কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ২০ মে ২০২৪, ০৮:০৩ পিএম
আপডেট : ২০ মে ২০২৪, ০৮:২১ পিএম
অনলাইন সংস্করণ

বজ্রপাতে নির্মাণ শ্রমিকের মৃত্যু

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

পটুয়াখালীর কলাপাড়ায় বজ্রপাতে জাকির ফকির নামে এক ইমারত শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (২০ মে) বিকেল ৫টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়ন পরিষদের খলিলপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জাকির ওই ইউপির মস্তফাপুর গ্রামের মোতালেব ফকিরের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য জহির জানান, জাকির মহাসড়ক লাগোয়া খলিলপুর গ্রামে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে রেজাউলের বাড়িতে কাজ করছিলেন। কিন্তু আকস্মিক বজ্রপাত ঘটলে তিনি আহত হন। পরে তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা যায়, বাংলাদেশে বজ্রপাতে হতাহতের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। মূলত আবহাওয়ার ধরনে ব্যাপক পরিবর্তনের কারণে বজ্রপাত বেড়েছে।

পিয়ার-রিভিউ জার্নাল হেলিয়ন-এ প্রকাশিত গবেষণা, বাংলাদেশে বজ্রপাত পরিস্থিতির ওপর জিআইএসভিত্তিক স্থানিক বিশ্লেষণে বলা হয়েছে, বেশিরভাগ প্রাণহানি বর্ষা-পূর্ববর্তী মৌসুম এবং বর্ষা ঋতুতে ঘটে, যার মধ্যে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চল সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা।

এতে বলা হয়েছে, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে বাংলাদেশে আবহাওয়ার ধরন ও বৈশিষ্ট্য ব্যাপকভাবে পরিবর্তিত হচ্ছে। যার ফলে দীর্ঘস্থায়ী তাপপ্রবাহ, শৈত্যপ্রবাহ এবং ঋতু পরিবর্তনের মতো ঘটনা ঘটছে। এ কারণেই বজ্রপাত বাড়ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মির্জা আব্বাস সুস্থ হয়ে উঠছেন, নিচ্ছেন পায়ের থেরাপি

যবিপ্রবিতে নতুন উপ-উপাচার্যের যোগদান

নিখোঁজ বৃদ্ধের লাশ ভাসছিল পুকুরে

স্বামীকে গলা কেটে হত্যা করল স্ত্রী 

চূড়ান্ত পর্যায়ে নতুন পে-স্কেল, কবে ও কীভাবে বাস্তবায়ন?

কোরআন বুকে নিয়ে মহাকাশে যাওয়া নভোচারী আবদুল আহাদ আর নেই 

স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে গৃহবধূকে ধর্ষণচেষ্টা

বজ্রপাতে দিনমজুর নিহত, আহত ২

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবেই: প্রধানমন্ত্রী

জোর করে গর্ভপাত করানোয় প্রেমিককে হত্যা

১০

ভারত থেকে অনুপ্রবেশের চেষ্টা, দুজনকে ফেরত পাঠাল বিজিবি

১১

বিরোধী দলের এমপিদের আসনে ২০ কোটি টাকা বরাদ্দ

১২

তরুণদের মাঝে ক্যানসার বৃদ্ধির ‘মূল কারণ’ আবিষ্কার

১৩

অটোরিকশাচালককে শ্বাসরোধে হত্যা

১৪

ডি-নথি চালু ও মনিটরিং সেল গঠনের নির্দেশ দিলেন জবি উপাচার্য

১৫

ইয়াবাসহ গ্রেপ্তারের ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার

১৬

শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়া ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’: চিফ প্রসিকিউটর

১৭

৩৩০ কোটি টাকার অবৈধ পণ্যসহ আটক ১০৪

১৮

সুস্থ দেশ-জাতি গঠনে সঠিক খাদ্যাভ্যাস ও জীবনধারার বিকল্প নেই: অধ্যাপক ড. মজিবুল হক

১৯

কার‍া খেলবে ২০২৬ বিশ্বকাপের ফাইনাল জানাল সুপারকম্পিউটার

২০
X