ঝিনাইদহ ব্যুরো
প্রকাশ : ২৮ মে ২০২৪, ১১:০৭ পিএম
অনলাইন সংস্করণ

মাছ ধরাকে কেন্দ্র করে লাঠির আঘাতে কিশোরের মৃত্যু

ঝিনাইদহ জেলার মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা
ঝিনাইদহ জেলার মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা

ঝিনাইদহের কুমার নদে মাছ ধরাকে কেন্দ্র করে লাঠির আঘাতে আসিফ হোসেন নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৮ মে) দুপুর ১টার দিকে শৈলকুপার মনোহরপুর গ্রামে এ ঘটনা ঘটে। আসিফ (১৫) মনোহরপুর গ্রামের মহিদুল ইসলামের ছেলে। মাথার পেছনে লাঠির আঘাতে রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা পুলিশের।

এলাকাবাসীরা জানান, আসিফ তার সমবয়সীদের সঙ্গে নদীতে মাছ ধরতে যায়। মাছ ধরার সময় পানি ঘোলা নিয়ে একই গ্রামের আমজাদ হোসেনের ছেলে সনি হোসেনের (২০) সঙ্গে আসিফ বাগবিতণ্ডায় জড়িয়ে পরে। একপর্যায়ে সনি কারেন্ট জালের বাঁশের একটি লাঠির ধারালো অংশ তীরের মতো ছুঁড়ে মারলে তা আসিফের মাথার পেছনে বিদ্ধ হয়। এ সময় তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বিকেল পৌনে ৩টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জরুরি বিভাগের চিকিৎসক ডা. মোক্তাদিরুল আশা জানান, মৃত আসিফকে পৌনে ৩টার দিকে হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। হাসপাতালে পৌঁছার আগেই তার মৃত্যু হয় বলে তিনি জানান।

শৈলকুপা থানার ওসি সফিকুল ইসলাম চৌধুরী বলেন, মনোহরপুর গ্রামের কুমার নদে মাছ ধরা নিয়ে বাগবিতণ্ডায় লাঠির আঘাতে আসিফ নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। তার মাথার পেছনে ঘাড়ে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিসা ও বসবাসের অনুমতি সহজ করল ওমান

রেফারিকে ‘চোর’ বলে বিশ্বকাপে নিষিদ্ধ হলেন ধারাভাষ্যকার

কৃষক কার্ড নিয়ে ভাইরাল সেই কবির হোসেন মারা গেছেন

ধর্ষণের পর শিশুকে হত্যা, যুবক গ্রেপ্তার

হরমুজ প্রণালির নিরাপত্তায় যৌথ কমিটি করছে ইরান-ওমান

মার্কিন আগ্রাসন প্রতিরোধের স্বীকৃতিস্বরূপ ইরানকে পুরস্কার দিল রাশিয়া

একমাত্র টেস্টের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ-জিম্বাবুয়ে 

রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল

সিলেটে স্থাপিত হচ্ছে দেশের প্রথম বায়োড্রায়িং প্ল্যান্ট

রাজধানীতে ‘ককটেল’ বিস্ফোরণ

১০

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে ফেসবুকে হত্যার হুমকি, থানায় জিডি

১১

উজবেকিস্তানের বিপক্ষে একাদশে কি থাকবেন রোনালদো?

১২

আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফন কবে কোথায়, জানাল ইরান

১৩

সে আমার স্বামী এটা প্রমাণ করতে পারলে যা চাইবে আমি তাই দেব: ববি

১৪

হেফাজতে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর মৃত্যু, ওসি প্রত্যাহার

১৫

শিল্পী সমিতির নির্বাচন বন্ধে হিরো আলমকে মাঠে নামাচ্ছেন অনন্য মামুন

১৬

চাঁদপুরে অর্থনৈতিক অঞ্চল স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ে প্রাথমিক পরিদর্শন

১৭

জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিলকে প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের দাবি প্রধানমন্ত্রীর

১৮

প্রধানমন্ত্রীর সফরে যোগ দিতে রাতে ঢাকা ছাড়বেন দুই মন্ত্রী

১৯

জাকার্তায় বৈশ্বিক সম্মেলন / বাংলাদেশের উচ্চশিক্ষা ও এসডিজি অগ্রযাত্রা তুলে ধরলেন ড. মো. সবুর খান

২০
X