ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ২৪ মে ২০২৪, ০৩:১১ এএম
অনলাইন সংস্করণ

গৃহবধূকে এসিড নিক্ষেপের দায়ে যুবকের যাবজ্জীবন

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি সুজন কুমার হালদার। ছবি : কালবেলা
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি সুজন কুমার হালদার। ছবি : কালবেলা

ফরিদপুরের মধুখালীতে গৃহবধূকে এসিড নিক্ষেপের দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ভুক্তভোগী গৃহবধূকে ১ লাখ টাকা দেওয়ার নির্দেশ দেন আদালত।

বৃহস্পতিবার (২৩ মে) বিকেল সাড়ে ৩টার দিকে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শিহাবুল ইসলাম এ রায় দেন।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি সুজন কুমার হালদার জেলার মধুখালী উপজেলার বেলেশ্বর গ্রামের বাসিন্দা।

এ ঘটনায় দায়ের করা মামলার এজাহার সূত্রে জানা গেছে, ওই গৃহবধূকে দুই বছর ধরে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন সুজন কুমার হালদার। এতে ওই গৃহবধূ রাজি হননি। এ ঘটনা নিয়ে এলাকায় একাধিকবার সালিশও হয়েছে। সালিশে সুজনকে সতর্ক করা হয়। পরে এ ঘটনার জেরে ২০১৯ সালের ১৬ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই গৃহবধূর মুখ ও শরীরে অ্যাসিড ছুড়ে পালিয়ে যান সুজন। সন্ধ্যায় রান্না করার সময় ওই গৃহবধূ অ্যাসিড সন্ত্রাসের শিকার হন।

পরে ওই গৃহবধূকে উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ওই গৃহবধূর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ওই গৃহবধূ এখনও শরীরের বিভিন্ন স্থানে এসিডের স্মৃতিচিহ্ন নিয়ে বেঁচে আছেন। এ ঘটনায় মধুখালী থানায় মামলা করে ভুক্তভোগীর পরিবার।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মো. সানোয়ার হোসেন কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, এটি একটি দৃষ্টান্ত স্থাপনকারী রায়। অ্যাসিড নিক্ষেপের ঘটনা সামাজিকভাবে ভয়াবহ আকার ধারণ করেছে। এ রায়ে অ্যাসিড নিক্ষেপের ঘটনা কমে আসবে। অপরাধীরা বুঝতে সক্ষম হবে, অপরাধ করে পার পাওয়া যায় না।

কালবেলা/এসআই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭ জেলায় ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত

দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ট্রাস্ট ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৬০ হাজার

‘ভিক্ষা নয় কাজ করে বাঁচতে চাই’, অদম্য ইচ্ছাশক্তিতে স্বাবলম্বী জহিরুল

লোহিত সাগরে হামলায় গভীর উদ্বেগ জাতিসংঘ মহাসচিবের

২৫ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া নিয়ে দু’দফায় সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

পরমাণু চুক্তি ইস্যুতে ট্রাম্প / ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিকের ‘সময় এসেছে’

১০

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে জরিমানা, ইইউর ওপর ক্ষেপলেন ট্রাম্প

১১

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার বিরোধিতার মধ্যেই মেয়াদ বাড়ল ভলকার টুর্কের 

১২

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

১৩

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

১৪

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

১৫

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

১৬

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

১৭

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখ প্রকাশ করা: রাশেদ খাঁন

১৮

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

১৯

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

২০
X