মুহাম্মদ আশরাফুল হক, ভূঞা কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ : ১০ জুন ২০২৪, ০৯:৩৯ এএম
অনলাইন সংস্করণ

কোরবানির হাট কাঁপাবে নেত্রকোনার ৩৮ মণের ‘সাদাপাহাড়’

নেত্রকোনার কেন্দুয়ার আটিগ্রাম গ্রামের বুলবুল মিয়ার পালন করা গরু ‘সাদাপাহাড়’। ছবি : কালবেলা
নেত্রকোনার কেন্দুয়ার আটিগ্রাম গ্রামের বুলবুল মিয়ার পালন করা গরু ‘সাদাপাহাড়’। ছবি : কালবেলা

নেত্রকোনার কেন্দুয়ার বিশাল আকারের ষাঁড় গরুটির নাম ‘সাদাপাহাড়’। যার ওজন প্রায় ৩৮ মণ। সাদাপাহাড়ের দাম হাঁকা হয়েছে ১৬ লাখ টাকা। ছয়জন মানুষ গরুটিকে লালন পালন করে আসছেন। ফ্রিজিয়ান জাতের গরুটির মালিক নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়নের আটিগ্রাম গ্রামের বুলবুল মিয়া।

ওই গরুর মালিক বুলবুল মিয়া বলেন, আড়াই বছর আগে ৬৮ হাজার টাকায় ৮ মাস বয়সী সাদা রঙের ফ্রিজিয়ান একটি বাছুর কিনে এনেছিলাম। এরপর থেকে গরুটিকে লালনপালন করি এবং শখ করে নাম রাখি সাদাপাহাড়। তার প্রতিদিনের খাদ্য তালিকায় থাকে অ্যাঙ্কর, ভুট্টা, ভুসি ইত্যাদি। এতে প্রতিদিন খরচ হয় ১ হাজার টাকার ওপরে। আমরা স্বামী-স্ত্রী ও আমার ৪ ছেলে প্রতিদিন গরুটিকে যত্নআত্তি করি।

তিনি আরও বলেন, এবারের কোরবানি ঈদে বিক্রির জন্য তাকে প্রস্তুত করেছি। এর দাম ধরেছি ১৬ লাখ টাকা। আলোচনাসাপেক্ষে এদিক সেদিক হতে পারে।

এদিকে কেন্দুয়া উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় সূত্র জানায়, এ বছর কেন্দুয়া উপজেলায় কোরবানির চাহিদা অনুযায়ী গরু ছাগল প্রস্তুত করা রয়েছে। যার মধ্যে ষাঁড় গরু ৪২১৩টি, বলদ ২৩৮২টি, গাভি ২৮০৯টি, মহিষ ১৫৩টি, ছাগল ১১৯৪টি, ভেড়া ১২৩৯টি। মোট ১১ হাজার ৯৮০টি পশু কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে। উপজেলার সবচেয়ে বড় ষাঁড় বুলবুলের সাদা পাহাড়। যার ওজন প্রায় ৩৮ মন। এ ছাড়া গ্রামের কৃষকের গরু আছে এবং বিভিন্ন অঞ্চল থেকে বেপারিরাও গরু, ছাগল, ভেড়া হাটে নিয়ে আসবেন বিক্রির জন্য।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ভাস্কর চন্দ্র তালুকদার আরও জানান, এবারের কোরবানিতে গরুর সংকট নেই। ১২ হাজার পশু কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে। এ ছাড়া উপজেলার গরুর হাটে হাটে পশু স্বাস্থ্য পরীক্ষার জন্য আমাদের মেডিকেল টিম রয়েছে। খামারসহ সব গরুর হাটে নিয়মিত তদারকি করছে আমাদের উপজেলা প্রাণিসম্পদ দপ্তর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

চার বছরেও শেষ হয়নি সড়কের কাজ, দুর্ভোগে এলাকাবাসী

রামিসা হত্যা মামলা / ৩ মাসের মধ্যে এ বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব: আইনমন্ত্রী

গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী

কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী

৬ কার্যদিবসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন, ইতিহাসে প্রথম: আইনমন্ত্রী

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১২

১০

হাইকোর্টে নথি পৌঁছলে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

১১

রামিসা হত্যা মামলা : আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

১২

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

১৩

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

১৪

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

১৫

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

১৬

মধ্যস্থতার বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

নতুন বাজেটে পে-স্কেল নিয়ে বড় ধামাকা

১৮

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / বড় অঙ্কের জরিমানাও দিতে হবে সোহেল-স্বপ্নাকে

১৯

 বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

২০
X