বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩
সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ২৪ মে ২০২৪, ০৩:৩৭ এএম
অনলাইন সংস্করণ

নারী পাচার চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

গ্রেপ্তার নারী পাচার চক্রের পাঁচ সদস্য। ছবি : কালবেলা
গ্রেপ্তার নারী পাচার চক্রের পাঁচ সদস্য। ছবি : কালবেলা

ঢাকা সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নে অভিযান চালিয়ে নারী পাচার চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া আটকে রাখা ভুক্তভোগী তিন নারীকে উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ মে) সন্ধ্যায় সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) ও আমিনবাজার ফাঁড়ির ইনচার্জ হারুন অর রশিদ কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার আসামিরা হলেন- মাদারীপুরের শিবচর থানার গুয়াতলা গ্রামের খলিল ব্যাপারী, খলিল ব্যাপারীর স্ত্রী লাইলী বেগম ও বরিশালের উজিরপুর থানার বড়কোঠা গ্রামের তানজিলা আক্তার ফাতেমা, টাঙ্গাইলের কালিহাতি গ্রামের সিংগাইর গ্রামের নজরুল ইসলাম ও সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের ভরারী বটতলা মহল্লার মিথিলা আক্তার।

এসআই হারুন অর রশিদ বলেন, নারীদের চাকরি দেওয়ার কথা বলে আটকে রেখে তরুণীদের অসামাজিক কার্যকলাপে বাধ্য করে আসামিরা। এ ছাড়া আসামিরা নারীদের বিভিন্ন স্থানে বিক্রি করে দিতেন। গোপন সংবাদের ভিত্তিতে তেঁতুলঝোড়া ইউনিয়নের ভরারী এলাকায় অভিযান চালিয়ে নারী পাচার চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় পাচারের উদ্দেশ্যে আটকে রাখা তিন নারীকেও উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, গ্রেপ্তার আসামিরা চাকরির প্রলোভন দেখিয়ে নারীদের সাভারের একটি ফ্ল্যাটে আটকে রাখতেন এবং অসামাজিক কার্যকলাপে বাধ্য করতেন। পরে তাদের আবার দৌলদিয়া, টাঙ্গাইল ও ময়মনসিংহ এলাকায় বিক্রি করতেন। আসামিদের বিরুদ্ধে নারী পাচারের ঘটনায় বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানহীন-ঝুঁকিপূর্ণ খাদ্যপণ্য / ডিএসসিসির মামলায় ৪ প্রতিষ্ঠানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ক‌্যানসার আক্রান্ত শিক্ষক সাজু বাঁচতে চান

ক্ষতিগ্রস্ত মানুষের দ্বারে দ্বারে ত্রাণ পৌঁছে দেওয়া হবে: প্রতিমন্ত্রী

৯৬ বছরের ইতিহাসে যা কোন দল পারেনি এবার কি তাই করে দেখাবে স্পেন?

শান্তিরক্ষা মিশনে জ্ঞান ও উদ্ভাবনী পদ্ধতির ওপর বিনিয়োগ বৃদ্ধির আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

মেসিরা উঠলেই বদলে যাবে ফাইনালের রেফারি!

বান্দরবানে বন্যার্তদের পাশে বিজিবি

ফিফা থেকে রেকর্ড ‘পুরস্কার’ পাচ্ছে মিশর

বিদ্যুৎস্পৃষ্টে নিহত সেনা সার্জেন্ট সেলিমের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

শিশুর রহস্যজনক মৃত্যু, সন্দেহের তীর মা ও সৎ বাবার দিকে

১০

নিষিদ্ধ সংগঠনের পোস্টার লাগানোর অভিযোগে মামলা, আসামি শতাধিক

১১

এইচএসসিতে নকলের দায়ে ৭ পরীক্ষার্থী বহিষ্কার, ৫ শিক্ষককে অব্যাহতি

১২

হলে ছাত্রদল নেতার সিট দখল ও মারধরের ঘটনায় তদন্ত কমিটি গঠন

১৩

টানা বর্ষণে পেকুয়ায় জনজীবন স্থবির, প্লাবিত অন্তত ২০ গ্রাম

১৪

বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

১৫

চবিতে ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

১৬

সালমান খানের নতুন লুক ভাইরাল, ভক্তদের উচ্ছ্বাস

১৭

আবারও শাহজালাল মাজারের দানবাক্সের টাকা গণনার ঘোষণা

১৮

ভারতে পালানোর সময় ঝিনাইদহ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার

১৯

বিশ্বকাপ জিতবে কোন দেশ, সবশেষ ভবিষ্যদ্বাণীতে জানাল সুপার কম্পিউটার

২০
X