পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ২৮ মে ২০২৪, ০১:২২ পিএম
অনলাইন সংস্করণ

টানা বৃষ্টিতে ৩ কিলোমিটার বেড়িবাঁধে ভাঙন

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে টানা বৃষ্টিতে প্রায় তিন কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। ছবি : কালবেলা
ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে টানা বৃষ্টিতে প্রায় তিন কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। ছবি : কালবেলা

কক্সবাজারের কুতুবদিয়ায় ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে টানা বৃষ্টিতে প্রায় তিন কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে সমুদ্রের লোনা পানি লোকালয়ে প্রবেশ করে ব্যাপক ক্ষতি হয়েছে। এ ছাড়াও প্রচণ্ড বাতাসে শিক্ষাপ্রতিষ্ঠানসহ প্রায় অর্ধশত কাঁচা ঘরবাড়ি ভেঙে গেছে।

সোমবার বিকেলে আলী আকবর ডেইল ইউনিয়নের তেলিপাড়া এলাকায় তিন কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে সমুদ্রের লোনা পানি লোকালয়ে প্রবেশ করেছে, তা ছাড়া কৈয়ারবিল ইউনিয়নের উত্তর কৈয়ারবিল এলাকায় বেড়িবাঁধের ভেঙেছে বলে জানা গেছে।

এদিকে প্রচণ্ড বাতাসে উপজেলা সদরে মাস্টার তালেব উল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজের তিনতলার টিনের ছাউনি, বড়ঘোপ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার একাডেমিক ভবনের টিনের ছাদ উড়ে গেছে। একাধিক স্থানে বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে সকাল থেকেই।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কুতুবদিয়া কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী এলটন চাকমা বিষয়টি নিশ্চিত করেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জিয়াউর রহমান জানান, প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বিভিন্ন স্থানে কাঁচাঘর, শিক্ষাপ্রতিষ্ঠানসহ ৩৩টির আংশিক ও দুটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ বিষয়ে কুতুবদিয়া ইউএনও মো. মঈনুল হোসেন চৌধুরী বলেন, প্রচণ্ড বাতাস-বৃষ্টিতে এ পর্যন্ত ৩৫টি কাঁচা ঘরবাড়ি ক্ষতির খবর জানতে পেরেছি। আরও বিস্তারিত জানতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাহুবলের ওসি সাইফুল ক্লোজড

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করেই তেল রপ্তানি করছে ইরান

ইংল্যান্ডের বিপক্ষে কেন নেভি ব্লু জার্সি পরে খেলবে আর্জেন্টিনা?

চট্টগ্রামে নিষিদ্ধ পলিথিন বিক্রির দায়ে ৩ দোকানে জরিমানা

বিশ্বকাপের ফাইনালে ফুটবলের নিয়ম ভাঙার পথে হাঁটছে ফিফা

এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি ও শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের হামলার প্রতিবাদ 

বিনা প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক বিক্রি রোধে কঠোর অভিযান চলবে : স্বাস্থ্যমন্ত্রী

ইন্টারনেট প্রতিষ্ঠানে হামলা, গ্রেপ্তার ৮

মিডল্যান্ড ব্যাংকের ‘টেকসই অর্থায়ন, জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনা’ শীর্ষক প্রশিক্ষণ

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ কখন কোথায়, মোবাইলে ‘লাইভ’ দেখবেন যেভাবে

১০

শিক্ষার্থীদের আন্দোলনে ছেলে অংশ নেওয়ায় বিএনপি নেতাকে বহিষ্কার

১১

খামেনির জানাজায় ৪ কোটির বেশি মানুষ অংশ নিয়েছে: ইরান

১২

যুবদল নেতার ওপর ককটেল হামলার অভিযোগে যুবলীগ নেতা গ্রেপ্তার 

১৩

প্রতারণা মামলায় আদালতে অভিনেত্রী ববি, পেলেন জামিন

১৪

আইআরজিসির হুঁশিয়ারি / হরমুজের পাশাপাশি অন্যান্য বাণ্যিজপথও বন্ধ করে দেব

১৫

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেই কাতার সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১৬

বাংলাদেশকে ‘বড়’ লক্ষ্য দিল জিম্বাবুয়ে

১৭

কাতারের সাবেক আমিরের স্মরণে হবে ঢাকায় এক সড়কের নাম

১৮

বৃষ্টিতে বেহাল গোপালপুর-ধনবাড়ী সংযোগ সড়ক, ভোগান্তিতে গ্রামবাসী

১৯

ইঞ্জিন বিকল হয়ে গভীর সমুদ্রে ভাসতে থাকা ১৯ জেলে উদ্ধার

২০
X