বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ৩০ মে ২০২৪, ০৯:১৪ পিএম
অনলাইন সংস্করণ
উচ্ছেদ অভিযান

বনকর্মীদের বেধড়ক পেটালেন আ.লীগ নেতা

ওয়ার্ড কাউন্সিলর আবুল কাশেম। ছবি : সংগৃহীত
ওয়ার্ড কাউন্সিলর আবুল কাশেম। ছবি : সংগৃহীত

গাজীপুরে বনের জমি দখল করে অবৈধ স্থাপনা তৈরি করেছিলেন স্থানীয় এক কাউন্সিলর ও আ.লীগ নেতা আবুল কাশেম ও তার লোকজন। এ অবৈধ স্থাপনা ভেঙে দিতে যায় বন বিভাগ।

খবর পেয়ে দলবল নিয়ে বন বিভাগের ৮ কর্মীর ওপর অতর্কিত হামলা চালিয়ে তাদের বেধড়ক পেটানোর অভিযোগ উঠেছে কাশেমের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে জেলার কালিয়াকৈর পৌরসভার কালামপুর খাজারটেক এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত আবুল কাশেম কালিয়াকৈর পৌরসভার ৬নং ওয়ার্ডের আ.লীগের সভাপতি ও কাউন্সিলর।

বন বিভাগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে কালিয়াকৈরে রেঞ্জের চন্দ্রা বিটের আওতাধীন কালামপুর খাজারটেক এলাকায় বনভূমি দখল করে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালায় বন বিভাগ। এ সময় কালিয়াকৈর পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর আবুল কাশেম লোকজন নিয়ে গিয়ে হঠাৎ বন বিভাগের কর্মচারীদের ওপর হামলা চালান। এতে আটজন কর্মচারী আহত হন। এর মধ্যে তিনজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ বিষয়ে কাউন্সিলর ও আ.লীগ নেতা আবুল কাশেম বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। বন বিভাগের লোকজন দোকানপাট ভাঙচুর করছে এ কথা জানতে পেরে ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে দেখি বন বিভাগের লোকজনের ওপর জনগণ হামলা করেছে। এ অবস্থা দেখে আমি তাদের বাধা দিয়ে সেভ করার চেষ্টা করি।

আপনার লোকজন তাদের ওপর হামলা করেছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, হ্যাঁ এই ওয়ার্ডের সবাই তো আমার লোক সে হিসেবে আমার লোকজন হামলা করেছে।

বন বিভাগের চন্দ্রা বিট কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, অবৈধ স্থাপনা ভেঙে দেওয়ার জেরে কাউন্সিলর আবুল কাশেমের নেতৃত্বে তার লোকজন নিয়ে হঠাৎ আমাদের ওপর আক্রমণ করেন। আমরা কোনো রকম ঘটনাস্থল থেকে পালিয়ে নিজেদের রক্ষা করি। তবে আমাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আমরা এখন থানায় যাচ্ছি।

কালিয়াকৈর রেঞ্জের কর্মকর্তা মনিরুল করিম বলেন, স্থানীয় কাউন্সিলর আবুল কাশেম তার দলবল নিয়ে আমাদের কর্মচারীদের ওপর হালমা চালিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের সড়কে ঝরে গেল বাংলাদেশি নবীন ডাক্তারের প্রাণ

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই সোকসাসের স্টুডিওর তালা ভাঙল ডিবেটিং ক্লাব

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১০

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

১১

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১২

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১৩

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১৪

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৫

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৬

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৭

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৮

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৯

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

২০
X