সিলেট ব্যুরো
প্রকাশ : ২২ মে ২০২৪, ০৮:৩০ পিএম
অনলাইন সংস্করণ

সিলেটে নির্বাচন-পরবর্তী সহিংসতায় দোকানপাট ভাঙচুর ও সড়ক অবরোধ

সিলেটের কোম্পানিগঞ্জে নির্বাচন-পরবর্তী সহিংসতায় জড়িয়েছে দু’পক্ষ। ছবি : কালবেলা
সিলেটের কোম্পানিগঞ্জে নির্বাচন-পরবর্তী সহিংসতায় জড়িয়েছে দু’পক্ষ। ছবি : কালবেলা

সিলেটের কোম্পানিগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচন-পরবর্তী সহিংসতায় দোকানপাট ভাঙচুর ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। এ নিয়ে বিজয়ী এবং পরাজিত প্রার্থী সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি ও পুলিশ মোতায়েন করা হয়েছে।

বুধবার (২২ মে) দুপুরে উপজেলার তেলিখাল এলাকায় এ ঘটনা ঘটেছে। দীর্ঘ সময় সিলেট-কোম্পানিগঞ্জ সড়ক অবরোধ করে রাখা হয়।

জানা যায়, বিজয়ী প্রার্থী সমর্থকদের অভিযোগে উপজেলার থানা বাজারে তাদের দুই সমর্থককের উপর হামলা করেন পরাজিত প্রার্থী শামীমের সমর্থকরা। এ ছাড়া সেখানে অনেক দোকানপাট ভাঙচুর করা হয়। খবর পেয়ে বিজয়ী মো. মজির উদ্দিনের সমর্থকরা সিলেট-কোম্পানিগঞ্জ সড়ক অবরোধ করেন।

খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার সনজিত চন্দ্র ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর ইসলাম তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে উভয়পক্ষের সঙ্গে কথা বলেন।

সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর ইসলাম কালবেলাকে, আমরা খবর পেয়ে দুপক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছি। অপ্রীতিকর ঘটনা এড়াতে বিজিবি ও পুলিশ মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, কোম্পানীগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মো. মজির উদ্দিন ৬ হাজার ৬৫ ভোটে বর্তমান চেয়ারম্যান শামীম আহমদকে পরাজিত করেছেন।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারমুক্ত হলেন আইসিটি সচিব মামুনুর রশীদ ভূঞা

ধর্ষণের পর শিশু বর্ষা হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু

পদ্মায় নৌকাডুবি, বাবা-ছেলে নিখোঁজ, উদ্ধার ৬

জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, আহত ৫০

বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী

চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার বিএনপি নেতাকে শোকজ 

ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা / জুলাই আন্দোলনে লুকিয়ে স্নাইপার গুলি করেছে, ব্যাপারগুলো এরকম না

ব্যবসায়ী ‌হত্যা ‌মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিপ শিল্পে স্বনির্ভরতার পথে চীন

বেফাক ও হাইআতুল উলয়ায় সচেতন আলেম সমাজের ১২ প্রস্তাবনা

১০

রাজধানীতে টিসিবির পণ্য কেনার সময় দেয়াল ধস, নিহত ২

১১

কমিউনিকেশনস পেশাজীবীদের জন্য হাতে-কলমে এআই প্রশিক্ষণ দিচ্ছে বিসিপিএস

১২

মেয়ের আত্মহত্যার ৩ মাস পর পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

১৪

শিশুর মতোই গাছের চারাকে লালন-পালন করতে হবে: তথ্যমন্ত্রী

১৫

ইসরায়েলি সেনা পাহারায় আল আকসা মসজিদে শতাধিক অবৈধ বসতি স্থাপনকারীর অনুপ্রবেশ

১৬

কর্ণফুলী টানেলের মেইনটেন্যান্স কাজের জন্য ট্রাফিক ডাইভারসন

১৭

‘পুলিশ আর কারও লাঠিয়াল বাহিনী হবে না’

১৮

তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে নরসিংদীর জনজীবন বিপর্যস্ত

১৯

হরমুজ প্রণালি পরিচালনা নিয়ে ইরানকে নতুন প্রস্তাব দিল ওমান

২০
X