ঝালকাঠি প্রতিনিধি:
প্রকাশ : ২২ জুলাই ২০২৩, ০৫:১৭ এএম
আপডেট : ২২ জুলাই ২০২৩, ০৫:২৭ এএম
অনলাইন সংস্করণ

স্বেচ্ছাশ্রমে দেড় কিলোমিটার সড়ক নির্মাণ

স্বেচ্ছাশ্রমে সড়ক নিমার্ণ করছেন এলাকাবাসী। ছবি : কালবেলা
স্বেচ্ছাশ্রমে সড়ক নিমার্ণ করছেন এলাকাবাসী। ছবি : কালবেলা

ঝালকাঠির রাজাপুর উপজেলার বড়ইয়া ইউনিয়নের আরুয়া-সোনারগাও গ্রামে স্থানীয়দের উদ্যোগে দেড় কিলোমিটার সড়কে ইটের সলিংসহ নির্মাণ কাজ করা হচ্ছে।

শুক্রবার (২১ জুলাই) দুপুরে বৃষ্টির মধ্য প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে এ নির্মাণ কাজে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন । সরকারি কোনো বরাদ্দ না থাকায় স্থানীয়ভাবে অর্থ সংগ্রহ করে রাস্তা নির্মাণের কাজ শুরু করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয়রা জানান, দুইশত বছরের পুরনো বড়ইয়া ইউনিয়নের এই আরুয়া-সোনারগাও গ্রাম। আরুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সোনারগাও একে মাধ্যমিক বিদ্যালয়ের মধ্য দিয়ে পশ্চিম দিকে কবিরাজ বাড়ি পর্যন্ত সড়কটির দৈর্ঘ্য আড়াই কিলোমিটার।

মাটির রাস্তা হলেও মানুষ চলাচল করার মতো অবস্থায় ছিল না। এলাকার মানুষের ভোগান্তি দেখে এগিয়ে আসেন জিয়া নামে স্থানীয় এক প্রবাসী।

প্রবাসী জিয়ার অর্থায়নে ও এলাকাবাসীর স্বেচ্ছাশ্রমে ইটের সলিংসহ রাস্তার নির্মাণ কাজ শুরু হয়ে এক কিলোমিটার পর্যন্ত সম্পন্ন হয়েছে।

এলাকার বিত্তবান ও ধনাঢ্য ব্যক্তিদের সহযোগিতায় এবং স্থানীয়দের স্বেচ্ছাশ্রমে বাকি অংশটুকু পর্যায়ক্রমে সম্পন্ন করা হবে বলে জানা গেছে।

স্থানীয় প্রবীণ ব্যক্তি আলাউদ্দিন গাজী, মীর ফজলুর রহমান, যুবক ছবুর খান, দ্বীন ইসলাম জানান, দুটি স্কুলের মধ্য দিয়ে পশ্চিম দিকে রাস্তাটি চলাচলের উপযুক্ত ছিল না। শুনেছি দুই শত বছরের বেশি সময় ধরে মানুষ চলাচল করে।

প্রবাসী জিয়া জানান, এলাকার রাস্তাটি অনেক পুরনো। কিন্তু চলাচলে কোনো ব্যবস্থা ছিল না। এলাকাবাসীর অনুরোধে তাদের সহযোগিতায় রাস্তাটি নির্মাণ কাজ শুরু করেছি। ইতোমধ্যে প্রায় এক কিলোমিটার কাজ সম্পন্ন হয়েছে।

আরও পড়ুন: বাড়ি পেল 'ভাল কাজের হোটেল'

এ বিষয়ে বড়ইয়া ইউনিয়নের আরুয়া এলাকার ইউপি সদস্য নাসির উদ্দিন জানান, ২শ বছরেরও বেশি সময় ধরে মানুষ চলাচল করছে। সরকারি কোন বরাদ্দ না থাকায় রাস্তাটির কোন উন্নয়ন হয়নি। এলাকাবাসীর অর্থায়ন ও স্বেচ্ছাশ্রমের সহযোগিতায় নির্মাণ করা হচ্ছে।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

১০

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

১১

টিভিতে আজ যত খেলা

১২

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১৩

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১৬

আজকের নামাজের সময়সূচি

১৭

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১৮

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৯

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

২০
X