আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশ : ১০ জুন ২০২৪, ০৫:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

এক ইঞ্চি জমি অনাবাদি রাখা হবে না : এবিএম মোস্তাকিম 

জলাবদ্ধতা নিরসনের সময় উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম। ছবি : কালবেলা
জলাবদ্ধতা নিরসনের সময় উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম। ছবি : কালবেলা

সাতক্ষীরার আশাশুনি উপজেলায় এক ইঞ্চি জমি অনাবাদি রাখা হবে না। স্লুইস গেটের সামনে জমে থাকা পলি অপসারণের মাধ্যমে ১০ হাজার বিঘা জমি আবারও আবাদযোগ্য করে তোলা হবে। জলাবদ্ধতা নিরসন করতে কোনো বাধা এলে তা সমূলে নির্মূল করা হবে। কারও ব্যক্তি স্বার্থ হাসিল করতে গিয়ে হাজারো মানুষ জলাবদ্ধতার কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হবে এটা কোনোভাবে মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি এবিএম মোস্তাকিম।

সোমবার (১০ জুন) বেলা ১১টায় উপজেলার খাজরা ও বড়দল ইউনিয়নের প্রায় ১০ হাজার বিঘা জমির জলাবদ্ধতা নিরসনের সময় তিনি এসব কথা বলেন।

জানা যায়, আশাশুনি উপজেলার খাজরা ও বড়দল ইউনিয়নের অধিকাংশ খালের উপর অবৈধ বাঁধ ও নেট পাটা দেওয়া পাশাপাশি স্লুইস গেটগুলোর সম্মুখভাগে পলি জমে থাকার কারণে শুধু জলাবদ্ধতায় প্রায় ১০ হাজার বিঘা আবাদি জমি অনাবাদি জমিতে পরিণত হয়েছে। দীর্ঘদিন এই ১০ হাজার বিঘা জমিতে ফসল ফলাতে না পারার কারণে চরম বিপাকে পড়েছেন দুই ইউনিয়নের হাজার হাজার সাধারণ মানুষ। বহুকাল আগে থেকে সুফলা ভূমি হিসেবে খ্যাতি পাওয়া এই ভূমিতে বিগত কয়েক বছর শস্য ফলাতে না পেরে এলাকার মানুষের মধ্যে নেমে এসেছে দারিদ্র্যের ছোঁয়া। বিষয়টি গুরুত্ব দিয়ে সোমবার সকালে দুই ইউনিয়নে হাজার হাজার ভুক্তভোগী মানুষকে সঙ্গে নিয়ে খালের উপর অবৈধ বাঁধ ও নেট পাটা অপসারণের কাজ শুরু করেন এবিএম মোস্তাকিম।

এ সময় দুই ইউনিয়ন কয়েক হাজার ভুক্তভোগী ও সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে চেউটিয়া, বামন ডাঙ্গা, বাইনতলা, মাদিয়া, ফটিকখালী খাজরা দক্ষিণ বড়দল, কালকির গেট সংলগ্ন খালসহ প্রায় ১২ কিলোমিটার খালের ওপরের অবৈধ বাঁধ ও নেট পাঠা অপসারণ করেন।

এবিএম মোস্তাকিম বলেন, আমি নির্বাচনের আগে এই এলাকার জনগণকে প্রতিশ্রুতি দিয়েছিলাম। আবাদযোগ্য দশ হাজার বিঘা জমি জলাবদ্ধতা নিরসনের মাধ্যমে আবারও আবাদযোগ্য করে তুলব। এ লক্ষ্যে আমি কাজ শুরু করেছি। আগামী দিনে যাতে করে আর এই এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি না হয় সেজন্য স্লুইস গেটগুলোর দুইপাশে জমে থাকা পলি নিষ্কাশনের মাধ্যমে দ্রুত সংস্কার করা হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে এক ইঞ্চি জমি অনাবাদি করে ফেলে রাখা যাবে না। সে কারণে এই দুই ইউনিয়নে জলাবদ্ধতা নিরসন করতে যা কিছু করণীয় তা করা হবে বলে জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আ.লীগের সহসভাপতি মোল‍্যা রফিকুল ইসলাম, উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শ্রীউলা ইউপি সাবেক চেয়ারম্যান আবু হেনা শাকিল, উপজেলা আ.লীগের দপ্তর সম্পাদক ও বড়দল ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ঢালী মো. শামসুল আলম, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি সোহরাব হোসেন মোড়ল, আ.লীগ নেতা মাহফুজুর রহমান চৌধুরী বাবু, ইউপি সদস্য হাসান, সাবেক ইউপি সদস্য মন্টু শাহ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লড়াই করেও অভিষেকটা রাঙাতে পারল না উজবেকিস্তান

জি৭ সম্মেলনে ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্যে হাসির রোল

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

একই পরিবারের ৩ মাদককারবারি আটক, বাড়ি জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ জনতা 

যুক্তরাষ্ট্রের হাসপাতালে বন্দুক হামলা, গুলিতে নিহত ১

মালদ্বীপের সামুদ্রিক পর্যটনে বাংলাদেশি মোশারফ হোসেনের সাফল্যের দীপ্ত পদচারণা

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

‘লোকসানের আলু’ মহাসড়কে, হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

১০

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

১১

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

১২

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

১৩

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

১৪

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

১৫

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

১৬

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

১৭

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

১৮

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

১৯

নাজমুলের মরদেহ পুড়িয়ে কয়লা বানাতে চেয়েছিল খুনিরা

২০
X