বগুড়া ব্যুরো
প্রকাশ : ২০ মে ২০২৪, ০৭:০৮ পিএম
আপডেট : ২০ মে ২০২৪, ০৭:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

মাকে খুঁজতে গিয়ে হারিয়ে গেল সোহান

নিখোঁজ হওয়া সোহান। ছবি : সংগৃহীত
নিখোঁজ হওয়া সোহান। ছবি : সংগৃহীত

ঢাকায় গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করা মাকে খুঁজতে বাড়ি থেকে বেরিয়ে চার দিন ধরে নিখোঁজ রয়েছে সোহান (১৪) নামের এক কিশোর। অবশেষে সোমবার (২০ মে) দুপুরে তার নানি বুলবুলি বেগম থানায় একটি নিখোঁজ ডায়েরি করেছেন।

সোহান বগুড়ার আদমদীঘির সান্তাহারে সান্দিড়া গ্রামের ব্যাপারী পাড়ায় নানির বাড়িতে থাকত। সোহানের মা সুবর্ণা বেগম ঢাকায় একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করেন। আর বাবা রাসেল দুবাই প্রবাসী। আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য সব স্থানে খোঁজ করেও কোনো হদিস মেলেনি তার।

খোঁজ নিয়ে জানা যায়, ছোটবেলা থেকেই উপজেলার সান্তাহার ইউপির সান্দিড়া গ্রামের ব্যাপারীপাড়ায় নানির বাড়ি থেকে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণিতে পড়ত সোহান। তার দাদার বাড়িও একই গ্রামে। দুই বছর আগে বাবা রাসেল কাজের জন্য বিদেশে যান। এরপর থেকে মা সুবর্ণা তার ছোট ভাইকে নিয়ে দাদার বাড়িতে থাকত। মাস খানেক আগে তিনিও কাজের তাগিদে সোহানের কাছে তার ছোট ভাইকে রেখে ঢাকায় একটি গার্মেন্টসে চাকরি নেন। এরপর থেকে সোহান ও তার ছোটভাই নানা-নানির কাছে ছিল। কয়েকদিন ধরে মায়ের কথা মনে পড়ছিল সোহানের। বিষয়টি তার নানিকে একাধিকবার বলেছিল সে। হঠাৎ শুক্রবার দুপুর ২টায় জিন্সপ্যান্ট ও সাদা শার্ট পরে বাড়ি থেকে বের হয় সোহান। উঠানে কাজ করার সময় বিষয়টি লক্ষ্য করছিল তার নানি।

নানি বুলবুলি জানান, প্রথমে ভাবছিলাম তার বন্ধু-বান্ধবের সঙ্গে আশপাশেই কোথাও যাবে। সন্ধ্যা নামলেও সে বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু করি। তার মাকে বিষয়টি জানালে সেও বিভিন্ন জায়গায় খোঁজ নেয়। অবশেষে নিরুপায় হয়ে থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। ছেলেটি দেখতে শ্যাম বর্ণের, মুখমণ্ডল গোলাকার, লম্বায় ৪ ফিট। কোনো সহৃদ ব্যক্তি ছেলেটির দেখা পেলে ০১৭৫৪-১৫৬৩৬৩ (নানা আব্দুস সাত্তার) এই নাম্বারে জানানোর জন্য অনুরোধ করেছেন ছেলেটির নানি।

আদমদীঘি থানার ওসি রাজেশ কুমার চক্রবর্তী জানান, নিখোঁজ ডায়েরি পাওয়ার পর সোহানের সন্ধানের চেষ্টা চালানো হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বপ্নে দেখা তরুণী জীবিত! মৃত্যুর ১৮ দিন পর কবর খুঁড়লেন স্বজনরা, এলাকায় চাঞ্চল্য

৯৬ ঘণ্টা পর চারজনকে থানায় হস্তান্তর, শূন্যরেখায় এখনো ৫ নাগরিক

কুড়িগ্রামে রেললাইনে ট্রাক উল্টে যাওয়ায় ভোগান্তিতে যাত্রীরা

রোনালদোই কি পর্তুগালের সবচেয়ে বড় বোঝা?

শ্বশুরবাড়ির এলাকায় চুরি করতে গিয়ে আটক জামাতা

রেললাইনে উল্টে গেল ট্রাক, কুড়িগ্রামের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

সাভারে ‘ঘুষের নামে লাখ লাখ টাকা চাঁদা উত্তোলন ও আত্মসাতের’ অভিযোগ ভিত্তিহীন

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প

দেশের ভোকেশনাল স্কুলগুলোতে জাপানি ভাষা শেখানো হোক

অভিযোগ দিয়ে ফেরার পথে বাদীপক্ষের ওপর হামলা, থানায় আশ্রয় নিয়েও মেলেনি রক্ষা

১০

ঘর থেকে ডেকে উঠানে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১১

শেষ কবে গোলের দেখা পেয়েছিলেন পর্তুগালের মহাতারকা?

১২

রিজার্ভ চুরি / সাবেক গভর্নরসহ ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের সম্পৃক্ততা মিলেছে

১৩

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বৈশ্বিক অবস্থান ধরে রাখল ডিআইইউ

১৪

লড়াই করেও অভিষেকটা রাঙাতে পারল না উজবেকিস্তান

১৫

জি৭ সম্মেলনে ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্যে হাসির রোল

১৬

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

১৭

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৮

একই পরিবারের ৩ মাদককারবারি আটক, বাড়ি জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ জনতা 

১৯

যুক্তরাষ্ট্রের হাসপাতালে বন্দুক হামলা, গুলিতে নিহত ১

২০
X