কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ : ২১ জুলাই ২০২৩, ১২:৫০ এএম
অনলাইন সংস্করণ

জন্মদিনে জাদুঘরে উন্মুক্ত কাঙাল হরিনাথের ছাপাখানা

কাঙাল হরিনাথ স্মৃতি জাদুঘরে ছাপাখানাটি উন্মুক্ত করেন সাংসদ সেলিম আলতাফ জর্জ। ছবি : সংগৃহীত
কাঙাল হরিনাথ স্মৃতি জাদুঘরে ছাপাখানাটি উন্মুক্ত করেন সাংসদ সেলিম আলতাফ জর্জ। ছবি : সংগৃহীত

গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কাঙাল হরিনাথ মজুমদারের ১৯০ তম জন্মবার্ষিকী ছিল বৃহস্পতিবার (২০ জুলাই)। এ উপলক্ষে তার ব্যবহৃত ও দেশের প্রথম ঐতিহাসিক ছাপাখানাটি জাদুঘরে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার কুষ্টিয়ার কুমারখালীর কাঙাল হরিনাথ স্মৃতিজাদুঘরে ছাপাখানাটি ফিতা কেটে ও ঢাকনার কাপড় সরিয়ে উন্মুক্ত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ।

জাদুঘরের অনুসন্ধান কর্মকর্তা ওবাইদুল্লাহর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন কাঙাল হরিনাথের চতুর্থ বংশধরের স্ত্রী গীতা মজুমদার, উপজেলা যুবলীগের সভাপতি হারুন অর রশিদ, খোকসা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ আল মাছুম মুর্শেদ শান্ত, রানা টেক্সটাইলের স্বত্বাধিকারী মাসুদ রানা, কাঙাল হরিনাথ প্রেস ক্লাবের সভাপতি কে এম আর শাহিন প্রমুখ।

জানা গেছে, গত শনিবার সকাল ১১টায় রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের নবনির্মিত বোর্ডসভা কক্ষে আনুষ্ঠানিকভাবে চুক্তিনামা স্বাক্ষর করা হয়। ২০ লাখ টাকার চেক ও দুজনের চাকরির বিনিময়ে ছাপাখানাটি হস্তান্তর চুক্তিপত্রে স্বাক্ষর করেন গীতা মজুমদার ও জাতীয় জাদুঘরের মহাপরিচালক মো. কামরুজ্জামান।

চুক্তিনামার তিন দিন এম এন ছাপাখানাটি কয়েকটি খণ্ডে আকারে গত মঙ্গলবার জাদুঘর নিয়ে আসা হয়।

কাঙাল হরিনাথ মজুমদার বাংলা ১৩০৩ (১৮৩৩ ইং) সনের ৫ শ্রাবণ কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কুণ্ডপাড়ায় জন্মগ্রহণ করেন। গ্রামের সাধারণ মানুষের উন্নতির জন্য এবং তাদের শোষণ-পীড়নের বিরুদ্ধে হরিনাথ সারাজীবন আন্দোলন করেছেন। অত্যাচারিত এবং অসহায় কৃষক সম্প্রদায়কে রক্ষার উদ্দেশ্যে তিনি সাংবাদিকতা পেশা গ্রহণ করেন। প্রথমে তিনি ‘সংবাদ প্রভাকর’ পত্রিকায় লিখতেন, পরে ১৮৬৩ সালে তিনি নিজেই ‘গ্রামবার্তা প্রকাশিকা’ নামে একটি মাসিক পত্রিকা প্রকাশ করেন। পত্রিকাটি পরে পাক্ষিক ও শেষে সাপ্তাহিকে পরিণত হয়। এতে সাহিত্য, দর্শন ও বিজ্ঞানবিষয়ক প্রবন্ধ প্রকাশিত হলেও কৃষকদের প্রতি তখনকার নীলকর ও জমিদারদের শোষণ-অত্যাচারের কথা বিশেষ গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হতো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ মুহুর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

গৃহকর্মী থেকে মন্ত্রী : কলিতা মাঝির উত্থানের গল্প

নিউমার্কেট এলাকায় ফুটপাত দখলমুক্ত করল চসিক

এসএসসি পরীক্ষার্থীকে বলাৎকার, আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২

তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

ব্রাজিলের সামনে এবার মিসর

আগামী পাঁচ দিন কেমন থাকবে আবহাওয়া, জানাল অধিদপ্তর

ফ্ল্যাটে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ, শরীরে আঘাতের চিহ্ন

১০

সিলেটের কৃষিপণ্য বিদেশে রপ্তানির উদ্যোগ নেওয়া হচ্ছে : সিসিক প্রশাসক

১১

আসছে পূর্ণ সূর্যগ্রহণ, দিনে-দুপুরে নেমে আসবে অন্ধকার

১২

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল বিএনপি নেতার

১৩

আইভীকে ‘শীর্ষ সন্ত্রাসী’ আখ্যা দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৪

গাজায় বিয়ের অনুষ্ঠানে ইসরায়েলি হামলা, নিহত ৫

১৫

সরকারি দলের বৈঠক / এমপি-মন্ত্রীদের জনগণের কাছে সরকারি সেবার সুফল পৌঁছানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

১৬

গ্রুপ পর্ব থেকে ফাইনাল: কেমন হতে পারে ব্রাজিলের সম্ভাব্য যাত্রা

১৭

গ্রুপ পর্ব থেকে ফাইনাল: কেমন হতে পারে আর্জেন্টিনার সম্ভাব্য যাত্রা

১৮

বুবলীর মা হওয়ার খবরে স্মিতার কড়া সমালোচনা

১৯

বাংলাদেশের স্বপ্ন ভেঙে চুরমার করে দিল ভারত

২০
X