বগুড়া ব্যুরো
প্রকাশ : ০৯ জুন ২০২৪, ০৫:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

কালভার্টের নিচে পড়ে ছিল অটোচালকের লাশ

অটোরিকশাচালক সম্রাট ইসলাম। ছবি : কালবেলা
অটোরিকশাচালক সম্রাট ইসলাম। ছবি : কালবেলা

বগুড়া সদর উপজেলায় একটি কালভার্টের নিচ থেকে সম্রাট ইসলাম নামে এক অটোরিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (৯ জুন) সকালে উপজেলার সাবগ্রাম কুশরাপাড়া এলাকার একটি কালভার্টের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়। সম্রাট ইসলাম সোনাতলা উপজেলার চামুরপাড়া এলাকার মৃত আজিজার মোল্লার ছেলে। পেশায় তিনি অটোরিকশাচালক ছিলেন।

বগুড়া সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় বাসিন্দা হাতেম আলী বলেন, রবিবার লোকজন মাঠে কাজ করতে গেলে কুশরাপাড়া গ্রামের ওপর দিয়ে যাওয়া মহাসড়কের কালভার্টের নিচে পানির মধ্য লাশ দেখতে পান। নিহতের পরনে গেঞ্জি ছাড়া আর কিছু নেই। পরে পুলিশে খবর দিলে তারা লাশ উদ্ধার করে মর্গে পাঠান।

নিহতের স্ত্রী আকলিমা বেগম বলেন, আমার স্বামী শুক্রবার বিকেল ৪টার দিকে অটোরিকশা নিয়ে বের হন। সন্ধ্যার পর আমার শ্বাশুড়ি সম্রাটকে ফোন দেন। সে সময় সম্রাটের ফোন অপরিচিত একজন রিসিভ করে বলে রং নম্বর। এরপর থেকে সম্রাটের সঙ্গে আর কোনো যোগাযোগ করা যায়নি। আজ সকালে মরদেহের ছবি দেখে সম্রাটকে শনাক্ত করি।

ওসি সাইহান ওলিউল্লাহ বলেন, নিহতের পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, সম্রাট অটোরিকশাচালক ছিলেন। মরদেহ উদ্ধারের সময় তার অটোরিকশা পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে অটোরিকশার জন্য এ হত্যাকাণ্ড। আমরা তদন্ত শুরু করেছি। কী কারণে এ হত্যাকাণ্ড এবং কারা জড়িত তা পরে জানাতে পারব।

কালবেলা/এসআই/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্যাটি লিভারের ঝুঁকি কমাতে পান করুন এই তিন পানীয়

ভিসা ছাড়া এশিয়ার যে ৬ দেশ ভ্রমণ করতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

এবার গাঁজা গাছসহ গ্রেপ্তার হলেন ইয়াবাকান্ডে বহিষ্কৃত পুলিশ সদস্য

সীতাকুণ্ডে যুবককে তুলে নিয়ে নির্যাতনের পর হত্যা, থানায় মামলা

যুক্তরাষ্ট্রের মেজর লিগের অল-স্টার ম্যাচে খেলবেন না মেসি

পদ্মায় ঝাঁপ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার

রাজনীতি নিষিদ্ধ যবিপ্রবিতে ছাত্রলীগের আহ্বায়ক কমিটি, সদস্যদের কারও নেই ছাত্রত্ব

তুরস্ক সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান 

প্রিমিয়ার লিগের ক্লাবে বাংলাদেশি বংশোদ্ভূত আরেক ফুটবলারের অভিষেক

সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত অন্তত ৩৫

১০

রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

১১

শাহজালাল বিমানবন্দর এলাকায় আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

১২

বিলাসবহুল গাড়িতে পাওয়া গেল কোটি টাকার গাঁজা

১৩

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত ভারতের প্রাচীন বৌদ্ধ স্থান সারনাথ

১৪

পরিচয় মিলল চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দেওয়া নিখোঁজ সেই নারীর 

১৫

মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি গোপাল চন্দ্র, সম্পাদক শুভাশীষ কুমার

১৬

রাওয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

১৭

রিয়ালে এক পা বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী তারকার!

১৮

আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি নেতা গুলিবিদ্ধ 

১৯

ফ্যামিলি কার্ড নিয়োগ পরীক্ষায় ছাত্রদলের ২ নেতার মারামারি

২০
X