সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ : ০৯ জুন ২০২৪, ০১:৫১ পিএম
অনলাইন সংস্করণ

গাইবান্ধায় দিনদুপুরে সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ চুরি

বাসার ভেতরে ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন জিনিসপত্র। ছবি : কালবেলা
বাসার ভেতরে ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন জিনিসপত্র। ছবি : কালবেলা

গাইবান্ধায় দিনদুপুরে দৈনিক কালবেলার সুন্দরগঞ্জ প্রতিনিধি আবু মাসুদ মিয়ার বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ সময় স্বর্ণালংকার, ল্যাপটপ ও নগদ টাকাসহ কয়েক লাখ টাকার জিনিস নিয়ে গেছে চোরেরা।

শনিবার (৮ জুন) সকাল ১০টা থেকে দুপুর ২টার মধ্যে সুন্দরগঞ্জ পৌরশহরের ১ নম্বর ওয়ার্ডের বালাপাড়ায় এ ঘটনা ঘটে। জানা গেছে, সাংবাদিক মো. আবু মাসুদ মিয়ার দুই ছেলে পড়াশোনার জন্য রংপুরে থাকেন। ছোট ছেলের স্কুলে অভিভাবক সমাবেশ থাকায় সকালে তার স্ত্রী রংপুর চলে যান এবং সকাল ১০টার দিকে নিজ কর্মস্থলে যান আবু মাসুদ।

পরে দুপুর ২টার দিকে বাসায় ফিরে দেখতে পান দরজার খোলা। বাসার ভেতরে জিনিসপত্র ছড়ানো ছিটানো। ড্রয়ারগুলো ভাঙা। ফাঁকা পড়ে আছে স্বর্ণালংকার রাখার বক্স। ল্যাপটপ ও নগদ টাকাসহ কয়েক লাখ টাকা নিয়ে গেছে চোরেরা।

সাংবাদিক আবু মাসুদ বলেন, দিনদুপুরে আমার বাসায় তালা ভেঙে চুরি করেছে চোরেরা। ল্যাপটপ, স্ত্রীর স্বর্ণ, নগদ টাকাসহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে গেছে তারা। আজ রবিবার (৯ জুন) সকালে খুঁজে দেখি আমার নামে তোলা কয়েকটি সিম কার্ডও নিয়ে গেছে। এটাকে তো চুরি বলা যায় না। এটা রীতিমতো ডাকাতির পর্যায়ে পড়ে। কারও সঙ্গে আমার কোনো শত্রুতা বা বিরোধ আছে বলে আমি মনে করি না। সব সময়ই স্বচ্ছতার সঙ্গে চলার চেষ্টা করি।

তিনি বলেন, তবে যারাই করুক বা করিয়ে নিক না কেন তারা আমার প্রতি জুলুম করল। চুরি যাওয়া মালামাল উদ্ধারসহ দুষ্কৃতিকারীদের দ্রুত আইনের আওতায় আনতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি। গত রাতেই চুরির ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি।

সাংবাদিকের বাড়িতে চুরির ঘটনায় অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার ওসি মাহবুব আলম বলেন, এটি দুঃখজনক ঘটনা। তবে আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি।

কালবেলা/এসআই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের প্রথম মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যালে ‘বৈদেশ’

সাংহাই পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিলেন আব্বাস আরাঘচি

জলাবদ্ধতায় পরীক্ষা: কুমিল্লা সরকারি মহিলা কলেজের ৭ শিক্ষক বদলি

পদত্যাগের ৯০ দিনের মধ্যেই নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: স্পিকার

ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ওপর পাল্টা হামলা, নিহত ১

ইয়ামালের বাবা হওয়া নিয়ে প্রচারিত ছবিটি এআই জেনারেটেড: রিউমর স্ক্যানার

ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলার কমিটি ঘোষণা

গুরুত্বপূর্ণ ম্যাচে বেটিং সন্দেহ, তদন্তের মুখে বিশ্বচ্যাম্পিয়নরা

মারা গেলেন দুবারের সাবেক মেয়র

এক ইলিশ ৬ হাজার ৮২৫ টাকায় বিক্রি

১০

কমছে সুনামগঞ্জের নদ-নদীর পানি 

১১

সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরলেন স্পিকার

১২

সবজির বাজারে আগুন, ক্রেতাদের নাভিশ্বাস

১৩

এবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

১৪

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

১৫

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

১৬

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন রাশেদুল হক

১৭

ইয়েমেনের বিদ্রোহীদের সহায়তায় সেনা ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান

১৮

কাঁচা মরিচের ঝাঁজে অস্থির বাজার, সবজির দামে সেঞ্চুরি

১৯

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

২০
X