সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ০২ জুন ২০২৪, ০৬:১৮ পিএম
অনলাইন সংস্করণ

নিম্নমানের বিপুল পরিমাণ সেমাই ও চানাচুর জব্দ

সাতক্ষীরায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভেজাল সেমাই ও চানাচুর জব্দ। ছবি : কালবেলা
সাতক্ষীরায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভেজাল সেমাই ও চানাচুর জব্দ। ছবি : কালবেলা

সাতক্ষীরায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভেজাল সেমাই ও চানাচুর জব্দ করা হয়েছে। রোববার (২ জুন) দুপুরে সাতক্ষীরা শহরতলীর মেজোমিয়ার মোড়স্থ মেসার্স মামুন অ্যান্ড ব্রাদার্সের সেমাই কারখানায় ও পুরাতন সাতক্ষীরার ঘোষপাড়া এলাকার ইভা এন্টারপ্রাইজের মালিকানাধীন চানাচুর কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়।

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে টাস্কফোর্সের সদস্যরা এ অভিযান চালায়।

এ সময় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের উপাদনের অভিযোগে সেমাই কারখানার মালিক মেসার্স মামুন অ্যান্ড ব্রাদার্সে মো. জিয়াউল হককে ৩০ হাজার টাকা জরিমানা ও দুই মাসের বিনাশ্রম কারদণ্ড দেওয়া হয়। পরে ফ্যাক্টরিও সিলগালা করা হয়। এ ছাড়া চানাচুর কারখানার মালিক ইভা এন্টারপ্রাইজের শেখ আব্দুস সামাদকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

সাতক্ষীরা জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান অনন্যা ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৩৫ ধারায় প্রতিষ্ঠান মালিকদের এই অর্থদণ্ড ও সাজা প্রদান করেন। এ সময় জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা দীপংকর দত্তসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

নিরাপদ খাদ্য কর্মকর্তা দীপংকর দত্ত বলেন, সাতক্ষীরায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার অনুপযোগী নিম্নমানের সেমাই তৈরি করা হচ্ছে- জেলা এনএসআইয়ের এমন তথ্যের ভিত্তিতে রোববার বেলা ১টার দিকে অভিযান চালানো হয়। এ সময় শহরতলীর মেজোমিয়ার মোড়স্থ মেসার্স মামুন অ্যান্ড ব্রাদার্সের সেমাই কারখানায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান অনন্যা। অভিযোগের সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানের মালিক মো. জিয়াউল হককে ৩০ হাজার টাকা জরিমানা ও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। স্বাস্থ্যবিধি মেনে খাদ্যদ্রব্য প্রস্তুত না হওয়ায় মিলের সব কার্যক্রম স্থগিত ঘোষণা করেন।

অপরদিকে বেলা ২টার দিকে পুরাতন সাতক্ষীরা ঘোষপাড়ার ইভা এন্টারপ্রাইজে অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর তৈরির অভিযোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান অনন্যা অভিযান পরিচালনা করেন। অভিযোগের সত্যতা পাওয়ায় কারখানার মালিক শেখ আব্দুস সামাদকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে স্বাস্থ্যবিধি মেনে নির্ধারিত নিয়মে খাদ্যদ্রব্য প্রস্তুত ও পরিবেশন নিশ্চিত করার লক্ষ্যে মুচলেকা প্রদান করেন প্রতিষ্ঠানের মালিক। একইসঙ্গে স্বাস্থ্যবিধি মেনে খাদ্যদ্রব্য প্রস্তুত করার ব্যবস্থা না হওয়া পর্যন্ত কারখানার সব কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

১০

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

১১

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১২

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১৩

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১৪

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৫

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৬

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৭

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৮

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৯

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

২০
X