস্ব হারাচ্ছে তীরবর্তী মানুষ

বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

জাবির নতুন ট্রেজারার ড. সোহেল রানা

১০

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০৯ শিক্ষার্থীকে ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান

১১

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

১২

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

১৩

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

১৪

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

১৫

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

১৬

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

১৭

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

১৮

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

১৯

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোজাম্মেল হক

২০
X