সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ২১ জুলাই ২০২৩, ০৫:৪৬ পিএম
আপডেট : ২১ জুলাই ২০২৩, ০৫:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদ দুই জেলে আটক

সুন্দরবন। ছবি : কালবেলা
সুন্দরবন। ছবি : কালবেলা

সুন্দরবনে কাঁকড়া ধরার অনুমতি নিয়ে হরিণ শিকার এবং বিষ দিয়ে মাছ ধরার অভিযোগে দুই জেলেকে আটক করেছে সাতক্ষীরা রেঞ্জের কোবাতক বন স্টেশন অফিসের সদস্যরা।

বৃহস্পতিবার (২০ জুলাই) রাত ২টার দিকে কোবাতক বন স্টেশন অফিসার (এসও) মোবারক হোসেনের নেতৃত্বে বনকর্মীরা গহীন সুন্দরবনের আন্দারমানিক খালে অভিযান চালিয়ে তাদের আটক করে।

এ সময় দুই বোতল বিষ, পাঁচটি হরিণ শিকারের ফাঁদ, নিষিদ্ধ ভেষালি জাল, ২০ কেজি কাঁকড়া ও দুটি নৌকাসহ তাদের আটক করা হয়।

আরও পড়ুন : বঙ্গোপসাগরে মাছ শিকার, ৪৬ জেলে আটক

আটক জেলেরা হলেন, কয়রা থানার ছোট আংটিহারা গ্রামে মৃত সিরাজুল গাজীর ছেলে সাদ্দাম গাজী ও মজিদ মোড়লের ছেলে নূরুল হুদা।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) কে এম ইকবাল হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন, আটক জেলেদের আদালতে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে নারীর রহস্যজনক মৃত্যু

খবরের কাগজে গরম খাবার খান, এতে শরীরে কী কী ঘটে জানুন

‘গোলাপ’ নিয়ে পরীমণি-নীরবের ইতিবাচক আলোচনা 

নজর কাড়ছে কসাই রিপনের পশুর মাথার শোপিস

‘ভুয়া’ চিকিৎসকের পরিচয় প্রকাশ করে প্রতিবেদন, প্রতিবেদকের বিরুদ্ধে মামলা

ভারতে প্রশ্নফাঁস ঠেকাতে বিশেষ দায়িত্ব পেল বিমানবাহিনী

সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমাকে প্রধানমন্ত্রীর উপহার

চলচ্চিত্রের গল্পে নারী সুরক্ষা ও দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান

জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

গাড়ি চালিয়ে পার্থকে নিয়ে ‘সংসদের পথে’ প্রধানমন্ত্রী

১০

দিনে কয়টি আম খাওয়া উচিত? সুস্থ থাকতে জানুন সঠিক পরিমাণ

১১

বাজেটে বাড়ছে না সিগারেটের দাম

১২

হাসপাতালে চিকিৎসা নিতে আসা নারীকে ধর্ষণ, গ্রেপ্তার ৩

১৩

প্রথমবার ১২ পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করল ভারত

১৪

ছুরিকাঘাতে লাদেন নিহত

১৫

বাজেটে পে-স্কেল নিয়ে বড় সুখবর

১৬

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

১৭

পূর্ণিমাকে নিয়ে শাবনূর বললেন ‘আমাদের দা-কুড়াল সম্পর্ক না’

১৮

দেশে নিবন্ধিত সিমের পরিমাণ জনসংখ্যার দ্বিগুণ

১৯

কুয়েতে গৃহকর্মী নিয়োগ : ১০ দেশের তালিকা প্রকাশ 

২০
X