রাজশাহী ব্যুরো
প্রকাশ : ৩০ মে ২০২৪, ১০:৩১ পিএম
অনলাইন সংস্করণ

রামেবির চার কর্মকর্তা বরখাস্ত

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়। ছবি : সংগৃহীত
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়। ছবি : সংগৃহীত

অনিয়ম-দুর্নীতির অভিযোগে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) চার কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। গত মঙ্গলবার (২৮ মে) বিশ্ববিদ্যালয়ের ১৬তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী তাদের সাময়িক বরখাস্ত করা হয়। একই সঙ্গে তাদের দুর্নীতি অনুসন্ধানে চার সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে। মঙ্গলবার সিণ্ডিকেটের সিদ্ধান্তের আলোকে এ চার কর্মকর্তাকে বরখাস্ত করা হলেও বিষয়টি জানাজানি হয় গত বুধবার (২৯ মে) রাতে।

বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন, সহকারী কলেজ পরিদর্শক নাজমুল হোসাইন, সেকশন কর্মকর্তা শারমিন আক্তার নূর, উপকলেজ পরিদর্শক জোহা মোহাম্মদ মেহেরার ও পরামর্শক রিয়াজাত হোসেন রিটু।

অপরদিকে তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের সদস্য ওমর ফারুক চৌধুরী এমপি, সদস্যরা হলেন, সিন্ডিকেট সদস্য ও কোষাধ্যক্ষ অধ্যাপক রুস্তম আলী আহমেদ, অধ্যাপক ডা. সানাউল হক মিয়া ও তানজিমুল হক।

রামেবির ভিসি ডা. এ জেড এম মোস্তাক হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নানা অনিয়মের কারণে চারজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বুধবার (২৯ মে) তাদের বরখাস্তের চিঠিও দেওয়া হয়েছে। বিষয়টি দ্রুত তদন্ত করে কমিটিকে প্রতিবেদন দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।’

রামেবি সূত্র জানায়, বিনা অনুমতিতে ছুটিতে থাকায় সেকশন কর্মকর্তা শারমিন আক্তার নূর এবং দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে তার স্বামী সেকশন কর্মকর্তা নাজমুল হককে সাময়িক বরখাস্ত করা হয়।

অন্যদিকে ভূমি অধিগ্রহণের এক বছর আগেই পরামর্শক হিসেবে নিয়োগ পেয়ে টেন্ডারবাজিসহ নানা অভিযোগ ওঠায় পরামর্শক রিয়াজাত হোসেন রিটুকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। এ ছাড়া চুক্তিভিত্তিক ছয়বার নিয়োগ পেয়ে নানা অনিয়ম-দুর্নীতিতে জড়িয়ে পড়ায় উপকলেজ পরিদর্শক জোহা মোহাম্মদ মেহেরারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিউটিরত অবস্থায় পায়রা সেতুর টোল কালেক্টরের মৃত্যু

রান্নাঘরেও আছে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি, গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

মাটিরাঙ্গা সীমান্তে বিজিবি-চোরাকারবারী গোলাগুলি, অস্ত্র-গুলি উদ্ধার

অবশেষে বিশ্বকাপের পর নীরবতা ভাঙলেন এমবাপ্পে

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ১০ আগস্ট

ঋণ থেকে মুক্তির বিশেষ ৪ দোয়া

কোনো শিশু যেন বাংলা-ইংরেজি-গণিত শিক্ষায় পিছিয়ে না থাকে: ববি হাজ্জাজ

পলাশ মণি দাসের পরিচালনায় ‘কিপ্টুস আনলিমিটেড’

বন্যা-পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের পাশে স্বপ্ন

সাতক্ষীরা জেলা আ. লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গ্রেপ্তার

১০

স্কুলে ঢোকার পথ নেই, দুর্ভোগে সব শিশু শিক্ষার্থী

১১

খল অভিনেতা হয়ে পর্দায় আসছেন সরকার রওনক রিপন

১২

শ্বশুরবাড়ির পুকুরপাড়ে মিলল পুলিশ কর্মকর্তার মরদেহ

১৩

সার্ভেয়ার-কানুনগোদের ঘন ঘন বদলি নয়, একই কর্মস্থলে অন্তত ২ বছর রাখার নির্দেশ

১৪

শেষ আশ্রয়টুকুও গিলে খাচ্ছে ছোট ফেনী নদী

১৫

মিসওয়াকের গুরুত্ব ইসলামে এত বেশি কেন?

১৬

সলোমন দ্বীপপুঞ্জে স্বর্ণের খনিতে ধস

১৭

হরমুজ প্রণালিতে ৬টি জাহাজ থামাল ইরান

১৮

বিনিয়োগকারীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিতে গুরুত্ব দিচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যালে অফিসিয়াল সিলেকশনে ‘মাটি’

২০
X